Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
August 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, AUGUST 07, 2026
৬ দফা দাবিতে ঢাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাফন মিছিল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 April, 2025, 04:00 pm
Last modified: 18 April, 2025, 05:04 pm

Related News

  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ইনস্টাগ্রামের 'জেন-জি'দের ধাক্কায় ম্লান মোদীর ভাবমূর্তি
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ: সংসদ অচল, বড় চ্যালেঞ্জের মুখে মোদি
  • শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ দফা দাবিতে ঢাকায় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কাফন মিছিল

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ২০২১ সালের ‘বিতর্কিত’ ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বাতিল এবং ওই পদে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে ৩০ শতাংশ কোটা প্রথা বাতিল।
টিবিএস রিপোর্ট
18 April, 2025, 04:00 pm
Last modified: 18 April, 2025, 05:04 pm
কাফনের কাপড় পরে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ছবি: টিবিএস

ঢাকায় কাফনের কাপড় পরে ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদ থেকে শুরু হয় তাদের মিছিল।

মিছিলের কারণে তেজগাঁও এলাকাসহ আশপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। এ সময় মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা 'এক হও, এক হও, পলিটেকনিক এক হও', 'মামা থেকে মাস্টার, মামাবাড়ির আবদার', 'ষড়যন্ত্রের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও', 'কুমিল্লায় হামলা কেন, প্রশাসন জবাব দাও'  সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে ২০২১ সালের 'বিতর্কিত' ক্রাফট ইনস্ট্রাক্টর নিয়োগ বাতিল এবং ওই পদে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে ৩০ শতাংশ কোটা প্রথা বাতিল।

এছাড়া তারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে খোলা বয়সে ভর্তি প্রক্রিয়া বন্ধ, দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য পদ সংরক্ষণ, কারিগরি ব্যাকগ্রাউন্ড না থাকা ব্যক্তিদের নিয়োগে নিষেধাজ্ঞা এবং একটি আলাদা 'কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়' গঠনসহ 'কারিগরি শিক্ষা সংস্কার কমিশন' এবং একটি উচ্চমানের কারিগরি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানিয়েছেন।

এর আগে সচিবালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে আলোচনার পর শিক্ষার্থীরা জানান, তাদের দাবি নিয়ে কোনো লিখিত আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি মেলেনি। আলোচনা ফলপ্রসূ হয়নি বলেও জানান তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী প্রতিনিধি মাশফিক ইসলাম গণমাধ্যমকে বলেন, 'আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো অফিসিয়াল কাগজপত্র পাইনি, কোনো স্পষ্ট উদ্যোগও দেখিনি। তারা প্রতিটি বিষয়েই কালক্ষেপণ করছে।'

এর আগের দিন বুধবার (১৬ এপ্রিল) শিক্ষার্থীরা সারাদেশে সড়ক ও রেলপথ অবরোধ করে, যার ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ওইদিনই আন্দোলনের মুখে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে পদ থেকে সরিয়ে তাকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়।

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে মিছিল

ছবি: টিবিএস

আমাদের ফরিদপুর প্রতিনিধি জানিয়েছেন, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে মাথায় কাফনের কাপড় বেঁধে গণমিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ জুমার নামাজের পর প্রতিষ্ঠানের অডিটোরিয়াম রুমের সামনে জড়ো হয়ে তারা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠককে 'অকার্যকর' আখ্যা দিয়ে তাদের ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

Related Topics

টপ নিউজ

পলিটেকনিক শিক্ষার্থী / যানযট / ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট / কাফন মিছিল / আন্দোলন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
    খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি
  • ছবি: ফেসবুক
    রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক
  • তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
    যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ
  • ছবি: খোরশেদ আলম/টিবিএস
    প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো
  • ছবি: রয়টার্স
    ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

Related News

  • ‘কুচু পুচু’ থেকে ‘চা মে দেশ ডুব গ্যায়া’: ব্যঙ্গাত্মক পোস্টারে ভারতের জেনজি আন্দোলন
  • গুরুত্বপূর্ণ রাজ্য নির্বাচনের আগে ইনস্টাগ্রামের 'জেন-জি'দের ধাক্কায় ম্লান মোদীর ভাবমূর্তি
  • ২৬ দিন পর অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক
  • ভারতে প্রশ্ন ফাঁস নিয়ে বিক্ষোভ: সংসদ অচল, বড় চ্যালেঞ্জের মুখে মোদি
  • শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে কিছু মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক-পেপার স্প্রে: গ্রেপ্তার জগলুল কারাগারে, আগামীকাল রিমান্ড শুনানি

2
ছবি: ফেসবুক
আন্তর্জাতিক

রিপাবলিক বাংলা ছাড়লেন আলোচিত ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

3
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

১৫ আগস্টের মধ্যে একীভূত ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করবে বাংলাদেশ ব্যাংক

4
তেহরানে আরবাঈন উপলক্ষে শোক মিছিলে অংশ নিচ্ছেন শিয়া মুসলিম ভক্তরা। এ সময় নিরাপত্তার দায়িত্বে মোতায়েন ইরানের নিরাপত্তা বাহিনীর এক সদস্য পাহারা দিচ্ছেন। ছবি: এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধবিরতির ‘সর্বোচ্চ ব্যবহার’ করে সামরিক শক্তি বাড়িয়েছে ইরান, ড্রোনের উৎপাদন বেড়েছে ৩ গুণ

5
ছবি: খোরশেদ আলম/টিবিএস
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর আমদানি কমানোর নির্দেশের পর মধ্যপাড়ার পাথরের ব্যবহার বাড়াচ্ছে সরকারি সংস্থাগুলো

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ফুরিয়ে যাওয়ার তথ্য লুকানোয় প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net