Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 19, 2026
ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক গাছের সঙ্গে ধাক্কা, চালক ও হেলপার নিহত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
15 April, 2025, 12:55 pm
Last modified: 15 April, 2025, 12:59 pm

Related News

  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতদের মরদেহ ফেরাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে ফুটপাত উদ্ধারে নেমেছে ডিএনসিসি: প্রশাসক শফিকুল ইসলাম

ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক গাছের সঙ্গে ধাক্কা, চালক ও হেলপার নিহত

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
টিবিএস রিপোর্ট
15 April, 2025, 12:55 pm
Last modified: 15 April, 2025, 12:59 pm
ছবি: সঞ্জিব দাস।

ফরিদপুরের মধুখালীতে তরমুজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

সোমবার (১৪ এপ্রিল) দিবাগত রাত ৩টা ১৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার বাসিন্দা হেলপার মো. হায়দার আলী (৩২)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী তরমুজ বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট ১২-৪৬৪৪) গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যান।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম বলেন, "গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। পরে তা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে।"

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, "মরদেহ দুটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা এলেই মরদেহ হস্তান্তর করা হবে।"

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সড়ক দুর্ঘটনা / ফরিদপুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান
  • ছবি: টিবিএস
    চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে
  • ফাইল ছবি/রয়টার্স
    হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প
  • প্রতীকী ছবি: টিবিএস
    জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার
  • তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

Related News

  • কুমিল্লায় চাল বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ শ্রমিক, আহত ৬
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতদের মরদেহ ফেরাতে সরকার সচেষ্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • পথচারীদের নিরাপত্তা নিশ্চিতে ফুটপাত উদ্ধারে নেমেছে ডিএনসিসি: প্রশাসক শফিকুল ইসলাম

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় ডিউটিরত অবস্থায় নিজ অস্ত্রের গুলিতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধের প্রতিবাদে আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দিল ইরান

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

চিফ হুইপকে নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচার: কন্টেন্ট ক্রিয়েটর নাসিম কারাগারে

4
ফাইল ছবি/রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ আবার বন্ধ করে ইরান ‘একটু কিউট’ আচরণ করেছে, আলোচনা ‘খুব ভালো এগোচ্ছে’: ট্রাম্প

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

জ্বালানি তেলের দাম বাড়াল সরকার: ডিজেল ১১৫, পেট্রোল ১৩৫ ও অকটেন ১৪০ টাকা লিটার

6
তেহরানের রাস্তায় একজন ইরানি নারী হেঁটে যাচ্ছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান, আপস না করার ঘোষণা; হরমুজে জাহাজে গুলি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net