Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 11, 2026
বিএনপির মতো এত সংস্কার আর কোনো দল করেনি: নজরুল ইসলাম খান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2025, 01:00 pm
Last modified: 17 April, 2025, 01:05 pm

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির

বিএনপির মতো এত সংস্কার আর কোনো দল করেনি: নজরুল ইসলাম খান

বিএনপির ভেতরে সংস্কার নিয়ে বিস্তর আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমাদের জানা মতে, বিএনপির মতো এত সংস্কার আর কোনো দল করেনি। সংসদীয় শাসনব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার—সবকিছুই বিএনপির হাত ধরেই এসেছে।”
টিবিএস রিপোর্ট
17 April, 2025, 01:00 pm
Last modified: 17 April, 2025, 01:05 pm
ছবি: ইউএনবি

বাংলাদেশে বিএনপির মতো এত সংস্কার আর কোনো দল করেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিএনপির ভেতরে সংস্কার নিয়ে বিস্তর আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, "আমাদের জানা মতে, বিএনপির মতো এত সংস্কার আর কোনো দল করেনি। সংসদীয় শাসনব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র, তত্ত্বাবধায়ক সরকার—সবকিছুই বিএনপির হাত ধরেই এসেছে।"

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনকে বিএনপি সহযোগিতা করছে এবং ভবিষ্যতেও করবে।

তিনি বলেন, "বাংলাদেশ যতবার পরিবর্তনের জন্য আন্দোলন করেছে, তেমনটা পৃথিবীর আর কোথাও হয়নি। এখন আবার একটি সুযোগ তৈরি হয়েছে—সেই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে। আমরা কমিশনকে সহযোগিতা করছি এবং ভবিষ্যতেও করব।"

বিএনপি সংস্কারের বিপক্ষে নয় জানিয়ে নজরুল ইসলাম খান আরও বলেন, "বিএনপি সংস্কারের বিরোধী নয়, এটি একটি সংস্কারমুখী দল। যখন কেউ সংস্কারের কথা বলত না, তখনই বেগম খালেদা জিয়া 'ভিশন ২০৩০' দিয়েছিলেন।"

সংস্কারকে একটি চলমান প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "সংস্কারে এত দেরি করা যাবে না যেন পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যায়। ভালো করার প্রক্রিয়াটি অব্যাহত রাখতে হবে।"

বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। দলের পক্ষে অংশ নেওয়া নেতারা হলেন—স্থায়ী কমিটির সদস্য জামির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

দলের ৩১ দফা সংস্কার প্রস্তাবনার প্রসঙ্গে তিনি বলেন, "বিএনপির প্রস্তাবনায় প্রয়োজনীয় সব সংস্কারের দিকই বলা হয়েছে। এর চেয়ে ভালো কিছু কেউ দিলে, জনগণের স্বার্থে তা গ্রহণ করব। বিএনপির নিজস্ব একটি সনদ রয়েছে, আমরা সংস্কারের পক্ষেই আছি। সব কিছুর মূলেই জনগণ, তাদের সম্মতিতেই সবকিছু হওয়া উচিত।"
 
Related Topics

টপ নিউজ

নজরুল ইসলাম খান / বিএনপি / সংস্কার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
    তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে
  • জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
    জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
  • মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
    মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
  • ফাইল ছবি
    ‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার
  • অলংকরণ: টিবিএস
    যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ
  • ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
    ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

Related News

  • সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
  • বগুড়া-৬ আসনে জামায়াতকে হারিয়ে বিপুল ভোটে জয়ী ধানের শীষের বাদশা
  • সংখ্যাগরিষ্ঠের জোরে বিএনপি কি আরেকটা আওয়ামী লীগ হতে চায়?: হান্নান মাসুদ
  • মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন ফারহানা
  • দলকে চাঙ্গা করতে অক্টোবর-নভেম্বরে কাউন্সিল আয়োজনের পরিকল্পনা বিএনপির

Most Read

1
ছবি: গ্যালো ইমেজ/অরবিটাল হরাইজন/কোপার্নিকাস সেন্টিনেল।
আন্তর্জাতিক

তেহরানের ৫০০ বিলিয়ন ডলারের ‘টোলবুথ’ চিরতরে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যকে

2
জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের
অর্থনীতি

জ্বালানি উৎস বহুমুখীকরণে রাশিয়ার অপরিশোধিত তেল ভারতে শোধনের পরিকল্পনা বাংলাদেশের

3
মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির
অর্থনীতি

মূলধন ও প্রভিশন ঘাটতি থাকলেও উৎসাহ বোনাস দেওয়ার দাবি এবিবির

4
ফাইল ছবি
বাংলাদেশ

‘মুক্তিযোদ্ধারা যাদের বিরুদ্ধে লড়েছেন’ সেই তালিকা থেকে জামায়াতের নাম বাদের দাবি বিরোধীদলীয় নেতার

5
অলংকরণ: টিবিএস
বাংলাদেশ

যুদ্ধবিরতির মধ্যেও হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

6
ছবিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ (বামে) এবং সেনাবাহিনীর প্রধান আসিম মুনির (ডানে)। ছবি: কিস্তান সরকারের সৌজন্যে
আন্তর্জাতিক

ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পাকিস্তানকে মধ্যস্থতা করতে চাপ দিয়েছিল হোয়াইট হাউজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net