Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
চারুকলার আগুন ‘পরিকল্পিত নাশকতা’, ‘শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা উচিত’: ফয়েজ তৈয়্যব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 April, 2025, 01:30 pm
Last modified: 12 April, 2025, 01:46 pm

Related News

  • বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?
  • আবারও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক সায়েদুর রহমান
  • রাষ্ট্রীয় শোকে নিষেধাজ্ঞা সত্ত্বেও আতশবাজি–পটকা ফাটিয়ে ঢাকায় নববর্ষ উদযাপন
  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১১.২৫%

চারুকলার আগুন ‘পরিকল্পিত নাশকতা’, ‘শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা উচিত’: ফয়েজ তৈয়্যব

তিনি অভিযোগ করেন, চারুকলা ফ্যাসিবাদী রাজনীতির সাংস্কৃতিক বুনন এবং আওয়ামী বয়ান তৈরির কারিগর ছিল। নাশকতার আগুন প্রমাণ করছে, এদের কালো হাত আজও সমানে সচল।
টিবিএস রিপোর্ট
12 April, 2025, 01:30 pm
Last modified: 12 April, 2025, 01:46 pm
ছবি: নাহিদ হোসেইন/উইকিমিডিয়া কমন্স

চারুকলায় আনন্দ শোভাযাত্রার মূল মোটিফ ফ্যাসিবাদের মুখাকৃতি পোড়ানোর ঘটনাকে 'পরিকল্পিত নাশকতা' বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমদ তৈয়্যব। পাশাপাশি তিনি এ ঘটনায় চারুকলার শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনারও দাবি জানিয়েছেন।  

আজ শনিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি। 

তাইয়েব আহমেদ বলেন, চারুকলায় পরিকল্পিত নাশকতার আগুনে 'ফ্যাসিবাদের মুখাকৃতি' ও 'শান্তির পায়রা' মোটিফ গুলো পুড়িয়ে দেওয়া হয়েছে বলে আমি সন্দেহ করি। এর মাধ্যমে বোঝা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চারুকলায় ফ্যাসিবাদের গভীর শিকড় এখনও রয়ে গেছে। এজন্য চারুকলার শিক্ষকদেরকে জবাবদিহিতার আওতায় আনার প্রয়োজন রয়েছে।

স্ট্যাটাসে তিনি বলেন, এখন থেকে এটা নিশ্চিত করা দরকার যে মননশীল শিল্প কিংবা সৃজনশীলতার নাম করে চারুকলা আর ফ্যাসিবাদ এবং একতরফা আওয়ামী ন্যারেটিভ লালন করতে পারবে না—যা তারা গত ১৫ বছরে বিস্তর করেছে এবং বড্ড বাড়াবাড়ি পর্যায়ে করেছে। 

তিনি অভিযোগ করেন, চারুকলা ফ্যাসিবাদী রাজনীতির সাংস্কৃতিক বুনন এবং আওয়ামী বয়ান তৈরির কারিগর ছিল। নাশকতার আগুন প্রমাণ করছে, এদের কালো হাত আজও সমানে সচল।

স্ট্যাটাসের শেষে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চারুকলাকে অতি দ্রুত ফ্যাসিবাদী শিক্ষক এবং ফ্যাসিবাদী সংগঠনের পাণ্ডাদের সচেতন স্যাবোটাজ (নাশকতা) থেকে বাঁচাতে হবে। 

Related Topics

টপ নিউজ

চারুকলা / বর্ষবরণ / ফয়েজ আহমেদ তৈয়ব / প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী / পরিকল্পিত নাশকতা / নববর্ষের মোটিফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • বর্ষবরণ শোভাযাত্রার নাম বারবার বদল কেন?
  • আবারও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক সায়েদুর রহমান
  • রাষ্ট্রীয় শোকে নিষেধাজ্ঞা সত্ত্বেও আতশবাজি–পটকা ফাটিয়ে ঢাকায় নববর্ষ উদযাপন
  • প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমানের পদত্যাগ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ১১.২৫%

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net