Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী ২২ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 April, 2025, 08:05 pm
Last modified: 30 April, 2025, 08:24 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ঋণচুক্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা
  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিপিএম-৬ অনুযায়ী ২২ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৬১ বিলিয়ন ডলার।
টিবিএস রিপোর্ট
30 April, 2025, 08:05 pm
Last modified: 30 April, 2025, 08:24 pm
প্রতীকী ছবি: রয়টার্স

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম- ৬) অনুযায়ী, বাংলাদেশে মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ এপ্রিল পর্যন্ত দাঁড়িয়েছে ২২.০৪ বিলিয়ন মার্কিন ডলার।

আজ (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

গত মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স ও চলতি মাসে সেই ধারা অব্যাহত থাকায় দেশের রিজার্ভ বাড়ছে।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে দাঁড়িয়েছে ২৭.৪১ বিলিয়ন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৬১ বিলিয়ন ডলার।

ঈদের আগে গত মার্চ মাসে দেশে রেকর্ড ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। 

রেমিট্যান্সের ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর ফলে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ২৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা দেশের সামগ্রিক আর্থিক অবস্থার ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে।

চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বাংলাদেশ মোট ২১ দশমিক ৭৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পেয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে পাওয়া ১৭ দশমিক ০৭ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি।

রেমিট্যান্সের এই ধারা ইঙ্গিত দেয় যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির পেছনে এটি এখনও অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

চলতি বছরের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে বেড়েছে। প্রবাসীরা গত জানুয়ারিতে ২.১৯ বিলিয়ন ডলার, ফেব্রুয়ারিতে ২.৫৩ বিলিয়ন ডলার এবং মার্চ মাসে পাঠিয়েছেন ৩.২৯ বিলিয়ন ডলার।

এর আগের মাসগুলোতেও উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে। গত অক্টোবরে এসেছে ২.৩৯ বিলিয়ন ডলার, নভেম্বরে ২.২ বিলিয়ন ডলার এবং ডিসেম্বরে এসেছে ২.৬৪ বিলিয়ন ডলার।

Related Topics

টপ নিউজ

রেমিট্যান্স / বাংলাদেশ ব্যাংক / রিজার্ভ / আন্তর্জাতিক মুদ্রা তহবিল / আইএমএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের সাক্ষাৎ, ঋণচুক্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড় নিয়ে আলোচনা
  • ঈদের আগে যে ব্যাংকগুলোয় সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে
  • ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • আর্থিক খাতের প্রবৃদ্ধিতে বিশ্বব্যাংককে পাশে চায় বাংলাদেশ ব্যাংক
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net