Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’-এর আত্মপ্রকাশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2025, 06:50 pm
Last modified: 09 May, 2025, 06:57 pm

Related News

  • জুলাই গণঅভ্যুত্থানে ‘বিতর্কিত ভূমিকা’: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, ট্রাইবুনাল গঠন
  • জুলাই গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ ৮৪৩, যাচাই চলছে আরও দুজনের: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন

কেন্দ্রীয় শহীদ মিনারে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)’-এর আত্মপ্রকাশ

তিনি আরও বলেন, মূলত আপ বাংলাদেশ একটি পলিটিক্যাল প্রেশার গ্রুপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
টিবিএস রিপোর্ট
09 May, 2025, 06:50 pm
Last modified: 09 May, 2025, 06:57 pm
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তিদের সমন্বয়ে নতুন সংগঠন 'ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)' আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার (৯ মে) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির আনুষ্ঠানিক ঘোষণা দেন এটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

এ সময় ৮২ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সদস্য সচিব হয়েছেন আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ। এছাড় রাফে সালমান রিফাত হয়েছেন প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদ প্রধান সংগঠক এবং শাহরীন ইরা মুখপাত্র।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীরাসহ আহত এবং শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

'ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া'—এই চার বিষয় সামনে রেখে কাজ করার কথা জানিয়ে আলী আহসান জুনায়েদ বলেন, জুলাইকে কেন্দ্র করেই আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম।

তিনি বলেন, 'জুলাইয়ের শপথে আমরা আজ শপথ নিচ্ছি। শহীদ পরিবারের প্রতি আমাদের শপথ তাদের স্বপ্ন বাস্তবায়ন করাই হবে আমাদের রাজনীতি। এছাড়া অন্য কোনো রাজনীতি আমরা করব না।'

তিনি আরও বলেন, মূলত আপ বাংলাদেশ একটি পলিটিক্যাল প্রেশার গ্রুপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

'আমরা এর প্রয়োজনীয়তা অনুভব করেছি এজন্য যে, জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। মানুষের মধ্যেও একটা হতাশা তৈরি হচ্ছে,' তিনি বলেন।

আলী আহসান জুনায়েদ বলেন, 'আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে একটি কার্যত অবস্থান নিতে চাই।'

জুনায়েদ বলেন, 'পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা হবে এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা।'

তিনি বলেন, 'রাজনীতিতে পেশিশক্তির দাপট, দুর্নীতি ও দুর্বৃত্তায়নের রাজনৈতিক অর্থনীতির যে বৃত্ত, দীর্ঘমেয়াদে আমরা তা উপড়ে ফেলতে চাই।'

উদ্বোধনী বক্তব্যে শহীদ ওসমান পাটোয়ারীর বাবা বলেন, 'খুনিদের বিচার নিয়ে সরকার যা করছে তা দেখে মনে হচ্ছে সরকার আমাদের সঙ্গে টিটকারি করছে। আমাদের বিচারের আশা দিয়ে আওয়ামী দোসরদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করছে।'

শহীদদের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে তিনি অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করেন।

আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত এর আগে জাতীয় নাগরিক কমিটি (জানাক)-এর কেন্দ্রীয় নেতৃত্বে ছিলেন।

তবে গত মার্চে জানাক থেকে তারা পদত্যাগ করেন। তখনই ঘোষণা দিয়েছিলেন, এপ্রিলেই জুলাই অভ্যুত্থানের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করবে।

এপ্রিলের ১০ তারিখে 'আপ বাংলাদেশ' নামটি প্রকাশ করা হয়।

Related Topics

টপ নিউজ

আপ বাংলাদেশ / ইউনাইটেড পিপলস বাংলাদেশ / সংগঠন / জুলাই গণঅভ্যুত্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • জুলাই গণঅভ্যুত্থানে ‘বিতর্কিত ভূমিকা’: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, ট্রাইবুনাল গঠন
  • জুলাই গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ ৮৪৩, যাচাই চলছে আরও দুজনের: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী 
  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে এনসিপির ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
  • জুলাই হত্যা মামলায় সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের জামিন

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net