Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য স্থিতিশীল কর নীতির আহ্বান বিনিয়োগকারীদের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 March, 2025, 11:05 am
Last modified: 06 March, 2025, 11:10 am

Related News

  • মিরসরাইয়ে এনএসইজেডে হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন: বেজার নির্বাহী চেয়ারম্যান
  • বিশ্বের পুঁজিবাজার ও  বিনিয়োগ বিষয়ক আলোচনায় বাংলাদেশ জায়গা পাচ্ছে না: সাবেক গভর্নর ফরাসউদ্দিন
  • বিদেশি বিনিয়োগ না এলে মূল্যস্ফীতি বাড়বে: লুৎফে সিদ্দিকী
  • জাপানি ইকোনমিক জোনে সুমিতোমোর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থবিরোধী: ইআরডি
  • দেশে প্রথমবারের মতো চালু হলো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল

বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য স্থিতিশীল কর নীতির আহ্বান বিনিয়োগকারীদের

বুধবার (৫ মার্চ) ঢাকার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাবসমূহ তুলে ধরা হয়
টিবিএস রিপোর্ট
06 March, 2025, 11:05 am
Last modified: 06 March, 2025, 11:10 am
চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল। ছবি: টিবিএস

করনীতির ধারাবাহিকতা বজায় রাখা, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলসমূহের বিনিয়োগকারীদেরকে অভিন্ন কর অবকাশ সুবিধা দেওয়া, অভিন্ন ভ্যাটের হার চালুসহ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাছে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেছেন ব্যবসায়ী, গবেষক ও বিনিয়োগ প্রচার সংস্থার প্রতিনিধিরা।  

গতকাল বুধবার (৫ মার্চ) ঢাকার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় এ প্রস্তাবসমূহ তুলে ধরেন তারা।

সভায় নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, উইমেন এন্ট্রাপ্রেনিয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ও আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)- এর প্রতিনিধিরা

বেজার ডেপুটি সেক্রেটারি মুহাম্মদ ইমতিয়াজ হাসান বলেন, "ব্যবসায়ীরা আমাদের কাছে বার বার বলেন, করনীতির ধারাবাহিকতা বজায় রাখতে। কারণ বিদেশি বিনিয়োগকারীদের আমরা একটি সুবিধা দেব বলে নিয়ে আসলাম, বাংলাদেশে এসে প্রতিষ্ঠান তৈরি করার সময় তারা দেখলো সেই সুবিধা পাচ্ছেন না, তাহলে তো তারা বিনিয়োগে নিরুৎসাহী হবেন।"

তিনি বলেন, "আয়কর, মূল্য সংযোজন কর ও কাস্টমস ডিউটি  সংক্রান্ত এসআরও আগে যেটা দেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করেন। যখন তারা দেখছেন, এখন ১০ বছর বা ৮ বছর যাওয়ার পর পরই এসআরও রিভিশন হয়, তখন বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হচ্ছেন।" 

"এখানে যেন নীতির ধারাবাহিকতা থাকে, করনীতির ধারাবাহিকতা বজায় রাখা উচিত। এতে ব্যবসায়ীদের আস্থা বাড়বে," যোগ করেন তিনি। 

এদিকে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর চেয়ারম্যান আব্দুর রহমান খান বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলেন, নীতি স্থিতিশীলতা বজায় থাকবে এবং বিনিয়োগে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না।

এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে এবং স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় সহায়তা দিতে আমরা একটি দীর্ঘমেয়াদি করনীতি প্রণয়ন করব।"

তিনি আরও বলেন, "আমরা কর ফাঁকিদাতাদের চিহ্নিত করব, জাতীয় কোষাগারে যথাযথ কর আদায় নিশ্চিত করব, করের আওতা বৃদ্ধি করব এবং এনবিআরের সব কার্যক্রম ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে নিয়ে যাব।"

বেপজার নির্বাহী পরিচালক (ইনভেস্টমেন্ট প্রমোশন) মো. তানভীর হোসেন বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগকারীদের জন্য অভিন্ন কর অবকাশ সুবিধা প্রদানের প্রস্তাব করেন।

তিনি বলেন, "বর্তমানে বিনিয়োগ উন্নয়ন সংস্থা অনুযায়ী বিনিয়োগকারীদের জন্য কর অবকাশ সুবিধার ভিন্নতা রয়েছে, যা বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে অসম প্রতিযোগিতা দেখা দেয়, যা সুষম বিনিয়োগের অন্তরায় হয়ে দাঁড়ায়।" 

"এই পরিস্থিতিতে, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন সকল শিল্প প্রতিষ্ঠানের জন্য সমন্বিত কর অবকাশ সুবিধা ও প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে," যোগ করেন তিনি।

এদিকে, অপ্রচলিত পণ্য উৎপাদনে বিশেষ কর অবকাশ সুবিধা প্রদান করা যেতে পারে বলে প্রস্তাব দেয় বেজা। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে স্থাপিত ওয়্যারহাউসগুলোর জন্য বন্ড সুবিধা পুনর্বহালের লক্ষ্যে বিদ্যমান আইন ও বিধিমালা সংশোধনের প্রস্তাব দিয়েছে সংস্থাটি।

সরকারের রাজস্ব সংগ্রহ বৃদ্ধির জন্য বিল্ড ১০ শতাংশ ফ্ল্যাট ভ্যাট হার প্রস্তাব করেছে। বর্তমানে সার্বজনীন ১৫ শতাংশ ভ্যাটের পাশাপাশি আরও সাতটি হার রয়েছে। 

বিল্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরদৌস আরা বেগম জানান, ভ্যাট আইনের ৪৬(১) ধারা অনুযায়ী ১৫ শতাংশের নিচের হারের ক্ষেত্রে ভ্যাট ক্রেডিট বা রিবেট দেওয়া হয় না, যার ফলে ক্যাসকেডিং প্রভাবের কারণে মূলত ভ্যাটের বোঝা প্রায় ৩০ শতাংশ হয়ে যায়।

তিনি আরও উল্লেখ করেন, অর্থনৈতিক কার্যক্রমের ৫৩ শতাংশ ভ্যাট ব্যবস্থার আওতার বাইরে, আর বাকি ৪৭ শতাংশ তিনটি স্তরে বিভিন্ন হারে ভ্যাট পরিশোধ করে, যার ফলে রিবেট ব্যবস্থা কার্যকরভাবে কাজ করছে না।

সভায় এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারও একক ভ্যাট হার সমর্থন করে, তবে নির্দিষ্ট হার নিয়ে আলোচনা চলছে।

তিনি উল্লেখ করেন, এই বাজেটেই বা প্রয়োজনে পরবর্তী বাজেটে একটি অভিন্ন ভ্যাট হার প্রবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে, সভায় কর সংস্কার ও ব্যবসাবান্ধব নীতির ওপর গুরুত্বারোপ করে অ্যামচ্যাম।

অ্যামচ্যাম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার এবং অ্যামচ্যামের রিসার্চ অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি সাবকমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ কামাল।

ফিলিপ মরিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রেজা-উর-রহমান মাহমুদ প্রস্তাবনার বিস্তারিত তুলে ধরেন।

অ্যামচ্যাম এনবিআরের অনাপত্তি সনদের (নো অবজেকশন সার্টিফিকেট) প্রয়োজনীয়তার বিষয়টি প্রত্যাহার এবং কর ছাড়ের আওতা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানায়।

এছড়া, নারীদের জন্য করমুক্ত আয়সীমা ৫ লাখ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছে উইমেন এন্ট্রাপ্রেনিয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, যা বর্তমানে ৪ লাখ টাকা।

সবার কথা শোনার পর সাংবাদিকের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, "আমাদের এবারের নীতি হলো, আমরা কর অব্যহতি সংস্কৃতি থেকে ধীরে ধীরে বের হবো। যারা কম রেটে ট্যাক্স দেয়, তাদের ট্যাক্স রেট বাড়াবো। যারা কর অব্যাহতি পায়, তাদের অব্যাহতি আস্তে আস্তে কমিয়ে দেব।" 

"আর অন্য জায়গায় অপারেশন লেভেলে বিশেষ করে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, টার্নওভার ট্যাক্স—যেগুলোর কারণে ব্যবসায়ীদের সমস্যা হচ্ছে, সেগুলো আমরা যুক্তিযুক্ত করবো।  এগুলোই আমাদের প্রধান কাজ হবে," যোগ করেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

বিনিয়োগ / বিদেশি বিনিয়োগ / বেজা / অর্থনৈতিক অঞ্চল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • মিরসরাইয়ে এনএসইজেডে হবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন: বেজার নির্বাহী চেয়ারম্যান
  • বিশ্বের পুঁজিবাজার ও  বিনিয়োগ বিষয়ক আলোচনায় বাংলাদেশ জায়গা পাচ্ছে না: সাবেক গভর্নর ফরাসউদ্দিন
  • বিদেশি বিনিয়োগ না এলে মূল্যস্ফীতি বাড়বে: লুৎফে সিদ্দিকী
  • জাপানি ইকোনমিক জোনে সুমিতোমোর সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ জাতীয় স্বার্থবিরোধী: ইআরডি
  • দেশে প্রথমবারের মতো চালু হলো ইনভেস্টমেন্ট ম্যাচমেকিং পোর্টাল

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net