Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 26, 2026
শিক্ষকদের এমপিও-ভুক্তির দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 March, 2025, 11:10 pm
Last modified: 11 March, 2025, 11:15 pm

Related News

  • নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান
  • আলোচনার জন্য নিজেদের 'দাবি ও আপত্তি' পাকিস্তানকে জানিয়েছে ইরান
  • ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করতে গোয়েন্দা সংস্থাকে অর্থ দিয়েছে ১২ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়
  • এমপিওভুক্ত শিক্ষকদের ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদের তালিকা প্রকাশ করল এনটিআরসিএ
  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি

শিক্ষকদের এমপিও-ভুক্তির দাবি মেনে নিল সরকার, আন্দোলন প্রত্যাহার

প্রধান সমন্বয়ক বলেন, ‘শিক্ষা উপদেষ্টা ও সচিব জানিয়েছেন, আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রাথমিক কাজ শুরু হবে এবং মে মাসের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’
টিবিএস রিপোর্ট
11 March, 2025, 11:10 pm
Last modified: 11 March, 2025, 11:15 pm
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ২৩ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছিলেন শিক্ষকেরা। প্রতীকী ছবি: টিবিএস/ফাইল

নন-এমপিও সকল শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষকদের টানা ১৭ দিনের আন্দোলনের পর শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সিআর) আবরারের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ।

সংগঠনটি জানিয়েছে, বুধবার (১২ মার্চ) থেকে এমপিওভুক্তির কার্যক্রম শুরু হবে। শিক্ষা উপদেষ্টার আশ্বাস পাওয়ার পর শিক্ষকরা আন্দোলন প্রত্যাহার করেছেন।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মো. সেলিম মিঞা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, 'নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে ২৩ ফেব্রুয়ারি থেকে টানা ১৭ দিন আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম। এ সময় আর্থিক অনটনে চিকিৎসার অভাবে দুইজন নন-এমপিও শিক্ষক মৃত্যুবরণ করেছেন।'

তিনি আরও বলেন, 'দীর্ঘদিন অবস্থানের ফলে অনেক শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েন। অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের লাঠিচার্জে আহত অনেক শিক্ষককে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।'

'আমরা দীর্ঘ ২৫-৩০ বছর ধরে বেতনহীন শিক্ষকদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানিয়ে আসছি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাক্ষাতের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করলে সরকার পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনার প্রস্তাব আসে।'

তিনি জানান, আলোচনায় সরকারের পক্ষে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের এবং এক যুগ্ম সচিব। নন-এমপিওদের পক্ষে নেতৃত্ব দেন অধ্যক্ষ সেলিম মিঞার নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রধান সমন্বয়ক বলেন, 'শিক্ষা উপদেষ্টা ও সচিব জানিয়েছেন, আগামীকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির প্রাথমিক কাজ শুরু হবে এবং মে মাসের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।'

'সরকার আমাদের দাবি মেনে নেওয়ায় সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে লাগাতার অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হলো,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

এমপিওভুক্তি / এমপিও / নন-এমপিও / স্কুল শিক্ষক / দাবি / শিক্ষক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
    জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
    খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
  • ছবি: রয়টার্স
    হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে
  • 'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
    বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা
  • ছবি: সংগৃহীত
    আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

Related News

  • নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তদের অবস্থান
  • আলোচনার জন্য নিজেদের 'দাবি ও আপত্তি' পাকিস্তানকে জানিয়েছে ইরান
  • ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের ওপর ‘গুপ্তচরবৃত্তি’ করতে গোয়েন্দা সংস্থাকে অর্থ দিয়েছে ১২ ব্রিটিশ বিশ্ববিদ্যালয়
  • এমপিওভুক্ত শিক্ষকদের ৭৭ হাজার ৭৯৯ শূন্যপদের তালিকা প্রকাশ করল এনটিআরসিএ
  • ফিলিং ষ্টেশনে পুলিশের জন্য আলাদা লাইন ও বুথের দাবি

Most Read

1
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ঠেকাতে একাধিক স্থানে সড়ক কেটে দেওয়া হয়। ছবি: টিবিএস
বাংলাদেশ

জঙ্গল সলিমপুরে বুলডোজার দিয়ে র‍্যাব-পুলিশের ক্যাম্প গুঁড়িয়ে দিল ‘ইয়াসিন বাহিনী’, সড়ক কেটে অভিযানে বাধা

2
খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব
অর্থনীতি

খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ, ইউরেনিয়াম, ইরানের জব্দ সম্পদ: ইরান যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত চুক্তিতে যা আছে

4
'অবসেশন' সিনেমার একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজেট মাত্র সাড়ে ৭ লাখ ডলার, আয় ৮০ মিলিয়ন, যেভাবে বছরের সবচেয়ে বড় ‘হিট’ এই ছবি

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

টানা ৭ দিন ব্যাংক বন্ধ: এটিএম বুথে টাকার সংকট, ভোগান্তিতে গ্রাহকরা

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

আওয়ামী লীগ আমলের আইএমএফ চুক্তি বাতিল, নতুন শর্তে ৫ বিলিয়ন ডলার ঋণ চাইল সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net