Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে 'নাটকীয়তা' চলছে: মির্জা আব্বাস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 May, 2025, 02:40 pm
Last modified: 12 May, 2025, 02:43 pm

Related News

  • ‘দেশ সেবায় জীবনের বাকি সময়টুকু উৎসর্গ করব’: সংসদে ফিরে মির্জা আব্বাস
  • চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস
  • দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাসসহ ১২ জন
  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে 'নাটকীয়তা' চলছে: মির্জা আব্বাস

সরকার তথাকথিত ‘মানবিক করিডোর’-এর নামে গোপন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
টিবিএস রিপোর্ট
12 May, 2025, 02:40 pm
Last modified: 12 May, 2025, 02:43 pm
আজ (১২ মে) জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভায় এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ছবি: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের আড়ালে 'নাটকীয়তা' চলছে।

আজ ১২ মে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা নাসিরউদ্দিন পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক স্মরণসভায় তিনি এ কথা বলেন।

আব্বাস বলেন, 'যারা বলেন বিএনপি তাদের ওপর ১৭ বছর ধরে যারা দমন-পীড়ন চালিয়েছে, তাদের পুনর্বাসন করবে—তাদের কথায় ঈর্ষা প্রকাশ পাচ্ছে। তারা বিএনপির প্রতি হিংসাত্মক মনোভাব পোষণ করে।'

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসন থেকে বিএনপিপন্থীদের বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, 'এখন মনে হয় দেশ চালাচ্ছে কয়েকজন উপদেষ্টা, যারা এই দেশের নাগরিকও না। এটা এক ধরনের ঔপনিবেশিক শাসন দেখছি।'

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশত্যাগ করেছেন এবং সেখানে তিনি ভিআইপি মর্যাদা পেয়েছেন—এই বিষয়ে প্রশ্ন তোলেন মির্জা আব্বাস। তিনি বলেন, 'সরকার বলে, তারা কিছু জানে না। সত্যিই কি তারা কিছু জানে না? প্রশ্নটা এখানেই।'

সরকার তথাকথিত 'মানবিক করিডোর'-এর নামে গোপন উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। আব্বাস বলেন, দেশের সার্বিক অবস্থা এখন খুবই নাজুক।

তিনি আরও বিস্ময় প্রকাশ করেন জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নীরবতা নিয়ে।

বিএনপি নেতা অভিযোগ করেন, প্রশাসন থেকে বিএনপিপন্থিদের সরিয়ে সেখানে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠদের বসানো হচ্ছে।

Related Topics

টপ নিউজ

মির্জা আব্বাস / আওয়ামী লীগ নিষিদ্ধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • ‘দেশ সেবায় জীবনের বাকি সময়টুকু উৎসর্গ করব’: সংসদে ফিরে মির্জা আব্বাস
  • চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • চিকিৎসা শেষে বুধবার দেশে ফিরছেন মির্জা আব্বাস
  • দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাসসহ ১২ জন
  • রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সংসদ সদস্য

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net