Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 01, 2026
৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে মিলবে আবগারি শুল্কমুক্ত সুবিধা

অর্থনীতি

শাখাওয়াত প্রিন্স
01 June, 2025, 08:40 am
Last modified: 01 June, 2025, 12:23 pm

Related News

  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম ফিরছে, অসন্তুষ্ট ব্যবসায়ীরা
  • এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
  • ৩৫ হাজার কোটি টাকা আদায়ে রাজস্ব-সংক্রান্ত ৬ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর

৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক আমানতে মিলবে আবগারি শুল্কমুক্ত সুবিধা

শাখাওয়াত প্রিন্স
01 June, 2025, 08:40 am
Last modified: 01 June, 2025, 12:23 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ক্ষুদ্র ও মধ্যম আয়ের ব্যাংক আমানতকারীদের জন্য আবগারি শুল্ক সহজ করতে চলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী অর্থবছরে ব্যাংক জমায় আবগারি শুল্কমুক্ত সীমা ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হবে।  ফলে নতুন করে ৭৫ লাখ আমানতকারী আবগারি শুল্কমুক্ত সুবিধা পাবেন। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, এই ছাড়ের ফলে নিম্ন ও মধ্য-আয়ের মানুষের মোট করের বোঝা কমবে প্রায় ১১২ কোটি টাকা।

এনবিআর কর্মকর্তারা বলছেন, সরকার নিম্ন ও মধ্য-আয়ের মানুষদের ব্যাংকিং সেবা আরও গতিশীল করতে এ পদক্ষেপ নিচ্ছে। এর ফলে উচ্চ মূল্যস্ফীতির মধ্যে ক্ষুদ্র আমানতকারীরা ব্যাংকে টাকা জমাতে উৎসাহী হবেন।

তারা বলেন, বর্তমান অনেক ক্ষুদ্র বা ছোট আমানতকারী অন্য কোথাও টাকা না রেখে ব্যাংকে রাখে। ব্যাংকনির্ভরতা বাড়ানো ও মানুষের মধ্যে সঞ্চয়ের মনোভাব তৈরির অংশ হিসেবে সরকার আগামী অর্থবছরে এই সিদ্ধান্ত নিচ্ছে।

তবে আবগারি শুল্ক বাড়ানোর ক্ষেত্রে বড় আমানতকারীদের গচ্ছিত টাকার দিকে নজর দেওয়া হতে পারে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের শেষ নাগাদ দেশে মোট ১৬.৩২ কোটি ব্যাংক আমানতকারী রয়েছে। এই অ্যাকাউন্টগুলোর বিপরীতে মোট আমানতের পরিমাণ ১৮.৮৩ লাখ কোটি টাকা। এর মধ্যে ১ টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আমানতকারীর সংখ্যা ১৫.৪৭ কোটি—যা মোট ব্যাংক অ্যাকাউন্টের প্রায় ৯৫ শতাংশ।

ব্যাংক এশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী বলেন, এটি ভালো পদক্ষেপ। এর ফলে ছোট ছোট গ্রাহকদের ব্যাংকে অংশগ্রহণ বাড়বে। নতুন করে আর্থিক অন্তর্ভুক্তি বাড়বে।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'মানুষ ছোট চার্জও দিতে চায় না। আমানতকারীরা যখন জানতে পারবে তাদের আমানতের টাকার ওপর আবগারি শুল্ক কাটা হবে না, তখন ব্যাংকের প্রতি তাদের নতুন করে আগ্রহ তৈরি হবে।'

ব্যাংকে কত টাকা থাকলে কী পরিমাণ আবগারি শুল্ক দিতে হবে

নতুন কাঠামো অনুযায়ী, ৩ লাখ টাকা পর্যন্ত আমানত আবগারি শুল্কমুক্ত থাকবে। ৩ লাখ টাকার বেশি থেকে ৫ লাখ টাকা পর্যন্ত আমানতের জন্য শুল্ক হবে ১৫০ টাকা। ৫ লাখ টাকার বেশি থেকে ১০ লাখ টাকা পর্যন্ত শুল্ক দিতে হবে ৫০০ টাকা।

১০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত আমানতের জন্য ৩ হাজার টাকা এবং ৫০ লাখ টাকার বেশি থেকে ১ কোটি টাকা পর্যন্ত ৫ হাজার টাকা শুল্ক দিতে হবে। ১ কোটি টাকার বেশি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আমানতের জন্য ১০ হাজার টাকা এবং ২ কোটি টাকার বেশি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আমানতের জন্য ২০ হাজার টাকা শুল্ক দিতে হবে।

আবগারি শুল্ক বছরে একবারই নেওয়া হয়। যদি কোনো ক্যালেন্ডার বছরে আমানত একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তবে একবারই শুল্ক আরোপ করা হয়। কোনো অ্যাকাউন্টে ১ এক লাখ টাকার কম থাকলে কোনো আবগারি শুল্ক কাটা হয় না। 

এনবিআর কর্মকর্তারা বলেন, অপেক্ষাকৃত কম টাকার অ্যাকাউন্টধারীদের কিছুটা স্বস্তি দেওয়ার পাশাপাশি বেশি টাকার হিসাবধারীদের কাছ থেকে বেশি আবগারি শুল্ক আদায় করতে চায় সরকার।

Related Topics

টপ নিউজ

আবগারি শুল্ক / ব্যাংক অ্যাকাউন্ট / শুল্কমুক্ত সুবিধা / শুল্ক সুবিধা / এনবিআর / বাজেট ২০২৫-২৬

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও
  • ছবি: সংগৃহীত
    শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
  • ২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
    ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে
  • ছবি: রাজীব ধর/ টিবিএস
    যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া
  • ছবি: রয়টার্স
    যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র
  • ছবি: সংগৃহীত
    রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

Related News

  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন দাখিলের নিয়ম ফিরছে, অসন্তুষ্ট ব্যবসায়ীরা
  • এনবিআরের সাবেক চেয়ারম্যান ও প্রথম সচিবের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
  • ৩৫ হাজার কোটি টাকা আদায়ে রাজস্ব-সংক্রান্ত ৬ হাজার মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ
  • ২ মাসে ৩,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি, আদায় বাড়াতে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়াল এনবিআর

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে লেনদেনের খরচ, মিলবে প্রণোদনাও

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শহীদ ওসমান হাদির নাম মুছে আগের নামে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

3
২৯ সেপ্টেম্বর ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ক্যাম্প ভিক্টরিতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাকের সর্বশেষ ঘাঁটিগুলো থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটিতে দুই দশকের বেশি সময়ের মার্কিন সামরিক উপস্থিতির অবসান ঘটবে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরাকের তেল বিক্রির অর্থ এখনও কেন জমা হয় যুক্তরাষ্ট্রের ব্যাংকে

4
ছবি: রাজীব ধর/ টিবিএস
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অঙ্গরাজ্য হিসেবে মুসলিমদের দুই ঈদে আনুষ্ঠানিক ছুটির স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্য কি আবার ইইউতে ফিরতে চায়? জনমত জরিপে উঠে এল যে চিত্র

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাকসু জিএস আম্মার ছিলেন শিবিরের সাথী, বহিষ্কার হন পদ বাণিজ্যের অভিযোগে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net