Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
ভিউ পেতে সন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণ, ‘ক্রিম আপা’র বিরুদ্ধে মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 April, 2025, 02:20 pm
Last modified: 10 April, 2025, 02:20 pm

Related News

  • সীতাকুণ্ড ইকোপার্কে উদ্ধার শিশুর শ্বাসনালি কাটা, কথা বলতে পারছে না
  • নির্যাতিত শিশু গৃহকর্মীকে দেখতে হাসপাতালে শেখ বশিরউদ্দীন, খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
  • শিশু গৃহকর্মী নির্যাতন: গৃহকর্মীরা কেনা দাসী নয়, পরিবারের অপরিহার্য সদস্য
  • শিশুর গায়ে ফুটন্ত কফি ঢেলে দেওয়া পলাতক আসামিকে খুঁজতে অস্ট্রেলিয়ায় চীনা পুলিশ
  • শারমিন একাডেমিতে শিশু নির্যাতন: প্রিন্সিপালের স্বামী পবিত্র কুমার ৪ দিনের রিমান্ডে

ভিউ পেতে সন্তানের সঙ্গে নিষ্ঠুর আচরণ, ‘ক্রিম আপা’র বিরুদ্ধে মামলা

বুধবার (১০ এপ্রিল) রাতে শিশু আইন-২০১৩ এর আওতায় মামলাটি দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।
টিবিএস রিপোর্ট
10 April, 2025, 02:20 pm
Last modified: 10 April, 2025, 02:20 pm
শারমিন শিলা ওরফে ‘ক্রিম আপা’। ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া শারমীন শিলা ওরফে 'ক্রিম আপা'র বিরুদ্ধে শিশুদের সঙ্গে নিষ্ঠুর আচরণ করে কনটেন্ট তৈরির অভিযোগে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) রাতে শিশু আইন-২০১৩ এর আওতায় মামলাটি দায়ের করেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, শারমীন শিলা তার দুই শিশু সন্তানকে জোরপূর্বক কনটেন্ট তৈরিতে ব্যবহার করছেন। এসব ভিডিওতে কখনো দেখা যায়, তিনি তার দুই বছর বয়সী মেয়েকে মুখে চাপ দিয়ে কেক জাতীয় কিছু খাওয়াচ্ছেন, আবার কখনো ছেলেমেয়েকে জোর করে চুল কাটানো বা রঙ করানো, ভারী দুল পরানো, গালিগালাজ, থাপ্পড় বা অপমানজনক আচরণের মাধ্যমে ভিডিও তৈরি করছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, শারমীন শিলা পেশায় একজন বিউটিশিয়ান। তিনি নিজের ছেলে ও মেয়েকে ব্যবহার করে নিয়মিতভাবে ফেসবুকসহ অনলাইন মাধ্যমে বিভিন্ন ভিডিও তৈরি ও প্রকাশ করেন। ভাইরাল হওয়ার উদ্দেশ্যে তিনি দীর্ঘ এক বছর ধরে শিশুদের সঙ্গে মাতৃসুলভ আচরণ না করে শারীরিক ও মানসিক উৎপীড়ন করে আসছেন। এতে করে শিশুদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।"

এদিকে, সম্প্রতি শারমীন শিলা তৈরি করা এ ধরনের ভিডিও কনটেন্ট নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত রোববার ঢাকা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে 'একাই একশ' নামে শিশুদের নিয়ে কাজ করা একটি সংগঠন।

Related Topics

টপ নিউজ

ক্রিম আপা / সোশ্যাল মিডিয়ায় ভাইরাল / ভাইরাল ভিডিও / শিশু নির্যাতন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
    সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
  • ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
    মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
    যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি
  • শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

Related News

  • সীতাকুণ্ড ইকোপার্কে উদ্ধার শিশুর শ্বাসনালি কাটা, কথা বলতে পারছে না
  • নির্যাতিত শিশু গৃহকর্মীকে দেখতে হাসপাতালে শেখ বশিরউদ্দীন, খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
  • শিশু গৃহকর্মী নির্যাতন: গৃহকর্মীরা কেনা দাসী নয়, পরিবারের অপরিহার্য সদস্য
  • শিশুর গায়ে ফুটন্ত কফি ঢেলে দেওয়া পলাতক আসামিকে খুঁজতে অস্ট্রেলিয়ায় চীনা পুলিশ
  • শারমিন একাডেমিতে শিশু নির্যাতন: প্রিন্সিপালের স্বামী পবিত্র কুমার ৪ দিনের রিমান্ডে

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

2
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

3
সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে
বাংলাদেশ

সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্তি থমকে গেছে

4
ইরানের মিসাইল প্রতিহত করছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা। ২০২৪ সালের এপ্রিলে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের মজুত ‘বিপজ্জনকভাবে কমে গেছে’, যুক্তরাষ্ট্রকে জানাল ইসরায়েল

5
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি বা আলোচনার জন্য ইরান ‘কখনো অনুরোধ করেনি’: আরাগচি

6
শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক ভর্তিতে লটারি পদ্ধতি যুক্তিসংগত নয়, ২০২৭ থেকে নতুন সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net