Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
থানায় ঢুকেই লালগালিচা ও মঞ্চ দেখে রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 April, 2025, 03:40 pm
Last modified: 10 April, 2025, 04:08 pm

Related News

  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • ভারী বর্ষণে জলাবদ্ধ সড়ক, সরেজমিনে দেখলেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল
  • ইরানে পরিদর্শন কার্যক্রম চালানো হবে, প্রক্রিয়া নিয়ে কাজ চলছে: আইএইএ প্রধান
  • দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: ভোট দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট কারচুপির শঙ্কা নেই; কোথাও হলে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

থানায় ঢুকেই লালগালিচা ও মঞ্চ দেখে রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

থানায় ঢুকেই লাল গালিচা ও মঞ্চ দেখেই ক্ষেপে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তিনি রাগত স্বরে বলতে থাকেন, "যেটা না করছি সেটা কর। যেটা করতে বলি তা কর না। কামটা না করাইয়া আকাম করো।"
টিবিএস রিপোর্ট
10 April, 2025, 03:40 pm
Last modified: 10 April, 2025, 04:08 pm
লালগালিচা সংবর্ধনা দেওয়ায় রেগে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরের বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তাকে গার্ড অব অনার দেওয়ার জন্য থানায় মহানগর পুলিশের পক্ষ থেকে মঞ্চ নির্মাণ করা হয়। মঞ্চের বসানো হয় লাল গালিচা।

তবে থানায় ঢুকেই লাল গালিচা ও মঞ্চ দেখেই ক্ষেপে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় তিনি রাগত স্বরে বলতে থাকেন, "উঠাও এটি (লাল গালিচা)। না করছি তারপরও এটি কেন রাখছো কেন থানায়। এখন উঠাও। যেটা না করছি সেটা কর। যেটা করতে বলি তা কর না। কামটা না করাইয়া আকাম করো।"

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার পাশেই ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম। এসময় তিনি পাশ থেকে উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, 'আপনি প্রথম আসছেন তাই এ আয়োজন।'

উপদেষ্টার এমন বক্তব্যে উপদেষ্টা আরও ক্ষেপে গিয়ে বলেন, 'প্রথম আসছি তো কি হয়েছে। আমি বারবার না করছি এসব করতে। এই প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ। মেইন কাজ করতে পারছো না।'

রাগে বিড়বিড় করে কথা বলতে বলতেই তাকে গার্ড অব অনার দেওয়ার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের সাথে করমর্দন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর তিনি থানা পরিদর্শন করে দেখেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। ৫ আগস্টের সময় অনেক গাড়ি, থানা পুড়েছে। এখনো তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরো উন্নয়ন হবে।

উপদেষ্টা বলেন, আগের থেকে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিস পুলিশ ভয় পাচ্ছে না। আইন নিজের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশনে যাবে পুলিশ।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখনো সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি, অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। লুট হওয়া অস্ত্র বাহিরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে।

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে নতুন কোন আপডেট নেই।

এরপর সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ বিষয়ে জানতে মহানগর পুলিশ কমিশনার রেজাউল করিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে একাধিক পুলিশ সদস্য জানিয়েছেন, উপদেষ্টা থানায় থাকা অবস্থায়ই তাকে সম্মান জানাতে বসানো লাল গালিচা সরিয়ে নেওয়া হয়।

Related Topics

টপ নিউজ

স্বরাষ্ট্র উপদেষ্টা / লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী / সিলেট মহানগরের বিমানবন্দর থানা / পরিদর্শন / লালগালিচা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এক্সিটস্ট্যাক
    অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র
  • আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
    নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট
  • মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
    পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • নিজে গাড়ি চালিয়ে ঢাকার নগর ব্যবস্থাপনা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
  • ভারী বর্ষণে জলাবদ্ধ সড়ক, সরেজমিনে দেখলেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল
  • ইরানে পরিদর্শন কার্যক্রম চালানো হবে, প্রক্রিয়া নিয়ে কাজ চলছে: আইএইএ প্রধান
  • দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: ভোট দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ভোট কারচুপির শঙ্কা নেই; কোথাও হলে জানাবেন, তাৎক্ষণিক ব্যবস্থা নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা

Most Read

1
ছবি: এক্সিটস্ট্যাক
আন্তর্জাতিক

অ্যাপলের কিনে নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠাতার স্টার্টআপ 'সোনেরা ম্যাগনেটিক্স' আসলে কী?

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

প্রথমবারের মতো মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

4
আসাদ আলম সিয়াম। ছবি: বাসস
আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনো আনুষ্ঠানিক সম্মতি দেয়নি ভারত: দ্য প্রিন্ট

5
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু মিটলে ইরানকে পারমাণবিক জ্বালানি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: মার্কিন জ্বালানিমন্ত্রী

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রথমবার উন্মুক্ত নিলামে রিজার্ভ থেকে ব্যাংকগুলোর কাছে ১ কোটি ১৫ লাখ ডলার বিক্রি করল কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net