Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 16, 2026
সীতাকুণ্ড ইকোপার্কে উদ্ধার শিশুর শ্বাসনালি কাটা, কথা বলতে পারছে না

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 March, 2026, 07:30 pm
Last modified: 02 March, 2026, 09:08 pm

Related News

  • সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
  • ‘ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল’—দাবি নেতানিয়াহুর
  • সীতাকুণ্ডে গ্যাস লিকেজ হওয়া সেই জাহাজের আরও ৩ ট্যাংকে বিষাক্ত গ্যাস শনাক্ত
  • সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলের সব কার্যক্রম স্থগিত

সীতাকুণ্ড ইকোপার্কে উদ্ধার শিশুর শ্বাসনালি কাটা, কথা বলতে পারছে না

রোববার (১ মার্চ) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার গলায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার ড্রেসিং শেষে উন্নত পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
02 March, 2026, 07:30 pm
Last modified: 02 March, 2026, 09:08 pm

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক এলাকার দুর্গম পাহাড় থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার হওয়া আট বছর বয়সী সেই কন্যাশিশুটির শ্বাসনালি কেটে গেছে। বর্তমানে সে কথা বলতে পারছে না।

রোববার (১ মার্চ) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার গলায় সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার ড্রেসিং শেষে উন্নত পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেলে (ওসিসি) স্থানান্তর করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড পৌর এলাকার ইকোপার্কের ভেতরে সহস্রধারা ঝরনা এলাকা থেকে প্রায় ৫০০ মিটার উত্তরে পাহাড়ি পথের পাশে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকেরা। তারা তাৎক্ষণিকভাবে নিজেদের কাপড় দিয়ে শিশুটির গলা চেপে ধরে রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা করেন এবং দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

চমেক হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতেই শিশুটির অস্ত্রোপচার করা হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানান, অস্ত্রোপচার সফল হয়েছে এবং শিশুটির শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তাকে ওসিসিতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, এই ঘটনায় রোববার রাতে শিশুটির মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেছেন। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি নেওয়া হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের তদন্ত চলছে।

শিশুটির পরিবার জানায়, রোববার সকালে সে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। তবে কীভাবে সে ওই দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছাল এবং কারা এই হামলা চালিয়েছে, সে সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। শিশুটি কথা বলতে না পারায় ঘটনার বিস্তারিত জানা সম্ভব হচ্ছে না। পরিবারের সদস্যরা এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

Related Topics

টপ নিউজ

সীতাকুণ্ড / শিশু নির্যাতন / হত্যা চেষ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে
  • ছবি: সংগৃহীত
    ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড
  • ছবি: এএফপি
    ‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা
  • এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
    এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের
  • ছবি: টিবিএস
    ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

Related News

  • সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • সীতাকুণ্ডে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়ক অবরোধ
  • ‘ইরান আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল’—দাবি নেতানিয়াহুর
  • সীতাকুণ্ডে গ্যাস লিকেজ হওয়া সেই জাহাজের আরও ৩ ট্যাংকে বিষাক্ত গ্যাস শনাক্ত
  • সীতাকুণ্ডে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু: ফেরদৌস স্টিলের সব কার্যক্রম স্থগিত

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নতুন পে স্কেল: ঊর্ধ্বতনদের বার্ষিক ইনক্রিমেন্টের হার কম, বাড়ি ভাড়ার হার সবার জন্যই কমছে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্যবসায়ীকে মামলার ভয় দেখিয়ে ১৮ লাখ টাকা ও ক্রিপ্টো আদায়ের অভিযোগ: এসি প্রত্যাহার, ২ এএসআই ক্লোজড

3
ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ভেঙে যাবে’ যুক্তরাজ্য: স্বাধীনতা চুক্তিতে সই করলেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

4
এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি/সংগৃহীত
আন্তর্জাতিক

এস-৪০০ দিয়ে ৩১৪ কিলোমিটার দূরে পাকিস্তানি বিমান ধ্বংসের দাবি ভারতের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় কওমি ছাত্র ঐক্যের আপত্তির মুখেই নবীনবরণ কনসার্ট, মানুষের ঢল

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক ও বিরল খনিজের সন্ধান পেল সৌদি আরব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net