Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 15, 2026
তিন মাসে বৈদেশিক ঋণ কমল ১৪৫ কোটি ডলার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
23 December, 2025, 09:10 pm
Last modified: 23 December, 2025, 09:16 pm

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
  • আরও ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ বাংলাদেশ ব্যাংকের 

তিন মাসে বৈদেশিক ঋণ কমল ১৪৫ কোটি ডলার

এই হ্রাসের পেছনে সরকারি ও বেসরকারি—উভয় খাতের বৈদেশিক ঋণ কমে আসার প্রভাব রয়েছে।
টিবিএস রিপোর্ট
23 December, 2025, 09:10 pm
Last modified: 23 December, 2025, 09:16 pm
ইলাস্ট্রেশন- টিবিএস

চলতি অর্থবছরের জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে বাংলাদেশের বৈদেশিক ঋণ ১৪৫ কোটি ডলার কমেছে।  আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক প্রকাশিত হালনাগাদ তথ্যসূত্রে তা জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে দেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি দাঁড়িয়েছে ১১২ দশমিক ১২ বিলিয়ন ডলারে। আগের প্রান্তিক অর্থাৎ জুন শেষে বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ১১৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। সে হিসাবে তিন মাসে বৈদেশিক ঋণ কমেছে ১ দশমিক ৪৫ বিলিয়ন বা ১৪৫ কোটি ডলার।

এই হ্রাসের পেছনে সরকারি ও বেসরকারি—উভয় খাতের বৈদেশিক ঋণ কমে আসার প্রভাব রয়েছে।

সেপ্টেম্বর শেষে সরকারি খাতের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ৯২ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে, যা আগের প্রান্তিকে ছিল ৯৩ দশমিক ৭৪ বিলিয়ন ডলার। একই সময়ে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে, যা জুন শেষে ছিল ১৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।

বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, "বায়ার্স ক্রেডিট কমার কারণে বৈদেশিক ঋণের স্থিতি কমতে পারে। আমদানি কম হচ্ছে বিধায় বায়ার্স ক্রেডিট কমতে পারে।"

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আলোচ্য তিন মাসে বায়ার্স ক্রেডিট প্রায় ১ দশমিক ১ বিলিয়ন ডলার কমেছে। সেপ্টেম্বর শেষে এ খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ দশমিক ১৫ বিলিয়ন ডলার, যেখানে আগের প্রান্তিকে তা ছিল ৫ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সেপ্টেম্বর প্রান্তিকে বৈদেশিক ঋণ কমার প্রধান কারণ ছিল নতুন বৈদেশিক ঋণ নেওয়া হচ্ছে কম এবং আগের ঋণগুলোর অর্থ পরিশোধ করা হচ্ছে বেশি। তাছাড়া বায়ার্স ক্রেডিট কমার কারণে বিদেশি ঋণের মোট স্থিতি ১ বিলিয়ন ডলারের বেশি কমেছে।

তিনি আরও জানান, "২০২৪ সালের ৫ আগস্টের পর বিদেশি ব্যাংকগুলো ঋণসীমা কমিয়ে দিয়েছিল। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে সেই সীমা ধীরে ধীরে বাড়ানো হয়েছে। তাতে বলা যায়, এখন ঋণসীমা নিয়ে কোনো সংশয় নেই। ব্যবসায়ীরা ইচ্ছা করলেই বিদেশি ঋণ নিতে পারবেন।"

বর্তমানে বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে সাড়ে ৭ শতাংশ সুদের হার পড়ে। আর দেশের ব্যাংক থেকে ঋণ নিলে ১২ শতাংশের উপর পড়ে। তাই বিদেশ থেকে ঋণ নেওয়াই ব্যবসায়ীদের জন্য সুবিধা। কারণ তাতে খরচ কমে।

ওই কর্মকর্তা বলেন, মূলত নতুন বিনিয়োগ কম, তাই ব্যবসা কম হচ্ছে। আর নতুন ব্যবসা কম হলে মূলধনি যন্ত্রপাতি আমদানিও কম হয়। এজন্য বায়ার্স ক্রেডিটও কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, অক্টোবর মাস শেষে বেসরকারি খাতের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ২৩ শতাংশ। তাতে বোঝা যায়, নতুন ব্যবসা সম্প্রসারণ কম হচ্ছে বলেও ব্যাংক ঋণের চাহিদা কম রয়েছে।

তিনি আরও বলেন, "নির্বাচনের আগে নতুন ঋণ নেওয়ার সম্ভবনা কম। নির্বাচনের আগ পর্যন্ত এমন ট্রেন্ড চলবে। তবে নির্বাচনের পর আবার ঋণ নেওয়ার পরিমাণ বাড়তে পারে।"

Related Topics

টপ নিউজ

বিদেশি ঋণ / বাংলাদেশ ব্যাংক / জুলাই–সেপ্টেম্বর প্রান্তিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল
  • ফাইল ছবি: সংগৃহীত
    রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি
  • ছবি: সংগৃহীত
    প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল
  • ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
    ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস
  • ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
    ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ
  • ফাইল ছবি: রয়টার্স
    নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

Related News

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ  
  • জ্বালানি সাশ্রয়ে ব্যাংকারদের ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহন ব্যবহারের পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের      
  • ২০২৫ সালে ব্যাংক খাতে নারী কর্মকর্তা-কর্মচারী কমেছে ২,৫৮৮ জন
  • আবাসন সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব
  • আরও ৪ বেসরকারি ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ বাংলাদেশ ব্যাংকের 

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

কাল থেকে জ্বালানি তেলে রেশনিং থাকছে না, আগের মতোই মিলবে পেট্রোল-অকটেন-ডিজেল

2
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রক্তক্ষরণ নয়, মস্তিষ্কে ইনফেকশন ধরা পড়েছে মির্জা আব্বাসের; বিদেশ নেওয়ার প্রস্তুতি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রথমবারের মতো ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট চালু করল বিএসসিএল

4
ফাইল ছবি: সৈয়দ মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

ঈদে সদরঘাটে চাপ কমাতে বছিলা ও পূর্বাচল থেকে থাকছে বিশেষ লঞ্চ সার্ভিস

5
ছবি : ডেভিড প্লাংকার্ট/ব্লুমবার্গ
আন্তর্জাতিক

ইরান সংঘাতের ক্ষত: যেভাবে বদলে যেতে পারে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নোবেল শান্তি পুরস্কারের প্রতি আর আগ্রহ নেই: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net