Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
আইজিডব্লিউ খাতে ৮৬৮ কোটি টাকা পাচার: দুই প্রতিষ্ঠানের ৪ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 March, 2025, 05:40 pm
Last modified: 23 March, 2025, 06:00 pm

Related News

  • রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর
  • ইরান যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বরে হরমুজ দিয়ে সর্বোচ্চ এলএনজির চালান রপ্তানি
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% 
  • বিমানের চড়া ডলার রেটের চাপে ফ্রেইট ফরোয়ার্ডাররা, সুবিধা পাচ্ছে বিদেশি এয়ারলাইনস

আইজিডব্লিউ খাতে ৮৬৮ কোটি টাকা পাচার: দুই প্রতিষ্ঠানের ৪ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

আজ রোববার সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।
টিবিএস রিপোর্ট
23 March, 2025, 05:40 pm
Last modified: 23 March, 2025, 06:00 pm
ফাইল ছবি: টিবিএস

আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটর খাতে প্রায় ৮৬৮ কোটি টাকা পাচারের অভিযোগে দুটি প্রতিষ্ঠান ও তাদের শীর্ষ চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার (২৩ মার্চ) সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন।

দুদকের তদন্ত অনুযায়ী, আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্স লিমিটেড ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত মোট ৩০১ কোটি ২২ লাখ ৭৭ হাজার ১১৩ মিনিট আন্তর্জাতিক কল আনয়ন বা সেবা রপ্তানি করেছে। এ সেবার আর্থিক মূল্য ৬ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ৬৬৫ মার্কিন ডলার।

কিন্তু বৈদেশিক আয়ের এ বিপুল পরিমাণ অর্থের বিপরীতে মাত্র ৪০ লাখ ৫৮ হাজার ১৪৩ মার্কিন ডলার দেশে প্রত্যাবাসিত হয়েছে। বাকি ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ ডলার বৈদেশিক মুদ্রা হিসেবে দেশে না এনে মানি লন্ডারিং করা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৬৩ কোটি ৩৭ লাখ টাকা।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান এবং চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারা ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে ভিশন টেল লিমিটেড নামের আরেক আইজিডব্লিউ অপারেটর ২০১২ সালের সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৭৩ কোটি ২২ লাখ ৪৮ হাজার ৭৯৫ মিনিট আন্তর্জাতিক কল আনয়ন করে, যার আর্থিক মূল্য ৫ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৪৬৪ মার্কিন ডলার। 

তদন্তে জানা যায়, ওই বৈদেশিক আয়ের পুরো অর্থই পাচার করা হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক ডলারও দেশে প্রত্যাবাসন করা হয়নি। পাচার হওয়া এ অর্থের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০৪ কোটি ৯০ লাখ টাকা।

এ ঘটনায় ভিশন টেলের ব্যবস্থাপনা পরিচালক রাসেল মির্জা ও চেয়ারম্যান এম বদিউজ্জামানের বিরুদ্ধেও একই ধারায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। 

দুদকের অনুসন্ধানে আরও দেখা যায়, উভয় প্রতিষ্ঠান সরকারের প্রাপ্য রেভিনিউ শেয়ারিংয়ের অর্থও এখন পর্যন্ত জমা দেয়নি।
 
Related Topics

টপ নিউজ

দুদক / অভিযোগপত্র / আইজিডব্লিউ / অর্থ পাচার / ডলার / রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
    ‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে
  • ২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
    ৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু
  • ছবি: টিবিএস
    নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী
  • সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

Related News

  • রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই দিল্লিতে বাংলাদেশ-ভারত বাণিজ্য বৈঠক শুরু ৮ অক্টোবর
  • ইরান যুদ্ধ শুরুর পর সেপ্টেম্বরে হরমুজ দিয়ে সর্বোচ্চ এলএনজির চালান রপ্তানি
  • রপ্তানির আগে ঋণ সুবিধার পুনঃঅর্থায়ন তহবিল বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা
  • সেপ্টেম্বরে পণ্য রপ্তানি আয় বেড়ে ৩.৯৪ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধি ৮.৫৪% 
  • বিমানের চড়া ডলার রেটের চাপে ফ্রেইট ফরোয়ার্ডাররা, সুবিধা পাচ্ছে বিদেশি এয়ারলাইনস

Most Read

1
‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা
বাংলাদেশ

‘এক রুট, এক কোম্পানি’: ঢাকার বাসের নৈরাজ্য থামাতে ৩২ রুটের ফ্র্যাঞ্চাইজি মডেলের পরিকল্পনা

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

সুদের দায় কমাতে সরকারের নতুন পরিকল্পনা: সরে আসবে চড়া সুদের ট্রেজারি বন্ড থেকে

3
২০১৬ সালের পর এ রুটে আর নতুন কোনো বাস যুক্ত হয়নি। এরপর কোভিড-১৯ মহামারির ধাক্কায় থমকে যায় ৬ নম্বর বাসের চলাচল। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি

4
বগীবিল টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে ৫৪০ মেট্রিক টন মিথানলবাহী একটি বার্জ যাত্রা শুরু করেছে। ছবি: ভারতীয় অভ্যন্তরীণ জলপথ কর্তৃপক্ষ
আন্তর্জাতিক

৭০ বছর পর চালু হলো ডিব্রুগড় নদীবন্দর: প্রথমবারের মতো আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন শুরু

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে: সড়কমন্ত্রী

6
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন ৪ বই: শিক্ষামন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net