Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা, তবু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ কমল ৭৯ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
11 June, 2026, 08:55 pm
Last modified: 11 June, 2026, 09:02 pm

Related News

  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
  • রাশিয়ার সার ওমান ও আরব আমিরাত থেকে কিনবে সরকার
  • অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • বাংলা কিউআর একটি সিকিউরড প্ল্যাটফর্ম, এর মাধ্যমে অনিয়মের সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী
  • ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বাড়বে বিদেশগামী কর্মীদের ব্যয়

‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা, তবু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ কমল ৭৯ কোটি টাকা

এদিকে, রেমিট্যান্স প্রবাহ ধরে রাখতে সরকার আগের মতোই আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো অর্থের ওপর ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখবে বলে অর্থমন্ত্রী জানান।
টিবিএস রিপোর্ট
11 June, 2026, 08:55 pm
Last modified: 11 June, 2026, 09:02 pm

প্রবাসীদের সেবার মান উন্নয়ন ও রেমিট্যান্স প্রবাহে সহায়তা করতে ডিজিটাল 'প্রবাসী কার্ড' চালুর ঘোষণা দিলেও আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ কমিয়েছে সরকার।

প্রস্তাবিত বাজেটে এই মন্ত্রণালয়ের উন্নয়ন বরাদ্দ বর্তমান অর্থবছরের সংশোধিত উন্নয়ন বরাদ্দের তুলনায় প্রায় ১৬ শতাংশ বা ৭৯ কোটি টাকার বেশি কমানো হয়েছে। তবে মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় বেড়েছে ২৮ কোটি টাকারও বেশি।

সব মিলিয়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জন্য মোট ৮৮০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বরাদ্দের (৯৩১ কোটি টাকা) চেয়ে ৫১ কোটি টাকা কম।

জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গত মার্চ মাসে দেশের ইতিহাসে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসার কথা উল্লেখ করেন। তিনি বলেন, 'সরকার দায়িত্ব নেওয়ার পরপরই গত মার্চ মাসে মাসিক রেমিট্যান্স ৩.৭৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এটি গণতান্ত্রিক সরকারের ওপর প্রবাসী বাংলাদেশিদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকবে।'

রেমিট্যান্স প্রবাহ ধরে রাখতে সরকার আগের মতোই আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো অর্থের ওপর ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখবে বলে অর্থমন্ত্রী জানান।

শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে তিনি বলেন, মালয়েশিয়াসহ আগে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজারগুলো পুনরায় চালু করার চেষ্টা চলছে। পাশাপাশি নতুন গন্তব্যে বাংলাদেশি কর্মী পাঠানোর লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আলোচনাও অব্যাহত রয়েছে।

প্রস্তাবিত ডিজিটাল 'প্রবাসী কার্ড' প্রসঙ্গে মন্ত্রী জানান, এই কার্ডের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা একটি প্ল্যাটফর্ম থেকেই বিমা সুবিধা, ব্যাংকিং সেবা, বিভিন্ন কল্যাণমূলক সেবা এবং জরুরি সহায়তা পাবেন। ২০২৬-২৭ অর্থবছর থেকে পর্যায়ক্রমে এই কার্ড বিতরণের পরিকল্পনা করছে সরকার।

তবে প্রবাসীদের কল্যাণে সরকারি বরাদ্দ কমানোর এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এ বিষয়ে ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ সাইফুল হক বলেন, 'জাতীয় অর্থনীতিতে প্রবাসী কর্মীদের বিশাল অবদান থাকলেও তাদের কল্যাণে পর্যাপ্ত সম্পদ বরাদ্দ দিতে সরকার এখনো কুণ্ঠিত।'

তিনি আরও উল্লেখ করেন যে, মন্ত্রণালয়ের কল্যাণমূলক কাজের সিংহভাগ খরচ মেটানো হয় 'ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড' থেকে, যা মূলত প্রবাসীদের নিজেদের দেওয়া অর্থে পরিচালিত হয়, সরকারের কোষাগার থেকে নয়।

সাইফুল হক বলেন, 'যারা বছরে প্রায় ৩০ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাদের উন্নয়ন ও সুরক্ষায় আরও বেশি বিনিয়োগ প্রাপ্য। আমরা আশা করেছিলাম সরকার পুরনো ধারা থেকে বেরিয়ে আসবে, কিন্তু প্রস্তাবিত বাজেটে সেই পরিবর্তনের খুব একটা প্রতিফলন দেখা যাচ্ছে না।'

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৬-২৭ / অর্থমন্ত্রী / প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় / প্রবাসী কার্ড / রেমিট্যান্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি
  • ছবি: ফোকাস বাংলা
    অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা
  • ফাইল ছবি: সংগৃহীত
    মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

Related News

  • সেপ্টেম্বরে রেমিট্যান্স কমে ২.৭৭ বিলিয়ন ডলার, ১১ মাসের মধ্যে সর্বনিম্ন
  • রাশিয়ার সার ওমান ও আরব আমিরাত থেকে কিনবে সরকার
  • অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • বাংলা কিউআর একটি সিকিউরড প্ল্যাটফর্ম, এর মাধ্যমে অনিয়মের সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী
  • ওয়েজ আর্নার্স কল্যাণ ফি বাড়ল ৫৭ শতাংশ, বাড়বে বিদেশগামী কর্মীদের ব্যয়

Most Read

1
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

2
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জরুরি মজুতের ডিজেল ছাড়ো, নইলে রপ্তানি বন্ধ: ফ্রান্স ও জার্মানিকে যুক্তরাষ্ট্রের হুমকি

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

অনুমোদন ছাড়া শুল্কমুক্ত মদ মজুত, গুলশানে টস বন্ডের ৪ গুদাম সিলগালা

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net