Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
তিস্তা প্রকল্পে চীনের ইতিবাচক সাড়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 March, 2025, 07:05 pm
Last modified: 30 March, 2025, 09:06 pm

Related News

  • নির্মাণের আগে আবার সম্ভাব্যতা সমীক্ষা, তিস্তা প্রকল্প পিছিয়ে যাচ্ছে ২০২৯ সাল পর্যন্ত
  • জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • রোহিঙ্গা সংকট একটি ‘গুরুতর মানবিক সংকট’: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি
  • এমন কোনো সমস্যা নেই যা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না: ভারতীয় হাইকমিশনার
  • তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে বেইজিং: চীনা রাষ্ট্রদূত

তিস্তা প্রকল্পে চীনের ইতিবাচক সাড়া

ড. খলিলুর রহমান আরও জানান, রোহিঙ্গাদের পুনর্বাসনেও চীন সহায়তা করবে। এছাড়া আগামী ৫০ বছরে বাংলাদেশের পানির চাহিদা পূরণে চীন সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।
টিবিএস রিপোর্ট
30 March, 2025, 07:05 pm
Last modified: 30 March, 2025, 09:06 pm
বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান। ফাইল ছবি: ইউএনবি

বাংলাদেশের পানি সম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে দেশটি।

রোববার (৩০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ড. খলিলুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রস্তাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি তিনি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারক করবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

ড. খলিলুর রহমান আরও জানান, রোহিঙ্গাদের পুনর্বাসনেও চীন সহায়তা করবে। এছাড়া আগামী ৫০ বছরে বাংলাদেশের পানির চাহিদা পূরণে চীন সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে।

চীনে উচ্চশিক্ষা গ্রহণ বিষয়ে ড. খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা পিকিং বিশ্ববিদ্যালয়ে বলেছেন, হাজার হাজার বাংলাদেশী শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষা নিতে আগ্রহী। আগামী এপ্রিল মাসে কুনমিং শহরের গভর্নর বাংলাদেশে আসছেন। ওই সফরে শিক্ষাসংক্রান্ত বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমরা চাই বাংলাদেশের বিপুল পরিমাণ শিক্ষার্থী যেন চীনে শিক্ষার সুযোগ লাভ করতে পারেন। এ বিষয়ে আমরা অত্যন্ত ইতিবাচক সাড়া পেয়েছি। একইসঙ্গে উভয় দেশের মানুষের সঙ্গে সংযোগ এবং শিক্ষার প্রসারের জন্য ঢাকা এবং চীনে দুটি কালচারাল সেন্টার স্থাপন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে গত বুধবার চীনে পৌঁছান। সফরকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি এবং আটটি সমঝোতা স্মারক সাক্ষরিত হয়।

এছাড়া তিনি চীনের হাইনানে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে ভাষণ দেন। সফরের অংশ হিসেবে চীনের এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংকের (এক্সিম ব্যাংক) চেয়ারম্যান চেন হুয়াইউর সঙ্গে সাক্ষাৎ করেন অধ্যাপক ইউনূস। এসময় তাকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে।
 
Related Topics

টপ নিউজ

তিস্তা চুক্তি / তিস্তা প্রকল্প / চীন সফর / খলিলুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • নির্মাণের আগে আবার সম্ভাব্যতা সমীক্ষা, তিস্তা প্রকল্প পিছিয়ে যাচ্ছে ২০২৯ সাল পর্যন্ত
  • জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • রোহিঙ্গা সংকট একটি ‘গুরুতর মানবিক সংকট’: জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি
  • এমন কোনো সমস্যা নেই যা পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না: ভারতীয় হাইকমিশনার
  • তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকবে বেইজিং: চীনা রাষ্ট্রদূত

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net