Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই আইএমএফের সঙ্গে বৈঠক শেষ করল কেন্দ্রীয় ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
05 May, 2025, 09:00 pm
Last modified: 06 May, 2025, 08:00 am

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ঋণচুক্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই আইএমএফের সঙ্গে বৈঠক শেষ করল কেন্দ্রীয় ব্যাংক

তবে বাংলাদেশ ব্যাংক আজকের বৈঠকে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে মনে করে।
টিবিএস রিপোর্ট
05 May, 2025, 09:00 pm
Last modified: 06 May, 2025, 08:00 am

বিনিময় হারের নমনীয়তা নিয়ে কোনো সমঝোতা ছাড়াই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠক শেষ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময় সোমবার (৫ মে) সন্ধ্যায় জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত পূর্বনির্ধারিত এ বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এচ মনসুর এবং দুই ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও কবির আহম্মদ অংশ নেন।

বৈঠকে কোনো সমঝোতা না হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক সরকারের সঙ্গে আলোচনা করে আইএমএফের সঙ্গে পরবর্তী বৈঠক করবে বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছে একটি সূত্র।

বর্তমান উচ্চ মূল্যস্ফীতির কারণে বিনিময় হারের নমনীয়তা বাস্তবায়ন বিলম্বিত করতে কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের সঙ্গে এ আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা।

তবে বাংলাদেশ ব্যাংক আজকের বৈঠকে কিছু ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে মনে করে—জানান কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা।

এর আগে ওয়াশিংটনে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকে এ বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো না যাওয়ায় আজকের বৈঠকটির আয়োজন করা হয়।

নমনীয় মুদ্রা বিনিময় হার বাস্তবায়ন নিয়েই আইএমএফের সঙ্গে ঋণের কিস্তি ছাড় নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। এতে আটকে আছে ১৩০ কোটি ডলার।

বাংলাদেশে আইএমএফের মোট ঋণ কর্মসূচির আকার ৪৭০ কোটি ডলার।

সংস্থাটি ফ্রি ফ্লোটিং বিনিময় হার চালুর ওপর জোর দিচ্ছে। ওয়াশিংটনের বৈঠকেও এ ধরনের প্রস্তাব দেয় আইএমএফ, যা মেনে নেননি গভর্নর মনসুর।

বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ বিলিয়ন ডলারের কিছু বেশি, যা দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

তবে আইএমএফ রিজার্ভ থেকে কিছু দায় বাদ দিয়ে প্রকৃত আন্তর্জাতিক রিজার্ভ বা এনআইআর হিসাব করে, যা তাদের একটি প্রধান মূল্যায়ন সূচক।

সাম্প্রতিক ঢাকা সফরে আইএমএফের পর্যালোচনা মিশনের সময় বাংলাদেশ ব্যাংক এনআইআর ফ্লোর বাতিলের প্রস্তাব দেয়, যাতে একটি তহবিল গঠন করা যায়।

এ বিষয়ে আইএমএফ এখনো সাড়া না দিলেও, জুন নাগাদ একটি সমঝোতায় পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা সতর্ক করে বলেছিলেন, হঠাৎ করে ফ্রি ফ্লোটিং বিনিময় হার চালু করলে বাজারে অস্থিরতা তৈরি হবে।

তখন কিছু অ্যাগ্রিগেটর বেশি দামে ডলার কিনে নিয়ে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, 'মূল্যস্ফীতি এখনো উচ্চ। এ পরিস্থিতিতে আমাদের স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। ওই তহবিল গঠন করা গেলে আমরা বাজারে ডলার সরবরাহ করতে পারব এবং কারসাজি রোধ করা যাবে।'

এক্ষেত্রে ভারতের উদাহরণ টেনে তিনি বলেন, পুঁজির বহির্গমন ও বাণিজ্যিক অনিশ্চয়তার মধ্যে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া প্রায়ই হস্তক্ষেপ করে রুপির দর স্থিতিশীল রাখে।

তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক খোলা বাজারকে পাশ কাটিয়ে কাতার থেকে জ্বালানি আমদানির মূল্য সরাসরি পরিশোধ করেছে।

এতে যারা ডলার মজুত করে রেখেছিল, তারা কম দামে বিক্রি করতে বাধ্য হয়। ফলে বিনিময় হার ৫০ থেকে ৬০ পয়সা পর্যন্ত কমে।

গত শনিবার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, আইএমএফ অতিরিক্ত শর্ত আরোপ করলে বাংলাদেশ ওই ঋণ থেকে সরে আসবে।

তিনি বলেন, 'আইএমএফ যদি অতিরিক্ত শর্ত দেয়, তবে বাংলাদেশ আর এ ঋণ নিতে আগ্রহী থাকবে না। কারণ সব শর্ত মানতে গেলে দেশের অর্থনীতি আরও দুর্বল হয়ে পড়বে।'

 

Related Topics

টপ নিউজ

আইএমএফ / কেন্দ্রীয় ব্যাংক / বিনিময় হার / বৈদেশিক মুদ্রা বিনিময় হার / বাংলাদেশ ব্যাংক / আইএমএফের শর্ত / আইএমএফের ঋণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ঋণচুক্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা
  • ব্যাংক, এমএফএস কোম্পানিতে ‘ক্যাশলেস বাংলাদেশ ইউনিট’ স্থাপনের নির্দেশ
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net