Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
জ্বালানির দাম বাড়লেও ২০২৪-২৫ অর্থবছরে বিপিসির লাভ ২,০৫০ কোটি টাকা: সিপিডি

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 June, 2025, 05:20 pm
Last modified: 26 June, 2025, 05:29 pm

Related News

  • আইনের সমান সুরক্ষা না পেলে নাগরিকের আস্থা কমে: দেবপ্রিয় ভট্টাচার্য 
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • ‘শুধু দাম বাড়িয়েই কীভাবে জ্বালানি সংকটের অবসান’—বিপিসির কাছে ব্যাখ্যা চাইল সংসদীয় কমিটি
  • ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সংকটের আশঙ্কা নেই: বিপিসি চেয়ারম্যান
  • কয়েক মাসের রদবদলের পর অবশেষে চেয়ারম্যান পেল বিপিসি

জ্বালানির দাম বাড়লেও ২০২৪-২৫ অর্থবছরে বিপিসির লাভ ২,০৫০ কোটি টাকা: সিপিডি

তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনাসহ সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এতে আগামী অর্থবছরে বিপিসির মুনাফার পরিমাণ কমে ৬১৫ কোটি টাকায় নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে সিপিডি।
টিবিএস রিপোর্ট
26 June, 2025, 05:20 pm
Last modified: 26 June, 2025, 05:29 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থার আওতায় জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ২ হাজার ৫০ কোটি টাকা লাভ করেছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

আজ (২৬ জুন) রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত '২০২৫–২৬ অর্থবছরের জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাত: জ্বালানি রূপান্তরের অগ্রাধিকারের প্রতিফলন' শীর্ষক বৈঠকে এ তথ্য জানায় সিপিডি।

তবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ইরান উত্তেজনাসহ সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এতে আগামী অর্থবছরে বিপিসির মুনাফার পরিমাণ কমে ৬১৫ কোটি টাকায় নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে সিপিডি।

অনুষ্ঠানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম, সিপিডির গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেমসহ খাতসংশ্লিষ্ট অন্যান্য বিশেষজ্ঞরা বক্তব্য দেন।

সিপিডি জানায়, শুধু বিপিসি নয়, পেট্রোবাংলার অধীন দুটি প্রতিষ্ঠান বাপেক্স ও আরপিজিসিএল-ও ২০২৪–২৫ অর্থবছরে লাভ করেছে।

গবেষণা প্রতিষ্ঠানের হিসাব অনুযায়ী, বাপেক্সের মুনাফা হয়েছে ১৩৭ কোটি টাকা এবং আরপিজিসিএলের মুনাফা ৪১ কোটি টাকা। শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধির ফলে এই অর্জিত হয়।

সিপিডির পূর্বাভাস অনুযায়ী, ২০২৫–২৬ অর্থবছরে বাপেক্সের মুনাফা বেড়ে ২৫৮ কোটি এবং আরপিজিসিএলের মুনাফা ৪৯ কোটি টাকায় পৌঁছাতে পারে। এলএনজি আমদানিতে ভ্যাট মওকুফ এবং গ্যাসের দাম আরও বাড়ার সম্ভাবনার মুখে এমন প্রবৃদ্ধি হয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিপুল লোকসানের মুখে রয়েছে। সিপিডি বলছে, ২০২৪–২৫ অর্থবছরে বিপিডিবির লোকসান হয়েছে ৮ হাজার ৮০৩ কোটি টাকা এবং আগামী অর্থবছরে লোকসান বেড়ে ৯ হাজার ৪৩ কোটি টাকায় দাঁড়াতে পারে।

Related Topics

টপ নিউজ

বিপিসি / বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) / লাভ / বাপেক্স / সিপিডি / জ্বালানী তেল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • ফাইল ছবি: সংগৃহীত
    গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

Related News

  • আইনের সমান সুরক্ষা না পেলে নাগরিকের আস্থা কমে: দেবপ্রিয় ভট্টাচার্য 
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • ‘শুধু দাম বাড়িয়েই কীভাবে জ্বালানি সংকটের অবসান’—বিপিসির কাছে ব্যাখ্যা চাইল সংসদীয় কমিটি
  • ডিসেম্বর পর্যন্ত জ্বালানি সংকটের আশঙ্কা নেই: বিপিসি চেয়ারম্যান
  • কয়েক মাসের রদবদলের পর অবশেষে চেয়ারম্যান পেল বিপিসি

Most Read

1
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুর নয়, ঢাকার তাঁতীবাজার থেকে পালিয়েছিলেন ‘পিচ্চি রাজা’, দুই পুলিশ গ্রেপ্তার

5
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

6
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net