Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
২০২৪ সালে বিমা খাতের প্রবৃদ্ধি তিন বছরের মধ্যে সর্বনিম্ন

অর্থনীতি

সালাহ উদ্দিন মাহমুদ
19 May, 2025, 05:35 pm
Last modified: 19 May, 2025, 05:38 pm

Related News

  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • টানা ছয় মাস ধরে কমছে রপ্তানি
  • ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান
  • ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার কমিয়ে ৩.৪৯ শতাংশ করল বিবিএস; টানা তিন বছর কমল প্রবৃদ্ধি
  • নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: পুনরুজ্জীবনের আশায় ব্যবসায়ীরা

২০২৪ সালে বিমা খাতের প্রবৃদ্ধি তিন বছরের মধ্যে সর্বনিম্ন

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)–এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিমা খাতে মোট প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৭৬৮ কোটি টাকা, যা আগের বছর ২০২৩ সালে ছিল ১৭ হাজার ৪৮৪ কোটি টাকা।
সালাহ উদ্দিন মাহমুদ
19 May, 2025, 05:35 pm
Last modified: 19 May, 2025, 05:38 pm
প্রতীকী ছবি

২০২৪ সালের শেষে দেশের বিমা খাতে প্রিমিয়াম সংগ্রহের প্রবৃদ্ধি গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন ৭.৩ শতাংশে নেমে এসেছে। ২০২৩ সালে এর হার ছিল ৯.১ শতাংশ।অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে গ্রাহকদের আস্থা অর্জনে ব্যর্থতা এই ধীরগতির মূল কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)–এর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিমা খাতে মোট প্রিমিয়াম সংগ্রহ হয়েছে ১৮ হাজার ৭৬৮ কোটি টাকা, যা আগের বছর ২০২৩ সালে ছিল ১৭ হাজার ৪৮৪ কোটি টাকা।

লাইফ ইন্স্যুরেন্স খাতে প্রিমিয়াম সংগ্রহ সামান্য হ্রাস পেয়েছে। ২০২৪ সালে জীবন বিমা কোম্পানিগুলো ১২ হাজার ২৬৬ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে, যেখানে ২০২৩ সালে এ অঙ্ক ছিল ১২ হাজার ২৭৩ কোটি টাকা।

অন্যদিকে, নন-লাইফ বিমা খাত কিছুটা প্রবৃদ্ধি দেখিয়েছে। ২০২৪ সালে এই খাতে প্রিমিয়াম সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫০২ কোটি টাকা, যা ২০২৩ সালে ছিল ৫ হাজার ৯৫৩ কোটি টাকা।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, বছরজুড়ে ব্যবসায়িক পরিবেশ বেশ চ্যালেঞ্জিং ছিল। ডলার সংকটের কারণে অধিকাংশ প্রতিষ্ঠানই এলসি (লেটার অব ক্রেডিট) খুলতে পারেনি, শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্যের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল।

নন-লাইফ বিমা খাত মূলত ব্যাংক খাতের ওপর নির্ভরশীল। তবে ব্যাংক খাত নিজেও গত বছর সংকটে ছিল, যার নেতিবাচক প্রভাব পড়েছে বিমা প্রিমিয়াম সংগ্রহেও।

একইভাবে, জীবন বিমা কোম্পানিগুলোর জন্যও প্রিমিয়াম সংগ্রহ ছিল কঠিন। নতুন গ্রাহক আকৃষ্ট করা যেমন কঠিন ছিল, তেমনি কিছু পুরনো গ্রাহকও প্রিমিয়াম দিতে ব্যর্থ হন।

তবে সব কোম্পানির পরিস্থিতি একরকম ছিল না—কিছু প্রতিষ্ঠান অনিশ্চয়তার মাঝেও ভালো করেছে।

২০২৪ সালে, মেটলাইফ বাংলাদেশ দেশের সব জীবন বিমা কোম্পানির মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ৩০০ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে।

মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমেদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'অন্যান্য খাতগুলোর মতো বিমা খাতও দেশের সামগ্রিক অর্থনৈতিক চাপে রয়েছে। তবে প্রিমিয়াম সংগ্রহের ধারা অব্যাহত থাকা একটি ইতিবাচক দিক, যা জনগণের বিমা বিষয়ে আগ্রহ ও সচেতনতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।'

তিনি আরও বলেন, 'মেটলাইফের ৩ হাজার ৩০০ কোটির বেশি প্রিমিয়াম সংগ্রহ গ্রাহকের আস্থার প্রতিফলন। আমরা ডিজিটাল পেমেন্টে বিনিয়োগ করে প্রিমিয়াম পরিশোধ আরও সহজ করেছি। বর্তমানে আমাদের ৭০ শতাংশের বেশি প্রিমিয়াম ডিজিটাল মাধ্যমে পরিশোধ হয়।'

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ২০২৪ সালে ২ হাজার ১০২ কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করেছে, যা ২০২৩ সালের ১ হাজার ৮৬০ কোটির তুলনায় ১৩ শতাংশ বেশি।

ন্যাশনাল লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, 'জীবন বিমা খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গ্রাহকের আস্থার অভাব। যারা আস্থা অর্জনে সক্ষম হয়েছে, তারাই ভালো করছে। ক্লেইম সময়মতো না মেটানো হলে আস্থার সংকট তৈরি হয়, যা অন্যান্য গ্রাহকের মাঝেও ছড়িয়ে পড়ে।'

তিনি বলেন, 'আমরা সবসময় ক্লেইম দ্রুত নিষ্পত্তির চেষ্টা করেছি। কোভিড সময়েও আমরা সক্রিয়ভাবে ক্লেইম পরিশোধ করেছি। সময়মতো ক্লেইম পরিশোধ করতে পারলে নতুন গ্রাহক পাওয়া সহজ হয়, যা প্রিমিয়াম সংগ্রহে সহায়ক।'

ইউনাইটেড ইন্স্যুরেন্স–এর ব্যবস্থাপনা পরিচালক খাজা মানজার নাদিম বলেন, 'ডলার সংকট ও এলসি খোলার হার কমে যাওয়ায় নন-লাইফ বিমা খাত গত বছর ভালো করতে পারেনি। রাজনৈতিক অস্থিরতার সময় মেরিন ইন্স্যুরেন্স ব্যবসা প্রায় ৩০ শতাংশ কমে যায়। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে এই খাতে ভালো প্রবৃদ্ধির সুযোগ ছিল।'

আইডিআরএ–এর উপপরিচালক ও মুখপাত্র মো. সোলাইমান বলেন, 'ছয়টি জীবন বিমা কোম্পানি সময়মতো পলিসি হোল্ডারদের ক্লেইম পরিশোধে ব্যর্থ হয়েছে। তাদেরকে তিন মাসের মধ্যে ক্লেইম নিষ্পত্তির একটি কর্মপরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। ব্যর্থ হলে আইডিআরএ কঠোর ব্যবস্থা নেবে।'

এই ছয়টি কোম্পানি হলো- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, বাইরা লাইফ ইন্স্যুরেন্স, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ও পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।

প্রতিটি কোম্পানিকে বলা হয়েছে তারা কত টাকা তিন মাসে পরিশোধ করতে পারবে এবং তারা কী ধরনের আর্থিক সংকটে রয়েছে, তা বিস্তারিত জানাতে হবে।

সোলাইমান বলেন, 'এসব কোম্পানি দাবি করছে যে রাষ্ট্রায়ত্ত পুনঃবীমা প্রতিষ্ঠান সাধারণ বিমা কর্পোরেশন (এসবিসি) সময়মতো তাদের অংশের ক্লেইম পরিশোধ করে না, ফলে তারা নিজেরাও গ্রাহকদের ক্লেইম দিতে পারছে না।'

তিনি জানান, 'আইডিআরএ ইতোমধ্যে এসবিসিকে বিষয়টি জানিয়েছে এবং নতুন নেতৃত্ব এই সমস্যা কমিয়ে আনার জন্য কাজ করছে।'

২০২৪ সালের শেষ নাগাদ, জীবন বিমা কোম্পানিগুলো প্রায় ৩৪ শতাংশ ক্লেইম পরিশোধে ব্যর্থ হয়েছে, যার ফলে প্রায় ৪ হাজার ৩৭৪ কোটি টাকা বকেয়া রয়ে গেছে।

অন্যদিকে, নন-লাইফ বিমা খাতে ৬৮ শতাংশ ক্লেইম এখনো নিষ্পত্তি হয়নি, যার পরিমাণ প্রায় ২ হাজার ৬৩৫ কোটি টাকা। ফলে বহু পলিসি হোল্ডার ন্যায্য ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন।

Related Topics

টপ নিউজ

বীমা খাত / প্রবৃদ্ধি / বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ / আইডিআরএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
  • ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
    যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
    সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
    হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
    তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা
  • ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
    হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

Related News

  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • টানা ছয় মাস ধরে কমছে রপ্তানি
  • ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান
  • ২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার কমিয়ে ৩.৪৯ শতাংশ করল বিবিএস; টানা তিন বছর কমল প্রবৃদ্ধি
  • নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে: পুনরুজ্জীবনের আশায় ব্যবসায়ীরা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

2
ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের একটি গ্রাম। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যেভাবে ইরানের আইআরজিসি যুদ্ধের জন্য লেবাননের হিজবুল্লাহকে পুনর্গঠিত করেছে

3
সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি
ফিচার

সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

4
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালী দিয়ে জাপানের জাহাজ চলাচলে অনুমতি দিতে প্রস্তুত ইরান: আরাগচি

5
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: ব্র্যান্ডন ম্যাকডার্মিড
আন্তর্জাতিক

তিন সপ্তাহে ইরান যুদ্ধ: ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি, বাড়ছে অস্থিরতা

6
ছবি: দ্য টেলিগ্রাফ ইউকে
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি অচল করে দিতে পারে ইরানের খুদে সাবমেরিন বহর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net