Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
চলতি মাসে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ গেজেট আকারে প্রকাশ: ফয়েজ আহমদ

বাংলাদেশ

বাসস
10 April, 2025, 04:50 pm
Last modified: 10 April, 2025, 04:54 pm

Related News

  • বিটিআরসি ভবনে হামলাকারীদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
  • তারেক রহমানকে নিয়ে কটূক্তি: কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন খারিজ 
  • অবৈধ ও ক্লোন মোবাইল ফোন বন্ধে কোনো ছাড় নয়; কমতে পারে আমদানি শুল্ক: ফয়েজ আহমদ
  • চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে সিঙ্গাপুরের সঙ্গে কথা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব 
  • ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশে জবাবদিহির কাঠামো থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব

চলতি মাসে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ গেজেট আকারে প্রকাশ: ফয়েজ আহমদ

ফয়েজ আহমদ বলেন, ‘আমরা সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছি। সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে পরামর্শ করে আমরা সকল উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় নিয়েছি। তাই আশা করছি, চলতি মাসের শেষ নাগাদ আমরা একটি নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন করতে পারব।’
বাসস
10 April, 2025, 04:50 pm
Last modified: 10 April, 2025, 04:54 pm
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি: বাসস

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব আশাবাদ ব্যক্ত করে বলেছেন, সরকার চলতি মাসের শেষ নাগাদ 'সাইবার সুরক্ষা অধ্যাদেশ' গেজেট আকারে প্রকাশ করবে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে 'নীতি নির্ধারকদের দৃষ্টিতে ডিজিটাল অর্থনীতি' শীর্ষক উপস্থাপনায় এই মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিটি ব্যাংক এন.এ.-এর কান্ট্রি অফিসার মো. মইনুল হক।

ফয়েজ আহমদ বলেন, 'আমরা সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে অত্যন্ত গুরুত্ব সহকারে কাজ করছি। সমাজের বিভিন্ন স্তরের সঙ্গে পরামর্শ করে আমরা সকল উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় নিয়েছি। তাই আশা করছি, চলতি মাসের শেষ নাগাদ আমরা একটি নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়ন করতে পারব।'

'অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল প্রবৃদ্ধি: নীতি ও প্রযুক্তির মাধ্যমে প্রতিবন্ধকতা অতিক্রম' শীর্ষক প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন, সিটি এশিয়া সাউথ পাবলিক সেক্টর সলিউশনস'র প্রধান রোহিত জামওয়াল, মেটা'র বাংলাদেশ ও নেপালের পাবলিক পলিসি প্রধান রুজান সরওয়ার, গ্রামোফোন'র সিএফও অটো ম্যাগনে রিসবাক, আন্তর্জাতিক জননীতি ও সরকার সম্পর্ক বিভাগের পরিচালক ইনফান ঝাং, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেব দুলাল রায়।

আলোচনা পর্ব পরিচালনা করেন সিটি ব্যাংক এন.এ.বাংলাদেশের ট্রেজারি ও ট্রেড সলিউশনস বিভাগের পরিচালক ও প্রধান মোহাম্মদ এ. আখের।

ফয়েজ আহমদ ব্যবসায়িক পরিবেশে প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ব্যবসাগুলোকে সমাজের সমস্যাগুলোর সমাধানে সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে।

মইনুল হক বলেন, কোভিড-১৯ মহামারির সময় ডিজিটাল অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, 'এই সময়ে এটি ব্যবসা চালু রেখেছে, দূর থেকে কাজের সুযোগ দিয়েছে, ই-কমার্সকে শক্তিশালী করেছে এবং মানুষকে যুক্ত রেখেছে যখন প্রচলিত কাঠামোগুলো ব্যাহত হয়েছিল। এটি শুধু বিকল্প নয়, বরং মূল চালিকাশক্তি হয়ে উঠেছিল।'

তিনি আরো বলেন, 'আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবের প্রান্তে— একটি যুগ যা কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, এআর ও ভিআর, থ্রিডি প্রিন্টিং, বিগ ডেটা, ব্লকচেইন, বায়োটেকনোলজি, ক্লাউড কম্পিউটিং, সাইবার সিকিউরিটি, ইন্টারনেট অফ থিংস এবং রোবোটিক্সের দ্বারা সংজ্ঞায়িত।'

এই প্রযুক্তিগুলো শিল্প পরিবর্তন, প্রচলিত মডেলগুলোকে চ্যালেঞ্জ এবং কাজ ও জীবনের ধরণকে পুনর্নির্ধারণ করছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বাংলাদেশের জন্য চতুর্থ শিল্প বিপ্লব একদিকে বিশাল সম্ভাবনা এবং অন্যদিকে বড় দায়িত্ব একটি অন্তর্ভুক্তিমূলক, ভবিষ্যতমুখী, স্মার্ট সমাজ গড়ে তোলার সুযোগ।

তিনি বলেন, ডিজিটাল রূপান্তরের জাতীয় কৌশলপত্রের খসড়া অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা ও চতুর্থ শিল্প বিপ্লব হাবে পরিণত হওয়ার লক্ষ্যে এগোচ্ছে।

এছাড়াও, তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে শীর্ষ ১৫ দেশের মধ্যে স্থান পেতে, ৭০-৮০ লাখ দক্ষ আইসিটি পেশাজীবী তৈরি, স্টার্টআপে বিনিয়োগ ৫০ শতাংশ বৃদ্ধি করতে এবং আইসিটি রপ্তানি ৫ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায়।

তিনি বলেন, ঐতিহাসিকভাবে বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রধানত টেক্সটাইল, ব্যাংকিং, বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি খাতে কেন্দ্রীভূত ছিল।

বর্তমানে ১৭ দশমিক ৬৮ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগের মধ্যে টেলিকম খাত ১ দশমিক ১৮ বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

তিনি বলেন, 'আমরা যখন অ্যালগরিদম ও অটোমেশনের ভিত্তিতে একটি ডিজিটাল অর্থনীতি গড়ে তুলছি, তখন মনে রাখতে হবে, প্রতিটি কোডের রেখা মানুষের জীবনে প্রভাব ফেলে।' 

 

Related Topics

টপ নিউজ

ফয়েজ আহমদ তৈয়্যব / সাইবার সুরক্ষা অধ্যাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • বিটিআরসি ভবনে হামলাকারীদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
  • তারেক রহমানকে নিয়ে কটূক্তি: কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন খারিজ 
  • অবৈধ ও ক্লোন মোবাইল ফোন বন্ধে কোনো ছাড় নয়; কমতে পারে আমদানি শুল্ক: ফয়েজ আহমদ
  • চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হতে সিঙ্গাপুরের সঙ্গে কথা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব 
  • ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশে জবাবদিহির কাঠামো থাকবে: ফয়েজ আহমদ তৈয়্যব

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net