Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
July 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JULY 06, 2026
গ্রীষ্মে কিছু পরিমাণ লোডশেডিং অনিবার্য, তবে সহনীয় রাখার চেষ্টা করা হবে: উপদেষ্টা ফাওজুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 April, 2025, 06:30 pm
Last modified: 26 April, 2025, 06:31 pm

Related News

  • রেকর্ড তাপমাত্রায় পুড়ছে জার্মানি, বিপর্যস্ত জনজীবন
  • জুনের প্রথমার্ধে গরমের দাপট, মাসের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাত
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান
  • জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে; আজ ঘাটতি ৩,০০০ মেগাওয়াট: বিদ্যুৎ বিভাগ
  • কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

গ্রীষ্মে কিছু পরিমাণ লোডশেডিং অনিবার্য, তবে সহনীয় রাখার চেষ্টা করা হবে: উপদেষ্টা ফাওজুল

‘আমরা বিদ্যুৎ খাতে একটি যৌক্তিক ট্যারিফ কাঠামো গড়ে তুলতে চাই।’
টিবিএস রিপোর্ট
26 April, 2025, 06:30 pm
Last modified: 26 April, 2025, 06:31 pm
স্কেচ: টিবিএস

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকারের নানা উদ্যোগ সত্ত্বেও চলতি গ্রীষ্মে লোডশেডিং এড়ানো সম্ভব হবে না।

শনিবার (২৬ এপ্রিল) ঢাকায় ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি) আয়োজিত 'জ্বালানি সংকট উত্তরণের পথ' শীর্ষক সেমিনারে তিনি বলেন, 'গ্রীষ্মে কিছুটা লোডশেডিং অনিবার্য। তবে আমরা তা সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা করব।'

বিদ্যুৎ খাতে বর্তমান শুল্ক কাঠামোকে 'চাঁদাবাজিমূলক' উল্লেখ করে ফাওজুল কবির খান বলেন, বিদ্যুৎ খাতে শুল্ক ও ভর্তুকির মধ্যে ভারসাম্য আনার চেষ্টা চলছে।

তিনি বলেন, 'কিছু বেসরকারি বিদ্যুৎ কোম্পানি বিদ্যমান ট্যারিফ কাঠামোর সুবিধা নিয়ে বিপুল পরিমাণ অর্থ আয় করছে, যা কিছুটা চাঁদাবাজির মতো। তারা অ্যাপলের [প্রযুক্তি প্রতিষ্ঠান] মতো হয়ে গেছে, কর্মীদের বিশাল বোনাস দিচ্ছে। আমরা বিদ্যুৎ খাতে একটি যৌক্তিক ট্যারিফ কাঠামো গড়ে তুলতে চাই।'

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ প্রসঙ্গে তিনি বলেন, 'মাতারবাড়ির বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য ৮ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। এটি অন্যান্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ পুনর্বিবেচনার জন্য মানদণ্ড হিসেবে ব্যবহৃত হবে। তবে আমরা জোর করে ট্যারিফ পুনর্গঠন করতে চাই না, তাই বিদ্যুৎকেন্দ্রের মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিতে চাই।'

কাতার সফর ও অতিরিক্ত এলএনজি সরবরাহ সম্পর্কে ফাওজুল কবির খান বলেন, 'আমরা কাতারের সব বকেয়া পরিশোধ করেছি। এলএনজির দামে ছাড় চেয়ে অনুরোধ করেছি। কাতার আশ্বাস দিয়েছে, আমরা যদি আরও এলএনজি কিনি, তাহলে কম দামে সরবরাহ করা হবে।'

এফইআরবি চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারটি পরিচালনা করেন সংগঠনের নির্বাহী পরিচালক শেরাজুল ইসলাম সিরাজ। অনুষ্ঠানে বক্তব্য দেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালকও।

সেমিনারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম এবং পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমানও উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ ঘাটতি / লোডশেডিং / উপদেষ্টা ফাওজুল কবির / বিদ্যুৎ সংকট / গ্রীষ্ম / গরম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
    পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প
  • ইনফোগ্রাফ: টিবিএস
    ৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার
  • রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
    মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল
  • নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
    শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার
  • ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
    পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

Related News

  • রেকর্ড তাপমাত্রায় পুড়ছে জার্মানি, বিপর্যস্ত জনজীবন
  • জুনের প্রথমার্ধে গরমের দাপট, মাসের মাঝামাঝি বাড়তে পারে বৃষ্টিপাত
  • ‘সকাল আর রাতের কোনো অস্তিত্ব নেই’: ৪৭ ডিগ্রি সেলসিয়াসে পুড়ছে ভারতের ঊষ্ণতম স্থান
  • জ্বালানি সংকট অসহনীয় পর্যায়ে; আজ ঘাটতি ৩,০০০ মেগাওয়াট: বিদ্যুৎ বিভাগ
  • কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

Most Read

1
পাকিস্তানের উদ্দেশে যাত্রাপথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরে ‘পিএনএস হ্যাঙ্গর’। ছবি: এক্স/শ্রীলঙ্কান নেভি
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রথম উন্নত স্টেলথ সাবমেরিন যেভাবে ভারতের সঙ্গে শক্তির সমীকরণ বদলে দিতে পারে

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে: খামেনির জানাজায় ইরানিদের শোক দেখে 'স্তম্ভিত' ট্রাম্প

3
ইনফোগ্রাফ: টিবিএস
অর্থনীতি

৫ বছরের মন্দা কাটিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে দেশের মোটরসাইকেল বাজার

4
রাশিয়ার মস্কোয় একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় হামলার পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মস্কোকে 'বাঁচাতে' চাকরির ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ড্রোন অপারেটর খুঁজছে রাশিয়া, বেতন দেড় লাখ রুবল

5
নতুন গবেষণা অনুসারে, বিশ্ব উত্তপ্ত হওয়ার সাথে সাথে অ্যাসপারগিলাস নামক ছত্রাকের বিস্তার বাড়তে পারে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শরীরকে 'ভেতর থেকে খেতে শুরু করে' ছত্রাক: বৈশ্বিক উষ্ণায়নের সঙ্গে বাড়তে পারে এর বিস্তার

6
ভারতের একটি স্কুলে শিক্ষার্থীদের মিড-ডে মিল দেওয়া হচ্ছে। ছবি: এপি
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে স্কুলের দুপুরের খাবারে ডিম বাদ দিয়ে নিরামিষ দেওয়ার সিদ্ধান্তে বিতর্ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net