Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 01, 2026
বাজেট ২০২৫-২৬: ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ ৮৯ হাজার ১৬২ কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
02 June, 2025, 07:05 pm
Last modified: 02 June, 2025, 07:13 pm

Related News

  • বেশি দামে জ্বালানি ক্রয়ে বাড়বে সরকারের ভর্তুকির বোঝা
  • ৩ বছর পরপর নতুন ফোন পাবেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা; ডেপুটি গভর্নরের জন্য সর্বোচ্চ বরাদ্দ ১.৭০ লাখ টাকা
  • সংকটে থাকা দেশীয় স্পিনিং মিল রক্ষায় আমদানি নিয়ন্ত্রণ ও প্রণোদনা বিবেচনা করছে সরকার
  • সরকারের কাছে রেমিট্যান্স প্রণোদনার ৪,০০০ কোটি টাকা বকেয়া পাওনা ব্যাংকগুলোর
  • 'অস্তিত্ব সঙ্কটে' টেক্সটাইল খাত: টিকে থাকতে 'সেফগার্ড ডিউটি' ও ১০ শতাংশ প্রণোদনা চান মালিকরা

বাজেট ২০২৫-২৬: ভর্তুকি ও প্রণোদনায় বরাদ্দ ৮৯ হাজার ১৬২ কোটি টাকা

আজ সোমবার (২ জুন) জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা এ ঘোষণা দেন।
টিবিএস রিপোর্ট
02 June, 2025, 07:05 pm
Last modified: 02 June, 2025, 07:13 pm
ছবি: সংগৃহীত

আগামী অর্থবছরের বাজেটে ভর্তুকি ও প্রণোদনাখাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৮৯ হাজার ১৬২ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ২০ হাজার কোটি টাকা কম।

আজ সোমবার (২ জুন) জাতীয় বাজেট উপস্থাপনকালে অর্থ উপদেষ্টা এ ঘোষণা দেন।

তবে এটি এবছরের মূল বাজেটের তুলনায় সামান্য বেশি। চলতি অর্থবছরের মূল বাজেটে ভর্তুকি ও প্রণোদনাখাতে বরাদ্দ ছিল ৮৮ হাজার ২৮৩ কোটি টাকা।

বিদ্যুৎ ও এলএনজি আমদানির বকেয়া বিল পরিশোধ করতে গিয়ে সংশোধিত বাজেটে এখাতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ৯ হাজার ১১৫ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

অর্থ উপদেষ্টা বাজেট বক্তব্যে বলেছেন, নতুন অর্থবছর বিদ্যুৎ উৎপাদনের ব্যয় ১০ শতাংশ কমানোর মাধ্যমে প্রায় ১১ হাজচার কোটি টাকা ভর্তুকি কমানোর পদক্ষেপ নেওয়া হবে। 

তারপরও আগামী অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানিখাতে ৩৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রাখা হয়েছে, যা খাতভিত্তিক ভর্তুকি হিসেবে সর্বোচ্চ।

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে গ্যাস-বিদ্যুতে ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হয়েছে ৬২ হাজার কোটি টাকা। এবছরের মূল বাজেটে এ খাতে বরাদ্দের পরিমাণ ৪০ হাজার কোটি টাকা ছিল।

তবে খাত দুটির বকেয়া ভর্তুকি পরিশোধ করতে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বরাদ্দের অর্থ কেটে এনে সংশোধিত বাজেটে বরাদ্দ দেওয়া হয়েছে। 

আগামী অর্থবছরের বাজেটে ভর্তুকি ও প্রণোদনা সম্পর্কে মিড টার্ম ম্যাক্রোইকোনমিক পলিসি স্টেটম্যান (এমটিএমপিএস) এ অর্থ মন্ত্রণালয় বলেছে, ভর্তুকি অব্যাহত রাখা ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখার মধ্যে সূক্ষ্ম ভারসাম্য বজায় রেখে চলেছে সরকার। রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার নিচে থাকায় ভর্তুকি ও প্রণোদনা বৃদ্ধির সুযোগ সীমিত হয়ে পড়েছে।

তবু জ্বালানি খাতের স্থিতিশীলতা ধরে রাখতে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। এ খাতটি সরকারের অন্যতম প্রধান ভর্তুকিপ্রাপ্ত খাত।

অন্যদিকে, কৃষি খাতে প্রস্তাবিত ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকা। এর মধ্যে সার ও কৃষি যান্ত্রিকীকরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে, যাতে খাদ্য নিরাপত্তা আরও দৃঢ় করা যায়।

নতুন অর্থবছরের বাজেটে খাদ্য সহায়তা বাবদ ভর্তুকি বাড়িয়ে ১০ হাজার কোটি টাকা করা হয়েছে। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এখাতে বরাদ্দের পরিমাণ ৮ হাজার ৫৯ কোটি টাকা।

এর বাইরে নগদ ঋণখাতে নতুন অর্থবছরের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা সাধারণত ভর্তুকি হিসেবে দেখানো হয়।

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এখাতে বরাদ্দের পরিমাণ ১০ হাজার কোটি টাকা। 

এছাড়া, আগামী অর্থবছরের বাজেটেও রেমিটেন্সে ২.৫ শতাংশ প্রণোদনা এবং রপ্তানি প্রণোদনা অব্যাহত থাকবে।

কোনখাতে কি হারে প্রণোদনা দেওয়া হবে, তা সাধারণত বাজেট পাসের পর বাংলাদেশ ব্যাংক সার্কুলার আকারে ঘোষণা করে।

Related Topics

টপ নিউজ

বাজেট ২০২৫-২৬ / ভর্তুকি / প্রণোদনা / বরাদ্দ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর
  • গ্রাফিকস: টিবিএস
    জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান
  • ছবি: সংগৃহীত
    তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির
  • জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
    জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

Related News

  • বেশি দামে জ্বালানি ক্রয়ে বাড়বে সরকারের ভর্তুকির বোঝা
  • ৩ বছর পরপর নতুন ফোন পাবেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা; ডেপুটি গভর্নরের জন্য সর্বোচ্চ বরাদ্দ ১.৭০ লাখ টাকা
  • সংকটে থাকা দেশীয় স্পিনিং মিল রক্ষায় আমদানি নিয়ন্ত্রণ ও প্রণোদনা বিবেচনা করছে সরকার
  • সরকারের কাছে রেমিট্যান্স প্রণোদনার ৪,০০০ কোটি টাকা বকেয়া পাওনা ব্যাংকগুলোর
  • 'অস্তিত্ব সঙ্কটে' টেক্সটাইল খাত: টিকে থাকতে 'সেফগার্ড ডিউটি' ও ১০ শতাংশ প্রণোদনা চান মালিকরা

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

জুলাইয়ে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে অর্থ মন্ত্রণালয়: গভর্নর

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

জ্বালানিতে ঘাটতি নেই, এপ্রিলেই আসছে ৫০ হাজার টন অকটেন: সংসদে জ্বালানিমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

সারা বছরই ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে অনলাইনে, নির্ধারিত সময়ে দিলে বিশেষ সুবিধা: এনবিআর চেয়ারম্যান

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তেল বিক্রির সময়সীমা সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণসহ ৮ দাবি মালিক সমিতির

5
জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট
অর্থনীতি

জ্বালানি ঝুঁকি মোকাবিলায় কারখানাগুলো ঝুঁকছে ছাদভিত্তিক সৌরবিদ্যুতে, সক্ষমতা ছাড়াল ৫০০ মেগাওয়াট

6
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net