Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 25, 2026
বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতি, গ্রেপ্তার ৬, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 March, 2025, 11:20 am
Last modified: 08 March, 2025, 11:31 am

Related News

  • বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়ার সময় তরুণীকে ‘মারধর’, থানায় অভিযোগ
  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, পিস্তল ঠেকিয়ে লুট
  • ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯
  • জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’

বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতি, গ্রেপ্তার ৬, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার

টিবিএস রিপোর্ট
08 March, 2025, 11:20 am
Last modified: 08 March, 2025, 11:31 am
ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

আজ (৮ মার্চ) সকালে ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লুট হওয়া ২০০ ভরি সোনা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিএমপির ডেপুটি কমিশনার (ডিসি—মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) তালেবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ বেলা সোয়া ১২ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করবেন।

নাম না প্রকাশের অনুরোধ করে অভিযানসংশ্লিষ্ট ডিবি পুলিশের পদস্থ একজন কর্মকর্তা জানান, এই ঘটনাটা ঘটিয়েছে একটি পেশাদার ডাকাতদল, যারা গুলি চালিয়ে স্বর্ণ লুট করার আগে কয়েকদিন জায়গাও রেকি করেছেন। ঢাকা ও ঢাকার বাইরে সদস্য নিয়ে ডাকাতদলটি কাজ করে। তাদের সবার নামে একাধিক মামলা রয়েছে।

গত ২৩ ফেব্রুয়ারি রাত পৌনে ১১টার দিকে বনশ্রী এলাকায় নিজ বাসার সামনে ওই স্বর্ণ ব্যবসায়ীকে গুলি ও ছুরিকাঘাত করে সোনা ও টাকা ছিনিয়ে নেয় একদল সশস্ত্র দুর্বৃত্ত।

ভুক্তভোগী আনোয়ারুল ইসলাম অলংকার জুয়েলার্স-এর মালিক।

ওই সময় পুলিশ জানায়, দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা হয়। ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি করে। এর মধ্যে অন্তত একটি গুলি তার শরীরে আঘাত করে। এছাড়া তার পিঠে ও পায়ে ছুরিকাঘাতে জঘম করা হয়।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ টিবিএসকে জানিয়েছিলেন, আনোয়ারুল প্রায় ২০০ ভরি সোনা ও নগদ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।

'একটি অজ্ঞাত দল প্রথমে আনোয়ারুল ইসলামের জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি প্রতিরোধ করলে লাল হেলমেট পরা এক ব্যক্তি তাকে গুলি করে, আরেকজন ছুরিকাঘাত করে সবকিছু নিয়ে যায়,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

ডাকাতি / স্বর্ণালংকার লুট / স্বর্ণ ব্যবসায়ী / বনশ্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন
  • ছবি: টিবিএস
    বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ
  • জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 
  • ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

Related News

  • বনশ্রীতে পথকুকুরকে খাবার দেওয়ার সময় তরুণীকে ‘মারধর’, থানায় অভিযোগ
  • ২০১৬ সালে ৬০ লাখ ডলারের গয়না লুট: কিম কার্দাশিয়ানকে ১ ইউরো ক্ষতিপূরণ দিল প্যারিসের আদালত
  • বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, পিস্তল ঠেকিয়ে লুট
  • ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি, অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেপ্তার ৯
  • জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বিকাশ, বুস্ট-রবিসহ ৫ ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বদলে হংকংয়ে চলে যাওয়া এফ-৩৫ যুদ্ধবিমানের সংবেদনশীল যন্ত্রাংশ জব্দ করল চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপার ঘটনায় গ্রেপ্তার আযানকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

4
জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা রহমান 

5
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা মেনে ফ্লাইট বন্ধ করলে প্রতিবেশী দেশের বিমানবন্দর অচল করে দেওয়ার হুমকি ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net