Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
ব্যক্তি করদাতার ন্যূনতম কর ৫,০০০ টাকা হতে পারে, নতুনদের জন্য হতে পারে ১,০০০ টাকা

অর্থনীতি

রিয়াদ হোসেন
25 May, 2025, 09:40 am
Last modified: 25 May, 2025, 09:42 am

Related News

  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

ব্যক্তি করদাতার ন্যূনতম কর ৫,০০০ টাকা হতে পারে, নতুনদের জন্য হতে পারে ১,০০০ টাকা

রিয়াদ হোসেন
25 May, 2025, 09:40 am
Last modified: 25 May, 2025, 09:42 am

সরকার আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ব্যক্তি করদাতাদের জন্য ন্যূনতম আয়কর বাড়িয়ে ৫ হাজার টাকা করার কথা ভাবছে। বর্তমানে এলাকা ভেদে ন্যূনতম এই করের হার তিন স্তরে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।

তবে কর প্রদানে উৎসাহিত করতে নতুন টিআইএন-ধারীদের (ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার) জন্য ন্যূনতম কর ১ হাজার টাকা করা হতে পারে।

জুবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অধ্যাদেশ ঘোষণার সময় সংশোধিত ন্যূনতম করহারের আসতে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্র জানিয়েছে।

এনবিআরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, অনেক ব্যক্তি ন্যূনতম করের সুবিধা নিতে তাদের করযোগ্য আয় কম দেখান।

'এজন্য আমরা ন্যূনতম কর কাঠামো সংশোধন করছি। তবে নতুন করদাতাদের কর ছাড় দেওয়া হতে পারে, যাতে তারা রিটার্ন দাখিল করতে উদ্বুদ্ধ হন,' বলেন তিনি।

বর্তমানে ন্যূনতম করের হার এলাকা ভেদে ভিন্ন। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দাদের ন্যূনতম কর ৫ হাজার টাকা; অন্যান্য সিটি কর্পোরেশন এলাকার জন্য এ হার ৪ হাজার টাকা এবং এর বাইরে অন্যান্য সব অঞ্চলের ন্যূনতম কর ৩ হাজার টাকা।

কারও যদি কোনো করযোগ্য আয় না থাকে, অর্থাৎ জিরো রিটার্ন হয়, তাহলে তাকে কোনো কর দিতে হয় না। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশন এলাকার কারও ৫ হাজার টাকার নিচে কর হয়, তাকে ন্যূনতম কর দিতে হয় ৫ হাজার টাকা।

ধরা যাক, লক্ষ্মীপুর জেলার একজন টিআইএনধারী রিটার্ন জমা দিলেন—এবং তার আয়, অনুমোদিত ব্যয় ও বিনিয়োগ বাদ দিয়ে কর আসে ৭০০ টাকা। ওই করদাতাকে ন্যূনতম কর বর্তমানে দিতে হয় ৩ হাজার টাকা। আর প্রস্তাবিত পরিবর্তন অনুযায়ী, এটি বেড়ে ৫ হাজার টাকা হবে। 

দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা ১.১৫ কোটির বেশি। এর মধ্যে রিটার্ন জমা হয় ৪৫ লাখের মতো। তার মধ্যে আবার দু্ই-তৃতীয়াংশ বা প্রায় ৩০ লাখই জিরো রিটার্ন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।
 
Related Topics

টপ নিউজ

ন্যূনতম কর / মিনিমাম ট্যাক্স / কর / টিআইএন / এনবিআর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
  • শাহজালালে ৩ সোনার ডিম উদ্ধার, আসামি আরমান ৫ দিনের রিমান্ডে
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে ট্রেজারি বিল-বন্ড থেকে ৩০,১০৭ কোটি টাকা ধার নেবে সরকার
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net