Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 03, 2026
১০ দিনে প্রায় ৯৭ হাজার ই-রিটার্ন দাখিল; বেড়েছে ৫ গুণ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
14 August, 2025, 12:40 pm
Last modified: 14 August, 2025, 12:41 pm

Related News

  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম ফিরছে, অসন্তুষ্ট ব্যবসায়ীরা
  • এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

১০ দিনে প্রায় ৯৭ হাজার ই-রিটার্ন দাখিল; বেড়েছে ৫ গুণ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, গত বছর প্রথম ১০ দিনে মাত্র ২০ হাজার ৫২৩টি রিটার্ন দাখিল হয়েছিল। এবার ব্যক্তিগত করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় সংখ্যা অনেক বেড়েছে।
টিবিএস রিপোর্ট
14 August, 2025, 12:40 pm
Last modified: 14 August, 2025, 12:41 pm
ইলাস্ট্রেশন: দুনিয়া জাহান/টিবিএস

২০২৫-২৬ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমের প্রথম ১০ দিনে ৯৬ হাজার ৯৪৫ জন করদাতা তাদের ই-রিটার্ন জমা দিয়েছেন। এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কার্যক্রম উদ্বোধন করেছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, গত বছর প্রথম ১০ দিনে মাত্র ২০ হাজার ৫২৩টি রিটার্ন দাখিল হয়েছিল। এবার ব্যক্তিগত করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করায় সংখ্যা অনেক বেড়েছে।

এনবিআর ৩ আগস্ট এক বিশেষ আদেশে ৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি এবং মৃত ব্যক্তির আইনগত প্রতিনিধি ছাড়া সকল করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক করেছে। পরে ১১ আগস্টের আরেক আদেশে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

করদাতা যদি ই-রিটার্নে নিবন্ধন বা অন্য কোনো সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারেন, তবে বিকল্প ব্যবস্থা রয়েছে। নির্দিষ্ট কারণ দেখিয়ে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপ-কর কমিশনারের কাছে আবেদন করলে অনুমোদনের পরে কাগজে রিটার্ন জমা দেওয়া যাবে।

এনবিআর জানিয়েছে, করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট/ক্রেডিট কার্ড এবং বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন। রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্র এবং আয়কর সনদ স্বয়ংক্রিয়ভাবে প্রিন্ট করা যাচ্ছে।

ই-রিটার্ন সংক্রান্ত সহায়তার জন্য ০৯৬৪৩-৭১৭১৭১ নম্বরে কল সেন্টার চালু আছে। এছাড়া www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে লিখিতভাবে সমস্যার সমাধান পাওয়া যাবে।

Related Topics

টপ নিউজ

ই-রিটার্ন / এনবিআর / অর্থ উপদেষ্টা / করদাতা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
    ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
  • পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
    এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই
  • নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
    দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের
  • ছবি: রয়টার্স
    আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প
  • মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
    ‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা
  • ছবি: টিবিএস
    প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

Related News

  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম ফিরছে, অসন্তুষ্ট ব্যবসায়ীরা
  • এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

Most Read

1
ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা
ফিচার

ঢাকার কল সেন্টার: গভীর রাতের শিফটের আড়ালে থাকা কঠোর বাস্তবতা ও তরুণদের অভিজ্ঞতা

2
পাখির চোখে চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল। ছবি: মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

এনসিটির পর এবার সিসিটিও যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে, দায়িত্ব পাচ্ছে সৌদির আরএসজিটিআই

3
নিউইয়র্কে প্রথমবারের মতো আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ অনুষ্ঠানে এম ক্যাপিটালের চেয়ারম্যান ড. আহসান এইচ মনসুর এবং ড. মুহাম্মদ ইউনূস । সেখানেই ‘ডাকছে বাংলাদেশ’ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে প্রবাসী বিনিয়োগ আনতে ১০০ কোটি ডলারের তহবিল গঠনের ঘোষণা আহসান এইচ মনসুরের এম ক্যাপিটালের

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমার আইকিউ সবচেয়ে বেশি; আমার চাচা এমআইটিতে পড়াতেন, তার কাছ থেকে পেয়েছি: ট্রাম্প

5
মেজর (অব.) আখতারুজ্জামান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ঘাড় ধরে বের করে দেব’: বিমানবন্দরে হুমকি, জামায়াত নেতা আখতারের বিরুদ্ধে মামলা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

প্যাকেটজাত চিনি ও বোতলজাত তেলের সংকট, বাড়ছে ডিম-মুরগি-সবজির দাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net