Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
চট্টগ্রাম বন্দর ও আইসিডিতে পুরোদমে কাজ শুরু, কাটছে কনটেইনারের জট

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 June, 2025, 11:35 am
Last modified: 30 June, 2025, 11:39 am

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

চট্টগ্রাম বন্দর ও আইসিডিতে পুরোদমে কাজ শুরু, কাটছে কনটেইনারের জট

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘বন্দরে কনটেইনার ডেলিভারিসহ সব কার্যক্রম এখন পুরোপুরি সচল। যেসব অতিরিক্ত কনটেইনার জমে গিয়েছিল, সেগুলো দ্রুত ছাড় করা হবে।’
টিবিএস রিপোর্ট
30 June, 2025, 11:35 am
Last modified: 30 June, 2025, 11:39 am
চট্টগ্রাম বন্দর। ফাইল ছবি: টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের পূর্ণ কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহারের পর চট্টগ্রাম বন্দর ও অভ্যন্তরীণ কনটেইনার ডিপোগুলোর (আইসিডি) কার্যক্রম গত রাত (২৯ জুন) থেকে পুরোদমে চালু হয়েছে।

একইসঙ্গে, কাস্টমস কর্মকর্তারা বন্দর ও আইসিডির কর্মস্থলে যোগ দেওয়ায় রপ্তানি পণ্যের পরিবহনও পুনরায় শুরু হয়।

আজ সকাল (৩০ জুন) থেকে কাস্টম হাউজে আমদানি-রপ্তানি প্রক্রিয়া স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে। কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি সিএন্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টরাও সক্রিয়ভাবে কাজ করছেন।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, আমদানির মূল্যায়ন ও ছাড়পত্রসহ সব ধরনের প্রক্রিয়া বর্তমানে নির্বিঘ্নে সম্পন্ন হচ্ছে।

এর আগে আইসিডি থেকে ১ হাজার ৮৪৯ টিইইউ (২০ ফুট দীর্ঘ কনটেইনার একক) রপ্তানি কনটেইনার সময়মতো বন্দরে পৌঁছাতে না পারায় নিউ মুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) তিনটি জাহাজ রওনা দিতে পারেনি।

তবে সাইফ পাওয়ারটেকের টার্মিনাল ম্যানেজার মোশাররফ হোসেন জানিয়েছেন, গত রাতেই বেশিরভাগ কনটেইনার বন্দরে এসে পৌঁছেছে।

তিনি বলেন, 'রাতেই বেশিরভাগ কনটেইনার চলে এসেছে। আমরা আশা করছি, গতকাল রওনা হতে না পারা তিনটি জাহাজ আজ নির্ধারিত কনটেইনার নিয়ে ছেড়ে যাবে। এনসিটি এবং সিসিটি উভয় ইয়ার্ডে আজ সকাল থেকেই আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।'

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্ট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন জানান, রপ্তানি পণ্যের কাস্টমস ছাড়পত্র ও পরিবহন গত রাতেই শুরু হয়েছে। 'আজ সকাল থেকে আমদানি পণ্যের কাগজপত্র প্রক্রিয়াকরণেও কাস্টমস ও এজেন্ট কর্মীরা কাজ শুরু করেছেন,' বলেন তিনি।

তিনি আরও বলেন, 'যদিও এই অচলাবস্থায় সৃষ্ট বাণিজ্যিক ক্ষতি পূরণযোগ্য নয়। তবু আমরা আশা করি, কাস্টমস কর্মকর্তারা আন্তরিকভাবে আটকে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করবেন।'

সিএন্ডএফ এজেন্টরা জানিয়েছেন, যেসব চালানের ডেলিভারির কাগজপত্র সম্পন্ন ছিল, সেগুলোর পরিবহন গত রাত থেকেই শুরু হয়েছে। আজ সকালে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হওয়া শুরু করে।

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলম বলেন, 'গত রাত থেকেই সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছিল। আজ সকাল থেকে পুরোদমে কাজ চলছে। আমরা সব পক্ষকে আহ্বান জানাচ্ছি যেন সক্রিয়ভাবে কাজ করে কনটেইনার জট নিরসন এবং রপ্তানি প্রক্রিয়া ত্বরান্বিত করে।'

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের কার্যক্রম ২৪ ঘণ্টাই চালু থাকে। কাস্টমস কর্মকর্তারা গত রাতেই বিভিন্ন বিভাগে দায়িত্বে যোগ দেন, যার ফলে কার্যক্রম দ্রুত চালু করা সম্ভব হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, 'বন্দরে কনটেইনার ডেলিভারিসহ সব কার্যক্রম এখন পুরোপুরি সচল। যেসব অতিরিক্ত কনটেইনার জমে গিয়েছিল, সেগুলো দ্রুত ছাড় করা হবে।'

এদিকে, আইসিডি মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, গত রাত থেকেই রপ্তানি কনটেইনার পরিবহন শুরু হয়েছে।

তিনি বলেন, 'গত ৩৬ ঘণ্টায় প্রায় ৩ হাজার কনটেইনার বন্দরে পৌঁছাতে পারেনি। তবে রাতেই প্রায় ২ হাজার কনটেইনার পাঠানো হয়েছে। আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যেন কোনো জাহাজ রপ্তানি পণ্য ছাড়া বন্দর ছাড়তে না পারে।'

চট্টগ্রাম কাস্টম হাউজের মুখপাত্র সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সফল হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কাস্টমস কর্মকর্তা নিশ্চিত করেছেন, আজ সকালে সব কর্মকর্তা কাজে যোগ দিয়েছেন।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব / বন্দর কার্যক্রম / কনটেইনার জট / সিএন্ডএফ / এনবিআর / আইসিডি / জাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
    সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

Related News

  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য ডিজিটাল সিস্টেম চালু করল এনবিআর
  • কোম্পানি করদাতাদের রিটার্ন জমার সময় এক মাস বাড়ল
  • চট্টগ্রাম বন্দরের জট কমাতে বড় উদ্যোগ: নিলামে উঠছে ৩৭৮ কনটেইনার পণ্য
  • নন-বন্ডেড ১,১০০ পোশাক কারখানার কাঁচামাল সংগ্রহ সহজ করতে উদ্যোগ নিচ্ছে এনবিআর

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

2
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

4
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের একীভূতকরণ দ্রুত সম্পন্ন করার বিকল্প নেই: গভর্নর

6
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net