Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শহর হিসেবে ঢাকা তৃতীয়

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
11 March, 2025, 05:30 pm
Last modified: 11 March, 2025, 05:43 pm

Related News

  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শহর হিসেবে ঢাকা তৃতীয়

আজ (১১ মার্চ) সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের ‘বৈশ্বিক বায়ু মান প্রতিবেদন ২০২৪’- এ এসব তথ্য তুলে ধরা হয়েছে।
টিবিএস ডেস্ক
11 March, 2025, 05:30 pm
Last modified: 11 March, 2025, 05:43 pm
ঢাকার ধুলোময় রাস্তা দিয়ে চলাচল করছে মানুষ। ছবি:রয়টার্স

বিশ্বে বায়ুদুষণে শীর্ষ দেশগুলোর তালিকাতে গত বছর (২০২৪) দেশ হিসেবে দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ। আর শহর হিসেবে তৃতীয় অবস্থানে ছিল ঢাকা।

মঙ্গলবার (১১ মার্চ) সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের 'বৈশ্বিক বায়ু মান প্রতিবেদন ২০২৪'- এ এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিষ্ঠানটি একটি নির্দিষ্ট শহরের বাতাসের দুষণের মাত্রা সম্পর্কে তথ্য ও প্রয়োজনীয় সতর্কতা প্রদান করে।

তালিকায় শীর্ষ দেশ হিসেবে অবস্থান করছে মধ্য আফ্রিকার দেশ চাদ। তালিকায় দেশ হিসেবে বাংলাদেশের পরেই আছে পাকিস্তান এবং পাঁচ নম্বরে ভারত।

বায়ুতে পিএম ২.৫ বা অতিক্ষুদ্র বস্তুকণার উপস্থিতি পরিমাপ করে বায়ুর মান নির্ণয় করা হয় এই প্রতিবেদনে। এতে দেখা যায় গত বছর বাংলাদেশের প্রতি ঘনমিটার বাতাসে এসব অতিক্ষুদ্র বস্তুকণার মাত্রা ছিল ৭৮ মাইক্রোগ্রাম। এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্ধারিত মানদণ্ডের চেয়ে অন্তত ১৫ গুন বেশি।

আইকিউ এয়ারের প্রতিবেদনে দেখা গেছে, গত বছর বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের সবগুলোই ডব্লিউএইচও পিএম ২.৫ নির্দেশিকাকে ১০ গুণেরও বেশি অতিক্রম করেছে।

সাধারণত জীবাশ্ম জ্বালানির দহন, ধুলাবালি এবং দাবানলের মতো উৎস থেকে পিএম ২.৫ তৈরি হয়। এটি এতই ক্ষুদ্র যে এটি মানুষের শরীরের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ফুসফুস বা রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে।

এই কণাগুলি শ্বাসতন্ত্রের সমস্যা এবং দীর্ঘস্থায়ী কিডনি রোগের সাথে যুক্ত। ক্ষেত্রবিশেষে এর সংস্পর্শে ক্যান্সার, স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে।

২০২৪ সালে বিশ্বের শীর্ষ ২০টি দূষিত শহরের মধ্যে একটি ছাড়া বাকি সবগুলোই এশিয়ায় ছিল। এরমধ্যে ১৩টি ভারতে, ৪টি পাকিস্তানে এবং চীন ও কাজাখস্তানের একটি করে শহর এই তালিকায় ছিল। এদিকে উত্তর আমেরিকার সবচেয়ে দূষিত শহরগুলি ক্যালিফোর্নিয়াতে ছিল।

আইকিউএয়ার বিশ্বের ১৩৮টি দেশ ও অঞ্চলের প্রায় ৪০ হাজার নজরদারি স্টেশন থেকে পাওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।

Related Topics

টপ নিউজ

বায়ুদূষণ / বাংলাদেশ / ঢাকার বায়ুদূষণ / স্বাস্থ্য সতর্কতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
    সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা
  • ছবি: টিবিএস
    জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
  • মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প
  • ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
    যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

Related News

  • যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্তের আওতায় বাংলাদেশসহ প্রধান রপ্তানিকারকরা
  • সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • যুদ্ধের প্রভাবে নতুন রপ্তানি আদেশ কমার শঙ্কা; শিল্পে ডিজেলের কোটা চায় বিজিএমইএ
  • প্রতিবেশী ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা
  • হরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী ট্যাংকার চলাচলে বাধা দেবে না ইরান

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব মার্কিন ঘাঁটি বন্ধের হুঁশিয়ারি ইরানের নতুন সর্বোচ্চ নেতার; হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

জুন মাসের মধ্যেই আসছে জাতীয় ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

4
মার্কিন-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধের হুমকি দেওয়ার পর গত ৭ মার্চ ওমানের মাস্কাট উপকূলে নোঙর করে আছে ‘লুওজিয়াশান’ তেলবাহী ট্যাংকার। ছবি: বেনোয়া তেসিয়ের/রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ 'শিগগিরই' শেষ হবে, ইরানে হামলা করার মতো 'কার্যত আর কিছুই বাকি নেই': ট্রাম্প

6
ওমানের মাস্কাটে নোঙর করে থাকা ভ্যান ওর্ড পরিচালিত 'রটারডাম' নামক হপার ড্রেজার জাহাজটি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংঘাতের মধ্যেই হরমুজে অবস্থান করতে দেখা যায়। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুদ্ধাবস্থায় জলপথ রুদ্ধ হলেও হরমুজ প্রণালী দিয়ে চীনে লাখ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net