Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে নারী আহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2025, 02:55 pm
Last modified: 27 April, 2025, 06:08 pm

Related News

  • বাংলাদেশ হবে মেছোবিড়ালের নিরাপদ আশ্রয়স্থল
  • গত দশ বছরে বাংলাদেশের জীব বৈচিত্র্য: ধ্বংসস্তূপ থেকে আশার আলো
  • দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২ ‘হিমালয় গৃধিনী’ শকুন উদ্ধার, পাঠানো হলো হবিগঞ্জ পুনর্বাসন কেন্দ্রে
  • সৌন্দর্যই যে পাখিদের জীবনে বিপন্নতার ছায়া
  • বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা

চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে নারী আহত

আহত ইস্টার বম টংকাবতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাইরুনপি পাড়ার বাসিন্দা তন্ময় বমের স্ত্রী।
টিবিএস রিপোর্ট
27 April, 2025, 02:55 pm
Last modified: 27 April, 2025, 06:08 pm
ছবি: সংগৃহীত

বান্দরবান থেকে রুমা-থানচি সড়কে চিম্বুক পাহাড় এলাকায় ইস্টার বম (৩২) নামে এক নারী ভালুকের আক্রমণে গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে চিম্বুকের বাগানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইস্টার বম টংকাবতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাইরুনপি পাড়ার বাসিন্দা তন্ময় বমের স্ত্রী।

স্থানীয়রা বলেন, ইস্টার বম ও তার স্বামী প্রাণ জুয়াল বম সকালে লাইরুনপি পাড়া থেকে এম্পু পাড়ায় অসুস্থ ছোট বোনকে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে চিম্বুক-বান্দরবান প্রধান সড়কের ১১ মাইল বাগান পাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ভালুক তাদের ওপর আক্রমণ করে।

ভালুকের হামলায় ইস্টার বমের কোমর, পেটসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্বামী-স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে হইচই শুরু করলে ভালুকটি জঙ্গলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ইস্টার বমকে উদ্ধার করে বান্দরবান শহরের একটি ক্লিনিকে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

টংকাবতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাংয়াং ম্রো বলেন, ইস্টার বম শহরে একটা বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন। খুব গুরুতর আঘাত হয়নি। আশঙ্কামুক্ত রয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২১ সালে ২৬ ফেব্রুয়ারি বান্দরবানে ভালুকের আক্রমণে গুরুতর আহত হয়েছিলেন ইয়াং ওয়াই মুরাং ও তার নাতি মঙ্গোলিয় মুরাং। পরে তাদের উদ্ধার করে সেনাবাহিনীর হেলিকপ্টারে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভালুকের আক্রমণে এক চোখ হারান ইয়াং ওয়াই মুরাং। আর মাথায় বড় ধরনের আঘাত পান মঙ্গোলিয় মুরাং।

Related Topics

টপ নিউজ

ভালুক / ভালুকের আক্রমণ / বান্দরবান / বন্যপ্রাণী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • বাংলাদেশ হবে মেছোবিড়ালের নিরাপদ আশ্রয়স্থল
  • গত দশ বছরে বাংলাদেশের জীব বৈচিত্র্য: ধ্বংসস্তূপ থেকে আশার আলো
  • দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১২ ‘হিমালয় গৃধিনী’ শকুন উদ্ধার, পাঠানো হলো হবিগঞ্জ পুনর্বাসন কেন্দ্রে
  • সৌন্দর্যই যে পাখিদের জীবনে বিপন্নতার ছায়া
  • বান্দরবানে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসভবনে আগুন দিল দুর্বৃত্তরা

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net