Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
কর্মকর্তাদের তোপের মুখে এনবিআর চেয়ারম্যান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
29 April, 2025, 10:30 pm
Last modified: 29 April, 2025, 10:37 pm

Related News

  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন
  • রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও হয়রানি মুক্ত কর সেবা নিশ্চিতে 'ফেসলেস' সিস্টেম আনছে এনবিআর
  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

কর্মকর্তাদের তোপের মুখে এনবিআর চেয়ারম্যান

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আজ বিকেলে চেয়ারম্যান আব্দুর রহমান খান এনবিআরে প্রবেশ করলে কর্মকর্তাদের তোপের মুখে পড়েন। 
টিবিএস রিপোর্ট
29 April, 2025, 10:30 pm
Last modified: 29 April, 2025, 10:37 pm
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যক্রমকে দুইভাগ করার নামে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ 'কৌশলে প্রশাসন ক্যাডারের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার' অভিযোগ করেছেন কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের কর্মকর্তারা। এনিয়ে প্রায় ২০০ কর্মকর্তা আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

সভায় উপস্থিত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলন, 'এনবিআরে আসার পর চেয়ারম্যান কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়েন।'

আরেক কর্মকর্তা বলেন, 'উদ্ভুত পরিস্থিতিতে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে নতুন অধ্যাদেশ পিছিয়ে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন তিনি। তবে তার কথায় আশ্বস্ত হতে পারছি না।'

রাত সোয়া ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চেয়ারম্যানের রুমের সামনে কর্মকর্তারা অবস্থান করছিলেন।

এ বিষয়ে জানতে এনবিআর চেয়ারম্যানকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। বিষয়বস্তু জানিয়ে খুদে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, বিদ্যমান এনবিআরের কাঠামো ভেঙে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ গঠনের জন্য প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ জারির প্রক্রিয়া চলছে। তবে খসড়া অধ্যাদেশ যেভাবে তৈরি করা হয়েছে, তাতে এনবিআরের পলিসি বিভাগের কর্তৃত্ব প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের হাতে চলে যাওয়ার পথ তৈরি হয়েছে বলে অভিযোগ করছেন এনবিআরের দুই ক্যাডারের কর্মকর্তারা।

শুধু তাই নয়, খসড়া অধ্যাদেশ এমনভাবে সাজানো হয়েছে, রাজস্ব ব্যবস্থাপনার কর্তৃত্বও প্রশাসন ক্যাডারের হাতে চলে যাওয়ার সুযোগ রাখা হয়েছে বলে মনে করছেন তারা। যদিও এর আগে এনবিআর চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেছিলেন, রাজস্ব প্রশাসন ও ব্যবস্থাপনা বিভাগের কর্তৃত্ব কাস্টমস ও ট্যাক্স ক্যাডারের কর্মকর্তাদের হাতেই থাকবে।

Related Topics

টপ নিউজ

এনবিআর / কর্মকর্তা / কাস্টমস / ট্যাক্স / রাজস্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • মোটরসাইকেলে নতুন কর আরোপের পরিকল্পনা: প্রতিবাদে এনবিআরের সামনে বাইকারদের মানববন্ধন
  • রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও হয়রানি মুক্ত কর সেবা নিশ্চিতে 'ফেসলেস' সিস্টেম আনছে এনবিআর
  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চাল, ডাল, তেল, ফলসহ নিত্যপণ্যের উৎসে কর দ্বিগুণ করার পরিকল্পনা এনবিআরের
  • বাড়তি ৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ে ফের ১% পর্যন্ত সম্পদ কর চালুর পরিকল্পনা সরকারের

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net