Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 10, 2026
সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী: মাহফুজ আনাম

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2025, 06:40 pm
Last modified: 04 May, 2025, 06:42 pm

Related News

  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫

সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী: মাহফুজ আনাম

রোববার (৪ মে) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫’- উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্পাদক পরিষদ এই সভার আয়োজন করে।
টিবিএস রিপোর্ট
04 May, 2025, 06:40 pm
Last modified: 04 May, 2025, 06:42 pm
মাহফুজ আনাম। ছবি: সংগৃহীত

সাংবাদিকদের বিরুদ্ধে গণহারে মামলা দায়েরের নিন্দা জানিয়ে ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম বলেছেন, এই চর্চা গণমাধ্যমের স্বাধীনতার অন্তরায়।

তিনি বলেন, 'আমি সাংবাদিকদের পাশে দাঁড়াতে সরকারকে অনুরোধ করছি। যে সাংবাদিক গিল্টি, যার পানিসমেন্ট হওয়া উচিত, আমরা সরকারের সঙ্গে থাকব। তবে গণহারে সাংবাদিকদের নামে মামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং এটা ভয়ের ব্যাপার।'

রোববার (৪ মে) দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে 'বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫'- উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্পাদক পরিষদ এই সভার আয়োজন করে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, '২৬৬ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা অথবা ভায়োলেন্ট অপরাধের মামলা চলছে। এটা কীভাবে সম্ভব? এটা আমাদের অসম্মানের কারণ। কেউ দোষ করে থাকলে সঠিকভাবে মামলা করে শাস্তি দেন। আমরা সত্যিকার অর্থে তার পাশে দাঁড়াব না, যদি অপরাধী কিংবা আগস্ট আন্দোলনের বিপক্ষে থাকে। কিন্তু ৬ থেকে ৭ মাস হয়ে গেছে, অনুসন্ধান একটুও এগোয়নি।'

তিনি আরও বলেন, 'সরকারকে ধন্যবাদ তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু তারা ভয়ের মধ্যে থাকেন, মবের ভয়ে থাকেন। এখন ১৩ জন সাংবাদিক জেলে আছেন, তারা অপরাধী হলে বিচার হওয়া উচিত। তাদের কোনো বেইল হচ্ছে না। এভাবে চলতে থাকবে? বিষয়টা এমন হয়েছে কোনো মামলা হলেই একজন সাংবাদিককে ঢুকিয়ে দেওয়া হয়েছে।'

মাহফুজ আনাম বলেন, 'আইন উপদেষ্টা বলেন জনগণের মামলা করার অধিকার রয়েছে। মেনে নিলাম মামলা করার অধিকার রয়েছে, কিন্তু সরকার কিছু করবে না? আইনের অপপ্রয়োগ হলে সরকার কিছু করবে না? সরকার হয়তো ২৬৬ জনের মামলা দেখতে পারছে না, র‌্যান্ডমলি ১০টা দেখুক। মিথ্যা প্রমাণ পেলে সরকার ব্যবস্থা নিক। কিন্তু সরকার সেটা করছে না। এভাবে মামলা দিয়ে সাংবাদিকদের হেনস্থাকারীদের বলিষ্ঠ করা হচ্ছে।'

তিনি আরও বলেন, 'আমি অনুরোধ করব, এই সরকারকে আমরা সমর্থন করি। এই সরকার পরিবর্তনের সরকার, সংস্কারের সরকার, গণতন্ত্রকে বলিষ্ঠ করার সরকার। মত প্রকাশের স্বাধীনতারকে দৃঢ় করার সরকার। কিন্তু এখন মামলার মাধ্যমে সাংবাদিকদের ওপর যে নির্যাতন হচ্ছে, সুপরিকল্পিতভাবে হত্যা মামলা দেওয়া হচ্ছে। আমাদের কাছে প্রতীয়মান, কিন্তু সরকারের কাছে প্রতীয়মান হয় না? মামলার মাধ্যমে সাংবাদিকদের হয়রানি বিশ্বেও বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করছে।'

Related Topics

টপ নিউজ

সাংবাদিক / মামলা / মাহফুজ আনাম / বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম
  • মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
    সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়
  • হরমুজ। ছবি: এপি
    ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন
  • ছবি: বাসস
    ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী
  • ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

Related News

  • আলিফ হত্যা: ২৫ আসামির পক্ষে জেরা, চিন্ময় দাসের আইনজীবী অনুপস্থিত
  • আবু সাঈদ হত্যা মামলার রায় বৃহস্পতিবার
  • ইরানে সেনা উদ্ধারের তথ্য ফাঁসকারী সূত্রের নাম না জানালে সাংবাদিককে জেলে পাঠানোর হুমকি ট্রাম্পের
  • ফিলিং স্টেশনে পুলিশের ওপর হামলার অভিযোগ, সাতক্ষীরায় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
  • সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা: গ্রেপ্তার ৫

Most Read

1
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল বন্ধ করা হয়েছে: ইরানি গণমাধ্যম

2
মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল (এখানে ছবিতে নেই) ভূপাতিত হওয়ার ঘটনাটি এই দুঃসাহসিক উদ্ধার অভিযানের সূত্রপাত ঘটায়।
আন্তর্জাতিক

সিআইএর গোপন প্রযুক্তি ‘গোস্ট মার্মার’ দিয়ে হৃৎস্পন্দন শনাক্ত করে ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধার করা হয়

3
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ডলারের দাপট কমাতে হরমুজ প্রণালিতে একজোট হয়েছে ইরান ও চীন

4
ছবি: বাসস
বাংলাদেশ

ঢাকার কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন সশরীরে ও ৩ দিন অনলাইনে ক্লাস হবে: শিক্ষামন্ত্রী

5
ইস্টার্ন রিফাইনারী লিমিটেড। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইরান যুদ্ধে সামনে এলো তেল শোধনের দুর্বলতা, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিটে নতুন করে গুরুত্ব

6
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে মাইন এড়াতে জাহাজ চলাচলের নতুন রুট ঘোষণা ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net