Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
March 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MARCH 13, 2026
এলএনজি আমদানির জন্য পর্যাপ্ত ডলার আছে: গভর্নর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 May, 2025, 10:30 am
Last modified: 04 May, 2025, 10:28 am

Related News

  • মধ্যপ্রাচ্য সংকটে দ্বিগুণের বেশি দামে ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
  • দীর্ঘমেয়াদি চুক্তি স্থগিত করেছে এলএনজি সরবরাহকারীরা, অস্থিতিশীল স্পট মার্কেটের দিকে ঝুঁকছে বাংলাদেশ
  • আকুর দায় পরিশোধ ১.৩৭ বিলিয়ন ডলার, রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে
  • আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ
  • কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ ধরে রাখা ও নীতি সুদহার এখনই না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের 

এলএনজি আমদানির জন্য পর্যাপ্ত ডলার আছে: গভর্নর

তিনি বলেন, আন্তর্জাতিক সরবরাহকারীদের বকেয়া পরিশোধ করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
04 May, 2025, 10:30 am
Last modified: 04 May, 2025, 10:28 am
গভর্নর ড. আহসান এইচ মনসুর। স্কেচ: টিবিএস

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য দেশে পর্যাপ্ত মার্কিন ডলার মজুত আছে বলে আশ্বাস দিয়েছেন। এর ফলে শিল্প খাত ও ইউটিলিটি সরবরাহকারীদের জন্য নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হবে।

গতকাল (৩ এপ্রিল) ঢাকার গুলশানে এক সংলাপে গভর্নর বলেন, 'কেউ বলতে পারবে না গ্যাস আমদানির জন্য ডলার পাওয়া যাচ্ছে না।' 

দেশের রিজার্ভ এখন আর জ্বালানি সরবরাহের ক্ষেত্রে কোনো বাধা নয়, এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, 'এখন ডলার পাওয়া যাচ্ছে এবং সেই অনুযায়ী এলএনজি আমদানিও চলছে।'

'রাইট ইনভেস্টমেন্ট অপশন ইন দ্য কারেন্ট ইকোনমিক কন্ডিশন' শীর্ষক এই সংলাপ বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড আয়োজিত সামার সেল কার্নিভালের অংশ ছিল। বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামও অনুষ্ঠানে বক্তব্য দেন।

আহসান এইচ মনসুর আরও বলেন, সরকার বিদ্যুৎ খাতে বিপুল ভর্তুকি দেওয়ায় গ্যাস সরবরাহ এখন আর বড় সরবরাহ নয়। 'এ বছর বিদ্যুৎ খাতের জন্য প্রায় ৬০ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার, যেটা বাজেটে ছিল ৩৬ হাজার কোটি টাকা। প্রয়োজন হলে আরও বরাদ্দ দিতে পারে সরকার।'

অতীতের পেমেন্ট বিলম্বের কথা উল্লেখ করে গভর্নর বলেন, 'ভালো কোম্পানিগুলো চলে গিয়েছিল, কারণ তাদেরকে সময়মতো পেমেন্ট করতে পারছিলাম না। এখন তারা মার্কেটে ফিরে আসছে। যে কারণে আন্তর্জাতিক বাজারেও এলনজি দাম কমেছে; আবার বাংলাদেশের যে মার্ক-আপ ছিল এলএনজির, সেটিও কমে এসেছে।' 

তিনি বলেন, শেভরন ও কাতারের প্রতিষ্ঠানগুলোর মতো বড় সরবরাহকারীদের বকেয়া সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে। একসময় এসব প্রতিষ্ঠানে ৬০০-৭০০ মিলিয়ন ডলার বিল বকেয়া ছিল। 'এখন কোনো বকেয়া নেই,' বলেন গভর্নর।

তবে কাঠামোগত সমস্যাগুলোর দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, 'বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মতো প্রতিষ্ঠানগুলোকে আর্থিকভাবে সচ্ছল হতে হবে। ডলার কেনার মতো টাকা জোগাড় করার সক্ষমতা তাদের থাকতে হবে। টাকা ছাড়া আমরা তাদের ডলার দিতে পারব না।'

এই সক্ষমতা নিশ্চিত করতে সরকার পিডিবির ঋণের গ্যারান্টি দিতে এগিয়ে এসেছে বলে জানান তিনি।

গ্যাসের দাম দ্বিগুণ হওয়া নিয়ে মানুষের উদ্বেগের প্রতিক্রিয়ায় গভর্নর বলেন, "হ্যাঁ, দাম বেড়েছে। তবে দ্বিগুণ করার পরও কি সরকারের কোনো লাভ থাকবে? না।'

আবাসন সংকট প্রসঙ্গে আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশে সাশ্রয়ী আবাসন নির্মাণ বেশ কঠিন। যেটি হচ্ছে, সেটি ধনীদের জন্য উপযুক্ত।

তিনি বলেন, বাংলাদেশে সাশ্রয়ী আবাসনের জন্য গৃহঋণের সুদহার অনেক বেশি। এটি এখন প্রায় ১২ শতাংশ। 

'কিন্তু বিদেশে এটি ২ থেকে ৪ শতাংশ পর্যন্থ। আবান খাতের ঋণের জন্য একটি যৌক্তির সুদহার করতে হবে, যেটি সর্বোচ্চ ৬ শতাংশ হতে পারে। তবে এখনোও এটি সম্ভব নয়। এটির জন্য সময় প্রয়োজন,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

এলএনজি / এলএনজি আমদানি / ডলার / রিজার্ভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আহমেদ আযম খান। ছবি: বাসস
    মন্ত্রী হলেন আহমেদ আযম খান
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা
  • দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
    ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

Related News

  • মধ্যপ্রাচ্য সংকটে দ্বিগুণের বেশি দামে ৩ কার্গো এলএনজি কিনছে সরকার
  • দীর্ঘমেয়াদি চুক্তি স্থগিত করেছে এলএনজি সরবরাহকারীরা, অস্থিতিশীল স্পট মার্কেটের দিকে ঝুঁকছে বাংলাদেশ
  • আকুর দায় পরিশোধ ১.৩৭ বিলিয়ন ডলার, রিজার্ভ নামল ৩০ বিলিয়নের নিচে
  • আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ
  • কেন্দ্রীয় ব্যাংককে রিজার্ভ ধরে রাখা ও নীতি সুদহার এখনই না কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের 

Most Read

1
আহমেদ আযম খান। ছবি: বাসস
বাংলাদেশ

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

2
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

3
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

4
যুদ্ধের মধ্যে ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ওমানের মাস্কাটে একটি তেলবাহী ট্যাংকার নোঙর করে আছে। ছবিটি ৭ মার্চ ২০২৬ তারিখে তোলা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে 'ভেঙে পড়ছে' ইইউ জ্বালানি কৌশল, ভেস্তে যাচ্ছে রাশিয়ার বিকল্প খোঁজার পরিকল্পনা

5
দুবাইয়ের আকাশে একটি ইরানি মিসাইল প্রতিহত করার পর বিস্ফোরণ, ১ মার্চ ২০২৬। ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসছে, বেছে বেছে লক্ষ্যবস্তু ঠিক করতে হচ্ছে উপসাগরীয় দেশগুলোকে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net