Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
নতুন কারখানায় হবে ১২,০০০ কর্মসংস্থান, রাজশাহীকে কর্মসংস্থানের প্রাণকেন্দ্র করবে প্রাণ-আরএফএল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
28 April, 2025, 01:35 pm
Last modified: 28 April, 2025, 01:39 pm

Related News

  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 
  • কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকার সড়কে ফাটল
  • রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত নিম্নাঞ্চল

নতুন কারখানায় হবে ১২,০০০ কর্মসংস্থান, রাজশাহীকে কর্মসংস্থানের প্রাণকেন্দ্র করবে প্রাণ-আরএফএল

প্রায় ২৬ একর আয়তনের এই কারখানাটিকে উত্তরবঙ্গের সবচেয়ে বৃহৎ পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠানে পরিণত করতে চায় প্রাণ-আরএফএল।
টিবিএস রিপোর্ট
28 April, 2025, 01:35 pm
Last modified: 28 April, 2025, 01:39 pm
ছবি: সৌজন্যে

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল-এর উদ্যোগে রাজশাহীতে দীর্ঘ ২২ বছর বন্ধ থাকা 'রাজশাহী টেক্সটাইল মিল' নতুন নাম 'বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড' হিসেবে পুনরায় চালু হতে যাচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন (বিটিএমসি) এর সাথে প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের (পিপিপি) আওতায় মিলটি চালু করা হবে। বর্তমানে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে এবং শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

প্রায় ২৬ একর আয়তনের এই কারখানাটিকে উত্তরবঙ্গের সবচেয়ে বৃহৎ পরিবেশবান্ধব শিল্পপ্রতিষ্ঠানে পরিণত করতে চায় প্রাণ-আরএফএল। এখানে তৈরি করা হবে ব্যাগ, জুতা এবং তৈরি পোশাক, এবং একটি আধুনিক কল সেন্টার প্রতিষ্ঠা করা হবে। দুই বছরের মধ্যে ১২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রায় ৩৫০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা করা হয়েছে।

সোমবার রাজশাহীর একটি হোটেলে আয়োজিত 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল এসব তথ্য জানান।

তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, দেশের উন্নয়নের জন্য ঢাকাকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে। তাই আমরা উত্তরবঙ্গে এই বৃহৎ শিল্প প্রকল্প শুরু করেছি। এর মাধ্যমে রাজশাহীর হাজার হাজার মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন এবং স্থানীয় অর্থনীতি গতিশীল হবে।"

কামরুজ্জামান কামাল আরও জানান, "এই কারখানাটি হবে একটি সাসটেইনেবল গ্রিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক, যেখানে সোলার এনার্জি, গ্রিন জোন এবং ওয়াটার রিসাইক্লিং ব্যবস্থা থাকবে। এবং এটি শতভাগ রপ্তানিমুখী হবে।"

প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মাল্টি লাইন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান জানান, বর্তমানে কারখানার একমাত্র পরিত্যক্ত শেডে মেরামত করে জুতা ও ব্যাগ উৎপাদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এখানকার প্রায় এক হাজার লোক ইতোমধ্যে কাজ পেয়েছেন এবং আরও এক হাজার লোক নিয়োগ প্রক্রিয়াধীন।

তিনি আরও বলেন, "স্থানীয় কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য এখানে একটি 'স্কিলস ডেভেলপমেন্ট সেন্টার' স্থাপন করা হবে। রাজশাহীর শ্রমবাজারকে কাজে লাগিয়ে রাজধানীমুখী প্রবণতা রোধ করাই আমাদের এই বিনিয়োগের অন্যতম উদ্দেশ্য।"

এছাড়া, প্রাণ-আরএফএল গ্রুপের রাজশাহী অঞ্চলে ইতোমধ্যে দুটি কারখানা রয়েছে—বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও প্রাণ এগ্রো লিমিটেড, যেখানে প্রায় ১,২০০ লোকের কর্মসংস্থান হয়েছে।

অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তৌহিদুজ্জামান ও বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড কারখানার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার শরীফ উদ্দিন আহমেদসহ গ্রুপটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

প্রাণ-আরএফএল গ্রুপ / কর্মসংস্থান / প্রাণ / রাজশাহী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • রাজশাহীতে ছেলের বিরুদ্ধে মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর পবায় সার সংকট ঠেকাতে চালু হলো ‘পবা সার ডটকম’
  • রাবি শিক্ষার্থীকে রেলওয়ে কর্মচারীদের ‘মারধর’, প্রতিবাদে রেলপথ অবরোধ, রেলস্টেশন ভাঙচুর 
  • কাজ শেষ হওয়ার আগেই রাজশাহীতে ১৪ কোটি টাকার সড়কে ফাটল
  • রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, প্লাবিত নিম্নাঞ্চল

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net