Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমাল সরকার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
01 July, 2025, 02:50 pm
Last modified: 01 July, 2025, 02:56 pm

Related News

  • বিশ্বের পুঁজিবাজার ও  বিনিয়োগ বিষয়ক আলোচনায় বাংলাদেশ জায়গা পাচ্ছে না: সাবেক গভর্নর ফরাসউদ্দিন
  • নির্বাচনের পরে দেশে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি ঘটবে: এবিবি চেয়ারম্যান
  • বেজা, বেপজা-সহ সব বিনিয়োগ সংস্থাকে ফেব্রুয়ারির মধ্যে এক করার পরিকল্পনা সরকারের
  • ৫ আগস্টের স্থবিরতার পর রাজশাহী হাইটেক পার্কে বিনিয়োগে নতুন গতি
  • বাংলাদেশে পরিবেশবান্ধব শিপ ব্রেকিং ইয়ার্ড গড়তে জাপানকে বিনিয়োগের আহ্বান

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমাল সরকার

নতুন ঘোষিত হারে ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে তুলনামূলক বেশি মুনাফা পাওয়া যাবে, আর এর বেশি বিনিয়োগ করলে মুনাফার হার কিছুটা কম হবে।
টিবিএস রিপোর্ট
01 July, 2025, 02:50 pm
Last modified: 01 July, 2025, 02:56 pm

সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা আজ মঙ্গলবার (১ জুলাই) থেকেই কার্যকর হচ্ছে। 

এর আগের দিন, সোমবার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ব্যবস্থায় সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফার হার হবে ১১ দশমিক ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন হার নির্ধারিত হয়েছে ৯ দশমিক ৭২ শতাংশ।

নতুন নিয়মে ৭ লাখ ৫০ হাজার টাকার কম বিনিয়োগে তুলনামূলক বেশি মুনাফা পাওয়া যাবে, আর এর বেশি বিনিয়োগ করলে মুনাফার হার কিছুটা কম হবে। 

পরিবার সঞ্চয়পত্রে আগে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে পাঁচ বছর মেয়াদ শেষে মুনাফার হার ছিল ১২ দশমিক ৫০ শতাংশ, যা এখন কমে ১১ দশমিক ৯৩ শতাংশ হয়েছে। একইভাবে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ছিল ১২ দশমিক ৩৭ শতাংশ, যা এখন ১১ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে।

পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগে মুনাফার হার ছিল ১২ দশমিক ৫৫ শতাংশ, নতুন হারে তা কমে ১১ দশমিক ৯৮ শতাংশ হয়েছে। একইভাবে সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে এই হার ১২ দশমিক ৩৭ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে। 

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রেও মুনাফার হার কমেছে। এখানে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে আগে মুনাফা পাওয়া যেত ১২ দশমিক ৪০ শতাংশ, যা এখন কমে ১১ দশমিক ৮৩ শতাংশ হয়েছে। বিনিয়োগ সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে সেক্ষেত্রে মুনাফার হার ১২ দশমিক ৩৭ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৮০ শতাংশ হবে।

তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রেও মুনাফা কমানো হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার নিচে বিনিয়োগে যেখানে আগে মুনাফা ছিল ১২ দশমিক ৩০ শতাংশ, তা এখন কমে হয়েছে ১১ দশমিক ৮২ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে এ হার ১২ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৭৭ শতাংশ করা হয়েছে। 

একইভাবে কমেছে ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাবের মুনাফাও। তিন বছর মেয়াদ শেষে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে আগে মুনাফা পাওয়া যেত ১২ দশমিক ৩০ শতাংশ, যা এখন কমে ১১ দশমিক ৮২ শতাংশ হয়েছে। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এই হার ১২ দশমিক ২৫ শতাংশ থেকে কমে ১১ দশমিক ৭৭ শতাংশে নেমেছে।

 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

সঞ্চয়পত্র / বিনিয়োগ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ। ছবি: এপি
    ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
    বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল
  • ছবি: সংগৃহীত
    ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ
  • ছবি: সংগৃহীত
    রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
  • ছবি: রয়টার্স
    যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি
  • ২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
    ১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

Related News

  • বিশ্বের পুঁজিবাজার ও  বিনিয়োগ বিষয়ক আলোচনায় বাংলাদেশ জায়গা পাচ্ছে না: সাবেক গভর্নর ফরাসউদ্দিন
  • নির্বাচনের পরে দেশে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি ঘটবে: এবিবি চেয়ারম্যান
  • বেজা, বেপজা-সহ সব বিনিয়োগ সংস্থাকে ফেব্রুয়ারির মধ্যে এক করার পরিকল্পনা সরকারের
  • ৫ আগস্টের স্থবিরতার পর রাজশাহী হাইটেক পার্কে বিনিয়োগে নতুন গতি
  • বাংলাদেশে পরিবেশবান্ধব শিপ ব্রেকিং ইয়ার্ড গড়তে জাপানকে বিনিয়োগের আহ্বান

Most Read

1
হরমুজ। ছবি: এপি
আন্তর্জাতিক

ইউয়ানে দাম মেটানো হলে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন করতে দিতে পারে ইরান

2
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
বাংলাদেশ

বিশ্বাস করেন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত খালি তদবির: মির্জা ফখরুল

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে ঢাবি-র একক আধিপত্য, অন্য বিশ্ববিদ্যালয়ের নেতাদের আক্ষেপ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীর এভারকেয়ারে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে ৭ কারণে ইরান যুদ্ধে ট্রাম্প এখনো জয়ী হতে পারেননি

6
২০১২ সালের ৫ ডিসেম্বর টোকিওর ইয়োকোহামা বন্দরে একটি এলএনজিবাহী জাহাজ। ছবি: রয়টার্স
বাংলাদেশ

১২ দিনে জ্বালানি নিয়ে এসেছে ১৬টি জাহাজ, আরও তিনটি আসছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net