Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
ফের মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2025, 09:15 pm
Last modified: 03 September, 2025, 09:18 pm

Related News

  • পক্ষাঘাতগ্রস্ত মানুষও দাঁড়াতে পারে শোভনের স্ট্যান্ডিং হুইলচেয়ারে  
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
  • যুক্তরাষ্ট্রের ইয়েস প্রোগ্রামে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার্থীদের এক সেমিস্টার পড়ার সুযোগ
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শিক্ষার্থীর মৃত্যু
  • ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে: ডিএসসিসি প্রশাসক

ফের মহাসড়ক অবরোধ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

এর আগে, প্রায় মাস ধরে চলা আন্দোলনের মধ্যে গত ৩১ আগস্ট সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে যোগাযোগের আহ্বান জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।
টিবিএস রিপোর্ট
03 September, 2025, 09:15 pm
Last modified: 03 September, 2025, 09:18 pm
ছবি: টিবিএস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামোগত উন্নয়ন, আয়তন বৃদ্ধি, পরিবহন সংকট দূরের দাবিতে ফের মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত ববির প্রধান ফটক সংলগ্ন বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এর আগে, প্রায় মাস ধরে চলা আন্দোলনের মধ্যে গত ৩১ আগস্ট সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে যোগাযোগের আহ্বান জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী  মোশাররফ হোসেন বলেন, 'টানা আন্দোলনেও ইউজিসির টনক নড়েনি, যা খুব হতাশার বিষয়। তাই যতদিন আমাদের দাবি আদায় না হবে, ততদিনই আন্দোলন চলবে।'

শিক্ষার্থী অমিও মণ্ডল বলেন, '১৪ বছরেও বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট কাটেনি। এই কারণে অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে। আবাসন, শিক্ষক, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকটও প্রকট।'

তিনি বলেন, 'প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ফিটনেসবিহীন গাড়িতে বিশ্ববিদ্যালয়ে আসছেন শিক্ষার্থীরা। যার পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য আন্দোলন করছি।'

তিনি আরও বলেন, 'আমরা দেখেছি অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে হাজার কোটি টাকা বাজেট দেয়। কিন্তু ববির জন্য নামমাত্র বাজেট পাশ করে, যা আমাদের জন্য লজ্জার। আমরা চাই অতিদ্রুত বাজেট বৈষম্য দূর করে আমাদের দাবি মেনে নেওয়া হোক।'

ববি শাখা শিবিরের সভাপতি আমিনুল ইসলাম বলেন, 'ছাত্রসংসদের রোডম্যাপ ঘোষণা না হওয়ার পেছনে প্রশাসনের দুর্বলতা এবং জুলাই বিপ্লবকে ধারণ করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। যা দুঃখজনক।'

এদিকে, শিক্ষার্থীরা অবরোধ করায় মহাসড়কে যাতায়াতকারী বিভিন্ন যানবাহনের যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়।

কুয়াকাটার যাত্রী মোফাজ্জেল হোসেন বলেন, 'শিক্ষার্থীদের অবরোধের কারণে চরম দুর্ভোগে ছিলাম।'

এভাবে সড়ক আটকে দুর্ভোগ তৈরি না করার আহ্বান জানান তিনি।

নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, 'শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিল। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।'

Related Topics

টপ নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয় / মহাসড়ক অবরোধ / ইউজিসি / বকাঠামোগত উন্নয়ন / শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • ছবি: টিবিএস
    হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম
  • ছবি: টিবিএস
    তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • পক্ষাঘাতগ্রস্ত মানুষও দাঁড়াতে পারে শোভনের স্ট্যান্ডিং হুইলচেয়ারে  
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা
  • যুক্তরাষ্ট্রের ইয়েস প্রোগ্রামে বাংলাদেশের মাধ্যমিক শিক্ষার্থীদের এক সেমিস্টার পড়ার সুযোগ
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, শিক্ষার্থীর মৃত্যু
  • ৫ বছরের মধ্যে কামরাঙ্গীরচর সুন্দর শহরে রূপান্তরিত হবে: ডিএসসিসি প্রশাসক

Most Read

1
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন ঠিক করুন: তারেক রহমানের উদ্দেশে নাহিদ ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

তিতাস গ্যাসক্ষেত্রের নতুন কূপ থেকে জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net