Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
উৎপাদন খুব ভালো হয়েছে, দেশে কোনো খাদ্য সংকট হবে না: কৃষি উপদেষ্টা

বাংলাদেশ

ইউএনবি
10 April, 2025, 06:40 pm
Last modified: 10 April, 2025, 06:40 pm

Related News

  • ডুবছে খেত, পচছে ফসল: হাওরের ৪৭ হাজার হেক্টর জমির ধানে লোকসান গুনছেন কৃষকরা
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • জুন–জুলাই পর্যন্ত মজুদ রয়েছে, যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: খাদ্যমন্ত্রী
  • ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা চলছে: কৃষি উপদেষ্টা
  • আমদানিকৃত বীজে বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরতা খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে

উৎপাদন খুব ভালো হয়েছে, দেশে কোনো খাদ্য সংকট হবে না: কৃষি উপদেষ্টা

দেশের খাদ্য মজুদ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশে এবার প্রচুর খাদ্যশস্য উৎপাদন হয়েছে। কাজেই খাদ্য সংকট হওয়ার কোনো আশঙ্কাই নেই। খাদ্য পর্যাপ্ত মজুদ আছে।
ইউএনবি
10 April, 2025, 06:40 pm
Last modified: 10 April, 2025, 06:40 pm
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: বাসস

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে উৎপাদন খুব ভালো হয়েছে। এবার খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। দেশে কোনো খাদ্য সংকট হবে না।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জের সদর উপজেলার— দেখার হাওরে বোরো ধান কাটা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

দেশের খাদ্য মজুদ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশে এবার প্রচুর খাদ্যশস্য উৎপাদন হয়েছে। কাজেই খাদ্য সংকট হওয়ার কোনো আশঙ্কাই নেই। খাদ্য পর্যাপ্ত মজুদ আছে।

তিনি বলেন, গতকাল আপনারা জেনেছেন যে, ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা,  চালের ৪৯ টাকা ও গমের ক্রয়মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এখন ধান কাটা শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ধান কাটা শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন কৃষি উপদেষ্টা।

হাওরের বাঁধ ভেঙ্গে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাঁধের কোনো সমস্যা থাকলে এখনই বলেন—সেটা সমাধান করার ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো বাঁধ নিয়ে সমস্যা হয়—তাহলে সেই প্রকৌশলীর সমস্যা হবে বলেও উপদেষ্টা হুঁশিয়ারি দেন। যদি কোনো বাঁধ নিয়ে শঙ্কা থাকে তাহলে ওই ইঞ্জিনিয়ারেরও শঙ্কা থাকবে।

সরকারের ধান কেনা শুরুর সময় মাঠেই মধ্যস্বত্বভোগীরা কম দামে ধান নিয়ে যায় এমন প্রশ্নে তিনি বলেন, এজন্য এবার সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে, আমি এসেছি এই বিষয়ে আমি পরিদর্শন করে যাব।

ধান কাটার সিন্ডিকেটের প্রশ্নে কৃষি উপদেষ্টা বলেন, সিন্ডিকেট থাকলে আপনারা আমাদের জানান— আমরা সোজা করে দেব।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা বোরো ধান কাটার উদ্বোধন করেন ও কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। পরে উপদেষ্টা শান্তিগঞ্জ উপজেলার খাদ্য গুদাম (এলএসডি) পরিদর্শন করেন।

Related Topics

টপ নিউজ

খাদ্য মজুদ / কৃষি উৎপাদন / কৃষি উপদেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
    ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও
  • ছবি: টিবিএস
    পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে
  • ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
    যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল
  • ছবি: টিবিএস
    হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ
  • ছবি: মেহেদি হাসান/টিবিএস
    গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার
  • নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
    কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

Related News

  • ডুবছে খেত, পচছে ফসল: হাওরের ৪৭ হাজার হেক্টর জমির ধানে লোকসান গুনছেন কৃষকরা
  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • জুন–জুলাই পর্যন্ত মজুদ রয়েছে, যুদ্ধের প্রভাব পড়লেও খাদ্য সংকট হবে না: খাদ্যমন্ত্রী
  • ক্ষতিগ্রস্ত আলু চাষিদের ভর্তুকি দেওয়ার চিন্তাভাবনা চলছে: কৃষি উপদেষ্টা
  • আমদানিকৃত বীজে বাংলাদেশের ক্রমবর্ধমান নির্ভরতা খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে

Most Read

1
ইউএস ক্যাপিটল বিল্ডিং। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে ট্রাম্পের হামলা রুখতে মার্কিন সিনেটে প্রস্তাব পাস, সমর্থন দিলেন রিপাবলিকানরাও

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: ঘাতক সোহেলের স্বীকারোক্তি, স্ত্রী কারাগারে

3
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ২০২৪ সালে তেহরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিবন্ধন করছেন। ছবি: আরাশ খামোশি/পোলারিস, দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

যুদ্ধের শুরুতেই আহমাদিনেজাদকে ইরানের ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

হামের টিকার সংকট নিয়ে ২০২৪ সাল থেকে ১০ বার সরকারকে সতর্ক করা হয়েছিল: ইউনিসেফ

5
ছবি: মেহেদি হাসান/টিবিএস
বাংলাদেশ

গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত রাখতে কঠোর হচ্ছে সরকার

6
নিহত সেনা কর্মকর্তা মো. তানজিম ছারোয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কক্সবাজারে সেনা কর্মকর্তা তানজিম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net