Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 23, 2026
এনবিআর বিলুপ্ত হলেও কর্মকর্তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 May, 2025, 03:30 pm
Last modified: 13 May, 2025, 03:58 pm

Related News

  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন
  • ট্যাক্স না কমিয়ে, ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা

এনবিআর বিলুপ্ত হলেও কর্মকর্তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই: অর্থ উপদেষ্টা

জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে কি না–সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, 'রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না।'
টিবিএস রিপোর্ট
13 May, 2025, 03:30 pm
Last modified: 13 May, 2025, 03:58 pm
অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। ইলাস্ট্রেশন: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত হলেও এর অধীনে থাকা কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'নতুনভাবে তৈরি হওয়া পলিসি ডিভিশন একটি ছোট ইউনিট হবে। এতে এনবিআর-এর উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। এনবিআর থাকবে আগের মতোই, কিছু টার্মস অব রেফারেন্সে কিছু পরিবর্তন হবে।'

আজ মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

এদিকে, নতুন অর্থবছরের বাজেটে অত্যন্ত বাস্তবভিত্তিক বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নেওয়া হবে জানিয়েছেন উপদেষ্টা। তিনি বলেন, 'ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করবো না। ধার করে বড় বড় মেগা প্রকল্প করব না।'

জাতীয় রাজস্ব বোর্ড বিভক্ত করায় রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে কি না–সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, 'রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। এই পর্যন্ত ইতোমধ্যে রাজস্ব আদায় গত বারের তুলনায় ২ শতাংশ বেশি হয়েছে। খুব হতাশাব্যঞ্জক না, আমি আরও এক্সপেক্ট (আশা) করছি। অ্যাটলিস্ট গত বারের তুলনায় কম হবে না।'

ড. সালেহ উদ্দিন বলেন, মোটামুটি বাজেটটা আমরা বাস্তবায়ন করব, বিরাট একটা গ্যাপ নিয়ে করবো না। প্রকল্প, এডিপি বাস্তবায়ন করবো অত্যন্ত বাস্তব ভিত্তিতে। বড় বড় মেগা প্রজেক্ট নিয়ে, ধার করে ডেফিসিট (ঘাটতি) দিয়ে এগুলো করবো না। ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে আমরা বাজেট বাস্তবায়ন করবো না। কিছুটা তো ডেফিসিট থাকবে। সেটা পূরণ করতে আমি নেগোশিয়েট (আলোচনা) করছি। আমরা আইএমএফ, বিশ্বব্যাংকের সঙ্গে প্রজেক্টের ব্যাপারে কথা বলছি, সেটা মোটামুটি এখন সাকসেসফুল (সফল)।'

গতকাল একটি অধ্যাদেশ জারি করে এনবিআর বিলুপ্ত করা এবং সেটি নিয়ে কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে বিরোধিতা করে আসার পর তাদের মতামত উপেক্ষা করেই অধ্যাদেশ জারি করা হয়েছে—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, 'অধ্যাদেশটা ভালো করে পড়ে দেখেন, তাদের স্বার্থ সম্পূর্ণ সংরক্ষিত আছে।'

অর্থ উপদেষ্টা আরও বলেন, 'আন্তর্জাতিকভাবে দেখা যায়, পলিসি ও ইমপ্লিমেন্টেশন ডিভিশন একসঙ্গে থাকে না। পলিসি ডিভিশনে প্রফেশনাল লোক লাগে, যাদের অর্থনীতি, পরিসংখ্যান ও জিডিপি সম্পর্কে ধারণা থাকে। অন্যদিকে এনবিআর মূলত আদায় সংক্রান্ত কাজ করবে।'

তিনি যোগ করেন, 'একই সংস্থা যদি পলিসি তৈরি করে এবং বাস্তবায়নও করে, সেখানে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) থেকে যায়। আমি পলিসি করলাম, আবার সেই পলিসি বাস্তবায়নেও থাকলাম—এটা ঠিক নয়।'

ড. সালেহ উদ্দিন বলেন, 'এই সিদ্ধান্ত অত্যন্ত চিন্তাভাবনা করেই নেওয়া হয়েছে। এনবিআরের সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। প্রশাসনের কিছু কর্মকর্তার সঙ্গেও কথা হয়েছে। তবে যদি কেউ ভাবেন যে এনবিআরের হাজার হাজার লোকের সঙ্গে আলাদা করে আলোচনা করতে হবে, তা নয়।'
 

Related Topics

টপ নিউজ

অর্থ উপদেষ্টা / ড. সালেহউদ্দিন আহমেদ / বাজেট / ধার করা / জাতীয় রাজস্ব বোর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার
  • ছবি: সংগৃহীত
    তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে
  • পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
    শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির
  • ছবি: সংগৃহীত
    ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

Related News

  • অধিকাংশ পণ্য ও সেবায় ভ্যাট অব্যাহতি তুলে নেওয়ার পরিকল্পনা, অব্যাহতি পাবে কেবল দরিদ্রতম ৪০% মানুষ
  • ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য বাধ্যতামূলক হতে পারে ভ্যাট নিবন্ধন
  • ট্যাক্স না কমিয়ে, ব্যবসায়ীদের সংকট সমাধানের আশ্বাস এনবিআর চেয়ারম্যানের
  • আগামী বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতির প্রতিফলন থাকবে, কর-জিডিপি অনুপাতের লক্ষ্যমাত্রা ৮%: অর্থমন্ত্রী 
  • দায়িত্ব পালনে নিজেকে ‘৭০ নম্বর’ দিলেন অর্থ উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাসভাড়া বাড়ছে, সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তনু হত্যাকাণ্ড: ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ৩ দিনের রিমান্ডে

3
পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা৷ ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

শুক্রবার আসতে পারে নতুন শান্তি আলোচনার খবর: ট্রাম্প; হরমুজ থেকে ২ জাহাজ জব্দের দাবি আইআরজিসির

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net