Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
সাতক্ষীরা: হঠাৎ তলিয়ে গেল বাঁধের দেড়শ ফুট, প্লাবনে মলিন ১০ গ্রামের ঈদ-আনন্দ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
31 March, 2025, 07:00 pm
Last modified: 31 March, 2025, 07:07 pm

Related News

  • সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক বরখাস্ত
  • গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সাতক্ষীরায় বিক্ষোভ
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদও কি হারাবেন গাজী নজরুল ইসলাম?
  • জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

সাতক্ষীরা: হঠাৎ তলিয়ে গেল বাঁধের দেড়শ ফুট, প্লাবনে মলিন ১০ গ্রামের ঈদ-আনন্দ

সকালে ঈদের নামাজের পর মসজিদের মাইক থেকে হঠাৎ ডাক আসে বাঁধের ভাঙন রোধে এগিয়ে আসতে...
টিবিএস রিপোর্ট
31 March, 2025, 07:00 pm
Last modified: 31 March, 2025, 07:07 pm
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে হাজার হাজার বিঘার মৎস্যঘের তলিয়ে গেছে, ঘরবাড়িতে ঢুকেছে পানি। এ ঘটনায় গ্রামবাসীর ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বিছট গ্রামের আব্দুর রহিম সরদারের ঘেরের পাশ থেকে প্রায় দেড়শ ফুট বেড়িবাঁধ হঠাৎ নদীগর্ভে বিলীন হয়ে যায়।

বিছট গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম বলেন, 'ঈদের নামাজ শেষে জানতে পারি, আব্দুর রহিম সরদারের ঘেরের পাশের বেড়িবাঁধ ভেঙে গেছে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সবাইকে ভাঙন রোধে এগিয়ে আসতে বলা হয়। স্বেচ্ছাশ্রমে রিংবাঁধ তৈরির চেষ্টা করেও শেষ পর্যন্ত পানি আটকানো যায়নি। সাড়ে ১১টার দিকে জোয়ারের তোড়ে বাঁধের অবশিষ্ট অংশ ভেঙে লোকালয়ে পানি ঢোকে।'

স্থানীয়রা জানান, ইতোমধ্যে বিছট, বল্লভপুর, নয়াখালী, আনুলিয়াসহ ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘরবাড়িতে পানি উঠেছে, মৎস্য ঘের ভেসে গেছে। দ্রুত বাঁধ মেরামত না হলে পার্শ্ববর্তী খাজরা ও বড়দল ইউনিয়নও প্লাবিত হতে পারে।

আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, 'সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি, বেড়িবাঁধের দেড়শ ফুট অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি। তবে পাউবো কর্মকর্তারা ছুটিতে থাকায় তারা ফেরার চেষ্টা করছেন।'

সাতক্ষীরা পাউবো বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বলেন, 'আমাদের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।'

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সাতক্ষীরা / বেড়িবাঁধ / বাঁধ ভাঙন / ঈদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • সাতক্ষীরায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ চিকিৎসক বরখাস্ত
  • গাজী নজরুলের এমপি পদ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো সাতক্ষীরায় বিক্ষোভ
  • গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • জামায়াত থেকে বহিষ্কার, এমপি পদও কি হারাবেন গাজী নজরুল ইসলাম?
  • জামায়াত এমপির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল; এমপি বললেন ওই নারী দ্বিতীয় স্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net