Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
বরিশাল বিশ্ববিদ্যালয়ের যোগ দিলেন নবনিযুক্ত উপাচার্য তৌফিক আলম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 May, 2025, 08:00 pm
Last modified: 15 May, 2025, 08:02 pm

Related News

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
  • ফের মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
  • ফের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চল অচল করার হুঁশিয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
  • ৩ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারকে অব্যাহতি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের যোগ দিলেন নবনিযুক্ত উপাচার্য তৌফিক আলম

এর আগে দুপুরে ক্যাম্পাসে এসে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানান।
টিবিএস রিপোর্ট
15 May, 2025, 08:00 pm
Last modified: 15 May, 2025, 08:02 pm
শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ড. মো. তৌফিক আলম। ছবি: টিবিএস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য ড. মো. তৌফিক আলম দায়িত্বগ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে তিনি যোগদান করেন ও দায়িত্ব বুঝে নেন।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক ফয়সাল মাহমুদ রুমি। তিনি বলেন, 'উপাচার্য স্যার দুপুরে ক্যাম্পাসে পৌঁছান। বিকেলে তিনি দাপ্তরিকভাবে যোগদান করেন।'

যোগদানের পরপরই শিক্ষার্থীদের সাথে কথা বলেন উপাচার্য। ড. তৌফিক আলম বলেন, বিশেষ পরিস্থিতিতে আমাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিয়েছে সরকার। আমার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করব, এই বিশ্ববিদ্যালয়কে একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে। মান-মর্যাদা এবং র‍্যাংকিংয়ে যেন আরো এগিয়ে যায় সে ব্যাপারে আমি সর্বোচ্চ চেষ্টা করব। একইসাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সৌহাদ্যপূর্ণ পরিবেশ যেন বজায় থাকে— সে ব্যাপারেও সচেষ্ট থাকব।

উপাচার্য বলেন, 'আমি যেহেতু বরিশালের বাইরে থেকে এসেছি— প্রথমেই আমার জানা দরকার, বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো সর্ম্পকে। আমি সিদ্ধান্ত নিয়েছি, বিভাগভিত্তিক সকলকে নিয়ে বসব। বসলে সমস্যাগুলো চিহ্নিত হবে। সমস্যা চিহ্নিত হলে– সমাধান হবেই।'

শিক্ষার্থীদের বিরুদ্ধে পূর্ববর্তী উপাচার্যের দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে কিনা জানতে চাইলে বলেন, মামলা-জিডি কিভাবে হয়েছে আমি জানি না। এ ব্যাপারে খুব দ্রুত যেন সমাধানে আসা যায়— সে ব্যাপারে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করব।

এর আগে দুপুরে ক্যাম্পাসে এসে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থীরা তাকে শুভেচ্ছা জানান এবং প্রশাসনিক ভবনের তালা তুলে দেন। দায়িত্ব গ্রহণের পর উপাচার্যের বাসভবনের তালা নিজ হাতে খোলেন ড. তৌফিক আলম। এসময়ে তালা ও শিকল খুলে শিক্ষার্থীর হাতে দিয়ে বলেন, এগুলো তোমাদের হাতে দিলাম। আমার মাধ্যমে কোন অন্যায় পেলে— আবার তালাবদ্ধ করে দিও।

উল্লেখ্য, শিক্ষার্থীদের ২৯ দিনের টানা আন্দোলনে গত মঙ্গলবার রাতে উপাচার্য ড. শুচিতা শরমিনকে অব্যাহতি দেয় মন্ত্রণালয়। ড. শুচিতা শরমিনকে তার পূর্ববর্তী পদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক পদে পুনর্বহাল করা হয়ে। একই প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. তৌফিক আলমকে ববির উপাচার্য পদে দায়িত্ব দেয়া হয়।

Related Topics

টপ নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয় / নতুন উপাচার্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান
  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
    অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
    বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র
  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

Related News

  • বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
  • ফের মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
  • ফের মহাসড়ক অবরোধ, দক্ষিণাঞ্চল অচল করার হুঁশিয়ারি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
  • ৩ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারকে অব্যাহতি

Most Read

1
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

এবারও হরমুজ পার হতে পারল না বাংলাদেশি জাহাজ, প্রণালিতে প্রবেশের পর আটকে দিল ইরান

2
অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
অর্থনীতি

অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ

3
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনের টানেল কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি। জুনে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা অকার্যকর হওয়ার পরপরই তেহরান ওই স্থানে নির্মাণকাজ এগিয়ে নেয়। ছবি: ভ্যান্টর/অ্যাসোসিয়েটেড প্রেস
আন্তর্জাতিক

বাঙ্কার-বাস্টার বোমাও যেখানে অসহায়, ইরানের ‘পিক্যাক্স মাউন্টেন’ নিয়ে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

6
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net