Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 March, 2025, 02:45 pm
Last modified: 16 March, 2025, 03:03 pm

Related News

  • অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, শিক্ষার্থীদের উল্লাস
  • সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি
  • সায়েন্স ল্যাবে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর, আহত ২
  • ৪ ঘণ্টা পর আজকের মতো সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
  • রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, শহর জুড়ে তীব্র যানজট

সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’

টিবিএস রিপোর্ট
16 March, 2025, 02:45 pm
Last modified: 16 March, 2025, 03:03 pm

রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নাম 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' চূড়ান্ত করা হয়েছে।

আজ রোববার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধিদলের আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়টির এ নাম চূড়ান্ত করা হয়।

সভা শেষে ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, প্রস্তাবিত নামগুলোর মধ্য থেকে সাত কলেজের জন্য 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' নামটি চূড়ান্ত করা হয়েছে। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে এর অধ্যাদেশ জারি করা হবে।

সাতটি সরকারি কলেজ হচ্ছে: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

এসব কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লাখ। শিক্ষক এক হাজারের বেশি। এ কলেজগুলোতে প্রতি সেশনে প্রায় সাড়ে ২১ হাজার শিক্ষার্থী ভর্তি হন। 

উল্লেখ্য, ১৯৯২ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় সৃষ্টির আগে সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ছিল।

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এসব কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যায়।

২০১৪ সালের আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা মন্ত্রণালয়কে ফের অধিভুক্তি পুনর্বহালের নির্দেশ দেন। ২০১৬ সালের নভেম্বরের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে পুনরায় ঢাবির অধিভুক্ত করার সিদ্ধান্ত নেয়।

২০১৭ সালের ফেব্রুয়ারিতে সাত কলেজ আনুষ্ঠানিকভাবে ঢাবির অধিভুক্ত হয়।

তবে পরবর্তী সময়ে কলেজগুলো পরিচালনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনিয়ম ও  অদূরদর্শিতার অভিযোগে আন্দোলনে সাত কলেজের শিক্ষার্থীরা। সাত কলেজকে নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানান। 

সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা দেয়, ২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না। পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের জন্য গত বছরের ডিসেম্বরে  বিশেষ কমিটি গঠন করা হয়। 

গত ১৮ ফেব্রুয়ারি সাত কলেজের সমন্বয়ে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনের জন্য লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট অংশীজনের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করে ইউজিসি। তারই ধারাবাহিকতায় আজ ইউজিসির ডাকা মতবিনিময় সভায় নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত হয়েছে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি'।

 

Related Topics

টপ নিউজ

৭ কলেজ / সাত কলেজ / সাত কলেজের বিশ্ববিদ্যালয় / ৭ কলেজের বিশ্ববিদ্যালয় / অধিভুক্ত সাত কলেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • অনুমোদন পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, শিক্ষার্থীদের উল্লাস
  • সেন্ট্রাল ইউনিভার্সিটির দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের ‘অধ্যাদেশ মঞ্চ’ তৈরি
  • সায়েন্স ল্যাবে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর, আহত ২
  • ৪ ঘণ্টা পর আজকের মতো সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা
  • রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, শহর জুড়ে তীব্র যানজট

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net