Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 17, 2026
রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ করা উচিত নয়: সারজিস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 March, 2025, 04:20 pm
Last modified: 24 March, 2025, 04:28 pm

Related News

  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ
  • মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে: নাহিদ ইসলাম
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ করা উচিত নয়: সারজিস

তিনি স্পষ্ট করে বলেন, জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তার এবং হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক বৈঠক নিয়ে দলের মধ্যে কোনো অভ্যন্তরীণ মতবিরোধ নেই।
টিবিএস রিপোর্ট
24 March, 2025, 04:20 pm
Last modified: 24 March, 2025, 04:28 pm
সারজিস আলম। ছবি: সংগৃহীত

অভ্যন্তরীণ রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ কাম্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম।

সোমবার (২৪ মার্চ) সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'সামরিক হস্তক্ষেপের পরিবর্তে, সশস্ত্র বাহিনীকে তাদের জাতীয় কর্তব্য ও দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ থাকা উচিত।'

সারজিস আলম স্পষ্ট করেন যে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তার এবং এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহর সাম্প্রতিক বৈঠক নিয়ে দলের মধ্যে কোনো অভ্যন্তরীণ মতবিরোধ নেই।

তিনি তথাকথিত 'রিফাইন্ড আওয়ামী লীগ' নামে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করার প্রচারণা প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি আহ্বান জানান।

গুজবকে সামাজিক ব্যাধি হিসেবে বর্ণনা করে সারজিস ভুল তথ্য মোকাবিলায় সরকারের প্রতি একটি গুজব-বিরোধী সেল প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি নাগরিকদের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দেন।

এদিন সন্ধ্যায় এনসিপির চলমান রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে পঞ্চগড়ের পাঁচটি উপজেলা জুড়ে একাধিক পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে সারজিসের।

এর আগে, ১১ মার্চ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিণ) হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের সঙ্গে 'কিছু দ্বিমত' প্রকাশ করেন সারজিস।

গতকাল (২৩ মার্চ) দুপুর ১২টায় নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, 'হাসনাত যেভাবে সেদিন সেনাপ্রধানের বক্তব্য পর্যবেক্ষণ করেছেন এবং গ্রহণ করেছেন ও ফেসবুকে লিখেছেন, তা আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে কিছুটা আলাদা।'

নেত্র নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনী হাসনাতের অভিযোগ অস্বীকার করেছে। হাসনাত দাবি করেছিলেন, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাকে ও আরও দুজনকে আওয়ামী লীগের তথাকথিত 'রিফাইন্ড' অংশকে মেনে নিতে চাপ দিয়েছেন।
 
Related Topics

টপ নিউজ

এনসিপি / সারজিস আলম / জেনারেল ওয়াকার-উজ-জামান / হাসনাত আবদুল্লাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩ দফা দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান
  • রাষ্ট্রপতির অভিশংসনসহ তিন দাবিতে সংসদের সামনে এনসিপির নেতা-কর্মীরা
  • সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ
  • মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে: নাহিদ ইসলাম
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net