Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 13, 2026
কক্সবাজারে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: এনসিপি সদস্য রাইয়ানসহ কারাগারে ৩

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 May, 2025, 07:20 pm
Last modified: 06 May, 2025, 07:25 pm

Related News

  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ

কক্সবাজারে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা: এনসিপি সদস্য রাইয়ানসহ কারাগারে ৩

রাইয়ান কাশেম এনসিপির কক্সবাজার জেলা কমিটির সদস্য। তার বাবা জাহাঙ্গীর কাশেম ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা এবং বর্তমানে এবি পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি।
টিবিএস রিপোর্ট
06 May, 2025, 07:20 pm
Last modified: 06 May, 2025, 07:25 pm
রাইয়ান কাশেম। ছবি: সংগৃহীত

কক্সবাজারের খুরুশকুলে চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেপ্তার হওয়াদের মধ্যে একজন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় সদস্য রাইয়ান কাশেম।

আজ মঙ্গলবার (৬ মে) দুপুরে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাভেদ এ আদেশ দেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন।

তিনি জানান, রোববার (৪ মে) খুরুশকুল ইউনিয়নের আল্লাওয়ালা হ্যাচারিতে এ ঘটনা ঘটে। তবে এখনও নিহতের পরিবার থানায় কোনো মামলা দায়ের করেনি।

গ্রেপ্তার অন্য দুই আসামি হলেন হ্যাচারির নাইট গার্ড মো. হোসেন ও মো. মিজান।

রাইয়ান কাশেম এনসিপির কক্সবাজার জেলা কমিটির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক। তার বাবা জাহাঙ্গীর কাশেম ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা এবং বর্তমানে এবি পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি। খুরুশকুলের আল্লাওয়ালা হ্যাচারিটি তারই মালিকানাধীন।

পুলিশ জানায়, ঘটনার পর প্রাথমিকভাবে চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে রাইয়ান কাশেম জনরোষে আহত হলে পুলিশি হেফাজতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে সোমবার রাতে তাকে কক্সবাজারে ফিরিয়ে আনে পুলিশ।

আজ সকালে তিন আসামিকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর একজনকে ছেড়ে দেওয়া হয়।

জসিম উদ্দিন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলাটি আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হবে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাইয়ানের মুক্তির দাবিতে মশাল মিছিলের ঘোষণা দেয়।

নিহত যুবক আলী আকবর (২৫) কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার বাসিন্দা আলী আহমদের ছেলে। তার পরিবার দাবি করেছে, আলী আকবরকে মাছ চুরির অভিযোগে পরিকল্পিতভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জমি নিয়ে বিরোধের প্রসঙ্গও তুলে ধরেছে তারা।

তবে এনসিপি সদস্য রাইয়ান কাশেম গণমাধ্যমকে জানান, তাদের হ্যাচারির নিরাপত্তাকর্মীরা আলী আকবরকে মাছ চুরির সময় হাতেনাতে ধরে ফেলে। এ সময় আলী আকবর তাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে নিরাপত্তাকর্মীরা প্রতিক্রিয়া দেখালে এই দুর্ঘটনা ঘটে।

Related Topics

টপ নিউজ

এনসিপি / এনসিপি নেতা / হত্যা / যুবকের মৃত্যু / কক্সবাজার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড
  • ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
    ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা
  • ছবি: রয়টার্স
    ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

Related News

  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় কাটছাঁট: ক্যাম্পে অসন্তোষ, মানবিক সংকটের শঙ্কা
  • কক্সবাজার হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৪ শিশু ভর্তি, ১ শিশুর মৃত্যু
  • এনসিপি প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেলের আত্মপ্রকাশ

Most Read

1
মো. ওমর ফারুক খাঁন। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের এমডি ওমর ফারুককে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বোর্ড

2
ইংল্যান্ডের একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করছে মার্কিন বিমানবাহিনীর একটি বি-৫২ স্ট্রাটোফোট্রেস বোমারু বিমান। ফাইল ছবি: গেটি/ এএফপি
আন্তর্জাতিক

ইরান ইস্যুতে পিছু হটল যুক্তরাষ্ট্র, দীর্ঘকাল মনে রাখবে মিত্ররা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘ডার্ক ফ্লিট’: অদৃশ্য নৌবহর কীভাবে টিকিয়ে রাখছে বৈশ্বিক তেলের বাজার

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অবরোধের ঘোষণা ট্রাম্পের; ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫ বছর পর চাকরি ফেরত পাওয়া কোহিনূর মিয়া

6
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net