Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
ওভারটাইম ভাতা ও আবাসন সুবিধা চায় পুলিশ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 May, 2025, 10:05 am
Last modified: 01 May, 2025, 10:08 am

Related News

  • চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি
  • রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন, বলছে পুলিশ
  • মিরপুরে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ
  • ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির, পাহারায় পুলিশ
  • অ্যাম্বুলেন্স, পুলিশ ও ফায়ার ব্রিগেডসহ জরুরি সেবায় জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

ওভারটাইম ভাতা ও আবাসন সুবিধা চায় পুলিশ

পাশাপাশি মামলা তদন্তের জন্য সরকার যে অর্থ বরাদ্দ দেয় তা অপ্রতুল উল্লেখ করে তদন্ত ব্যয় বাড়ানোর প্রস্তাবও তোলা হয়েছে।
টিবিএস রিপোর্ট
01 May, 2025, 10:05 am
Last modified: 01 May, 2025, 10:08 am
ছবি: সংগৃহীত

পুলিশ সপ্তাহ ২০২৫-এর দ্বিতীয় দিনে ওভারটাইম ভাতা ও সরকারি আবাসনের মতো গুরুত্বপূর্ণ কিছু দাবি তুলেছেন মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা। বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে সরকারের উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে এসব দাবি উত্থাপন করা হয়।

বৈঠকে পুলিশের পক্ষ থেকে সাতটি দাবি তোলা হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্ব পেয়েছে ওভারটাইম ভাতা চালুর প্রস্তাব। পাশাপাশি মামলা তদন্তের জন্য সরকার যে অর্থ বরাদ্দ দেয় তা অপ্রতুল উল্লেখ করে তদন্ত ব্যয় বাড়ানোর প্রস্তাবও তোলা হয়েছে। এছাড়া এক পুলিশ কর্মকর্তা সরকারি আবাসন সুবিধারও দাবি তুলেন। 

মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তারা প্রতিদিন নির্ধারিত ৮ ঘণ্টার বেশি সময় কাজ করেন, কিন্তু অতিরিক্ত সময়ের কোনো ভাতা তারা পান না।

চট্টগ্রামের পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রতিদিনই নির্ধারিত সময়ের অতিরিক্ত দায়িত্ব পালন করে। তবুও পুলিশের কারো জন্য কোনো ওভারটাইম ভাতা নেই। তিনি কনস্টেবল থেকে আইজিপি পর্যন্ত সবার জন্য অতিরিক্ত দায়িত্ব পালনে ভাতা চালুর আহ্বান জানান। 

এছাড়া সরকারি আবাসন সুবিধা থেকেও পুলিশ সদস্যরা বঞ্চিত—এমন অভিযোগ তোলেন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সরকারি আবাসন সুবিধা পেলেও পুলিশ এই সুযোগ থেকে বঞ্চিত। ফলে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের আবাসন সংকট ভয়াবহ রূপ নিয়েছে। 

ঢাকা জেলার পুলিশ সুপার আনিসুজ্জামান মামলার তদন্ত খরচ নিয়ে অভিযোগ করে বলেন, সরকার থেকে মামলার জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, তা প্রয়োজনের তুলনায় অনেক কম। অনেক সময় তদন্ত কর্মকর্তাদের নিজের পকেট থেকে ব্যয় করতে হয়। তাই বরাদ্দ বাড়ানো দরকার।

বৈঠকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনবল সংকটের কথা তুলে ধরে তা বাড়ানোর দাবি জানান। অপরদিকে সিআইডির পক্ষ থেকে দেশের প্রতিটি জেলায় একটি করে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের প্রস্তাব দেওয়া হয়।

এর আগে দিনভর সিআইডি, র‍্যাব, পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, এন্টি টেররিজম ইউনিট, হাইওয়ে পুলিশ, এপিবিএন, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশ ও শিল্পাঞ্চল পুলিশ তাদের ইউনিটভিত্তিক সাফল্য ও দীর্ঘদিনের সংকট তুলে ধরে।

বৈঠকে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্যপ্রযুক্তি উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন আইজিপি বাহারুল আলম। এছাড়া স্বরাষ্ট্র, আইন, গৃহায়ন, তথ্যপ্রযুক্তি ও অর্থ মন্ত্রণালয়ের সচিবরাও উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

ওভারটাইম / আবাসন খরচ / পুলিশ / আবাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ছবি: সংগৃহীত
    বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
    রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

Related News

  • চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে নারীর মৃত্যু, জলাবদ্ধতায় নগরীতে ভোগান্তি
  • রাজধানীর নিউমার্কেটে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবক ‘শীর্ষ সন্ত্রাসী’ টিটন, বলছে পুলিশ
  • মিরপুরে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ
  • ফরিদপুরে জেলের বড়শিতে ধরা পড়ল বিরল প্রজাতির কুমির, পাহারায় পুলিশ
  • অ্যাম্বুলেন্স, পুলিশ ও ফায়ার ব্রিগেডসহ জরুরি সেবায় জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বুথফেরত জরিপে পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হওয়ার পথে মমতা, বিজেপির বড় জয়ের ইঙ্গিত

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

5
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

6
‘ফেলস ক্যান ডু টু’ জাহাজটি উপকূল থেকে প্রায় ২,০০০ ফুট দূরে রয়েছে। ছবি: মো. মিনহাজ উদ্দিন
ফিচার

রিসাইক্লিংয়ের জন্য চট্টগ্রামে পৌঁছাল বিশ্বের অন্যতম বৃহৎ বার্জ ‘ফেলস ক্যান ডু টু’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net