Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
September 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, SEPTEMBER 28, 2026
বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2025, 07:30 pm
Last modified: 04 May, 2025, 07:47 pm

Related News

  • জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, হলিউড অভিনেত্রীসহ আটক শতাধিক
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ
  • এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদত্যাগের দাবিতে প্রভোস্টকে আটকে কার্যালয়ে তালা দিল শিক্ষার্থীরা
  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

উপাচার্যের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদ পুনর্বাসন’, শিক্ষার্থীদের সঙ্গে ‘বিমাতা সুলভ আচরণ’ এবং শিক্ষকদের ‘অপদস্ত করার’ অভিযোগ তুলে তারা এই দাবি জানান।
টিবিএস রিপোর্ট
04 May, 2025, 07:30 pm
Last modified: 04 May, 2025, 07:47 pm
উপাচার্যের পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: টিবিএস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। উপাচার্যের বিরুদ্ধে 'ফ্যাসিবাদ পুনর্বাসন', শিক্ষার্থীদের সঙ্গে 'বিমাতা সুলভ আচরণ' এবং শিক্ষকদের 'অপদস্ত করার' অভিযোগ তুলে তারা এই দাবি জানান।

রোববার (৪ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক সংবাদ সম্মেলনে তারা উপাচার্যের পদত্যাগ দাবি করেন। পরে বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থী প্রতিনিধি সুজয় শুভ বলেন, 'শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি জানিয়ে আসছিল। উপাচার্য আশ্বস্ত করেছিলেন, তিনি দাবিগুলো মেনে নেবেন। কিন্তু আজ সংবাদ সম্মেলনে যা বলেছেন, তাতে দেখা গেছে তিনি কোনো দাবিই মানেননি। উল্টো শিক্ষার্থীদের মুচলেকা দিয়ে মামলা ও সাধারণ ডায়েরি থেকে নাম প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।'

তিনি আরও বলেন, 'নতুন স্বপ্ন নিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে। কিন্তু উপাচার্য দায়িত্ব নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে ফ্যাসিবাদী লোকদের বসাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহসিন উদ্দিনকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে অপসারণে যে ভাষায় নোটিশ দিয়েছেন, তা একজন ভিসির উচিত হয়নি। এমনকি তিনি এ ঘটনায় দুঃখও প্রকাশ করেননি।'

সুজয় শুভ বলেন, 'এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা অধ্যাপক ড. শুচিতা শরমিনকে উপাচার্য হিসেবে মেনে নিতে পারছে না। আমরা তার পদত্যাগ চাই।'

সংবাদ সম্মেলনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে তারা ক্যাম্পাস এবং মহাসড়কে বিক্ষোভ করেন। বিক্ষোভে 'এক দফা এক দাবি—ববি ভিসির পদত্যাগ', 'এক দুই তিন চার, ভিসি তুই গদি ছাড়' ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রেজিস্ট্রারকে অপসারনের সিদ্ধান্ত নিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বেলা সাড়ে ১১টায় উপাচার্য শুচিতা শরমিন তার বাসভবনে ডাকা সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, 'সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রার মনিরুলকে পদ থেকে অপসারণ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেয়া হবে।'
 
Related Topics

টপ নিউজ

বরিশাল বিশ্ববিদ্যালয় / উপাচার্যের পদত্যাগ দাবি / পদত্যাগ দাবি / ফ্যাসিবাদের সহযোগী / বিক্ষোভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি
  • ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
    চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ
  • মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
    প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা
  • অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
    অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
  • ছবি: সৈয়দ জাকির হোসেন
    দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

Related News

  • জাতিসংঘের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, হলিউড অভিনেত্রীসহ আটক শতাধিক
  • জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ
  • এমপি গাজী নজরুল ইসলামের শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদত্যাগের দাবিতে প্রভোস্টকে আটকে কার্যালয়ে তালা দিল শিক্ষার্থীরা
  • ‘ইসলামে বিক্ষোভের অনুমতি নেই’: দেশজুড়ে সব ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

সাভারের ট্যানারি বর্জ্য থেকে চীনা প্রতিষ্ঠানের ১.৫ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি

2
ছবি: ছৈয়দ মওলা/টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ চায় বাংলাদেশ

3
মোজতবা খামেনি তার পিতা আলী খামেনির স্থলাভিষিক্ত হয়ে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা হন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রথম হামলায় আহত মোজতবা খামেনি হাসপাতালে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রের ফের হামলা, উদ্ধার হন ধ্বংসস্তূপ থেকে

4
প্রতীকী ছবি/সংগৃহীত
অর্থনীতি

বাংলা কিউআরে লেনদেন বাড়াতে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা

5
অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের
অর্থনীতি

অনুমোদনহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে ঝুঁকিপূর্ণ লেনদেন, স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

6
ছবি: সৈয়দ জাকির হোসেন
ফিচার

দেশের ব্যস্ততম মহাসড়কের বিভাজক যখন পরিণত হয় আবাদি জমিতে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net