Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা: সাভারে সাত শিক্ষক বহিষ্কার, কেন্দ্র সচিবকে অব্যাহতি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 April, 2025, 10:35 pm
Last modified: 21 April, 2025, 10:41 pm

Related News

  • ঢাকা-১৯: জামায়াত জোটকে হারিয়ে বিএনপির জয়
  • ঢাকা-১৯ আসনে ভোটার উপস্থিতি কম, তিন প্রার্থীর ছাড়া এজেন্ট নেই বাকিদের
  • দেশ সম্পর্কে যার ধারণা নাই, তার দেশ নিয়ে কী প্ল্যান তা জনগণ বুঝে গেছে: নাহিদ ইসলাম
  • সাভারে বেতন নিয়ে অসন্তোষের জেরে কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ: ২৩ শ্রমিক গ্রেপ্তার 
  • সাভারে ৬ খুনে অভিযুক্ত সবুজের অপরাধের দীর্ঘ তালিকা: উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা: সাভারে সাত শিক্ষক বহিষ্কার, কেন্দ্র সচিবকে অব্যাহতি

পরে দায়িত্বে অবহেলার দায়ে আরও পাঁচ শিক্ষককে বহিষ্কার করা হয়।
টিবিএস রিপোর্ট
21 April, 2025, 10:35 pm
Last modified: 21 April, 2025, 10:41 pm
ছবি: সৌজন্যে

ঢাকার সাভারে এসএসসি ও সমমানের পরীক্ষায় দায়িত্বে অবহেলা এবং পরীক্ষার হলে নিয়মবহির্ভূতভাবে মোবাইল ফোন নিয়ে প্রবেশের দায়ে সাত শিক্ষককে বহিষ্কার ও এক কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আজ সোমবার (২১ এপ্রিল) সকালে সাভার উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র (সাভার-২)-এ এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবুবকর সরকার।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, 'পরীক্ষার হলে শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের একে অপরকে সহায়তা করতে দেখা যায়। একইসঙ্গে দুজন শিক্ষক অ্যান্ড্রয়েড ফোনসহ হলে প্রবেশ করেন। এতে দায়িত্ব পালনে অবহেলা প্রমাণিত হওয়ায় সাত শিক্ষককে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'কেন্দ্র সচিব এস.এম. রফিকুজ্জামান দায়িত্ব পালনে গাফিলতি করায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মনোয়ারা আক্তার।'

জানা গেছে, সোমবার পরীক্ষা শুরুর পরপরই ইউএনও মো. আবুবকর সরকার কেন্দ্রটি পরিদর্শনে গেলে হলে মোবাইল ফোনসহ চুক্তিভিত্তিক শিক্ষক এনাম আহম্মেদ (সাভার উচ্চ বালিকা বিদ্যালয়) ও তমাল হোসেন (আনিছ মেমোরিয়াল স্কুল)–কে পাওয়া যায়। এরপর ইউএনও তাদের বহিষ্কারের নির্দেশ দেন।

পরে দায়িত্বে অবহেলার দায়ে আরও পাঁচ শিক্ষককে বহিষ্কার করা হয়।

তারা হলেন—বেগুনবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল মাহমুদ, গোপালবাড়ি নবীন প্রগতি স্কুল অ্যান্ড কলেজের কামরুন্নাহার রুমি, বাড্ডা উচ্চ বিদ্যালয়ের মো. ইমরান হোসেন, ভাকুর্তা ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজের নুপুর মল্লিক এবং একই প্রতিষ্ঠানের রাশিদা বেগম।

Related Topics

টপ নিউজ

সাভার / এসএসসি পরীক্ষা / শিক্ষক বরখাস্ত / শিক্ষক বহিষ্কার / পরীক্ষা কেন্দ্র / দায়িত্বে অবহেলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • ঢাকা-১৯: জামায়াত জোটকে হারিয়ে বিএনপির জয়
  • ঢাকা-১৯ আসনে ভোটার উপস্থিতি কম, তিন প্রার্থীর ছাড়া এজেন্ট নেই বাকিদের
  • দেশ সম্পর্কে যার ধারণা নাই, তার দেশ নিয়ে কী প্ল্যান তা জনগণ বুঝে গেছে: নাহিদ ইসলাম
  • সাভারে বেতন নিয়ে অসন্তোষের জেরে কারখানায় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ: ২৩ শ্রমিক গ্রেপ্তার 
  • সাভারে ৬ খুনে অভিযুক্ত সবুজের অপরাধের দীর্ঘ তালিকা: উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net