Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
আপনারা আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করছেন: প্রবাসীদের ড. ইউনূস

বাংলাদেশ

ইউএনবি
24 April, 2025, 08:05 pm
Last modified: 24 April, 2025, 11:57 pm

Related News

  • শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক
  • কাতারে ‘সবচেয়ে স্পর্শকাতর অমীমাংসিত বিষয়’ নিয়ে আলোচনা করছে ইরানের প্রতিনিধিদল
  • হরমুজ দিয়ে গোপনে প্রধান ক্রেতা দেশগুলোর কাছে এলএনজি পাঠাচ্ছে কাতার
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • ইরান যুদ্ধ যেভাবে বিশ্বের অন্যতম ধনী দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে

আপনারা আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করছেন: প্রবাসীদের ড. ইউনূস

কীভাবে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, সে কথা উল্লেখ করে অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, ‘আপনারা আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য একটি বড় সমর্থন দিচ্ছেন।...’
ইউএনবি
24 April, 2025, 08:05 pm
Last modified: 24 April, 2025, 11:57 pm
ড. মুহাম্মদ ইউনূস। ছবি: সংগৃহীত

দেশের জন্য প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা ও দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার মাধ্যমে বাংলাদেশকে আরও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে প্রবাসীরা সহযোগিতা করছেন।

কাতারের বাংলাদেশ কমিউনিটির সদস্যদের সঙ্গে আজ বৃহস্পতিবার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা এ কথা বলেন। 

কীভাবে বাংলাদেশের ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, সে কথা উল্লেখ করে অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, 'আপনারা আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য একটি বড় সমর্থন দিচ্ছেন। আপনারা নিজেদের বিচ্ছিন্ন ভাববেন না। আপনাদের কারণেই আমরা আরও শক্তিশালী অবস্থানে আছি।'

এ সময় ড. ইউনূস প্রবাসীদের যথাযথ সম্মান নিশ্চিত করা ও তাদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন।

সভায় প্রবাসীরা তাদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব দেন। প্রধান উপদেষ্টা তাদের সেসব কথা শোনেন। 

অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান কীভাবে বাংলাদেশ দ্রুত কাতার সরকারের সব পাওনা পরিশোধ করেছে, সে বিষয়ে কথা বলেন। তিনি রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশকে সহযোগিতার জন্য প্রবাসীদের ধন্যবাদ জানান। 

প্রবাসীরা যেসব বিষয় উত্থাপন করেন, সেসব বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

কাতারের বাংলাদেশ কমিউনিটির সদস্যরা সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিসহ দেশকে সঠিক পথে ফিরিয়ে আনায় ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সফরকে সফল ও ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, 'আমি বলব এটি সবচেয়ে সফল এবং ফলপ্রসূ সফরগুলোর একটি।

সেইসঙ্গে তিনি আশা করেন, এ সফর কাতারের অনেক বিনিয়োগকারীকে বাংলাদেশে বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ' ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫–এ যোগ দিতে গত সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দোহার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান উপদেষ্টা।

Related Topics

টপ নিউজ

ড. ইউনূস / কাতার / রেমিট্যান্স / প্রবাসী / সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • শান্তি চুক্তির লক্ষ্যে কাতারের প্রধানমন্ত্রীর সাথে ইরানের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক
  • কাতারে ‘সবচেয়ে স্পর্শকাতর অমীমাংসিত বিষয়’ নিয়ে আলোচনা করছে ইরানের প্রতিনিধিদল
  • হরমুজ দিয়ে গোপনে প্রধান ক্রেতা দেশগুলোর কাছে এলএনজি পাঠাচ্ছে কাতার
  • রাশিয়ায় ৩০ বাংলাদেশির আটকে পড়ার অভিযোগ: পরিবারের মানববন্ধন, ৩ এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা  
  • ইরান যুদ্ধ যেভাবে বিশ্বের অন্যতম ধনী দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net