Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহের সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
22 April, 2025, 10:30 pm
Last modified: 23 April, 2025, 02:19 pm

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহের সমঝোতা স্মারক নবায়ন করবে কাতার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীকে বলেন, “আমাদের জ্বালানি খাত পুনর্গঠনে কাতারের সহযোগিতা চাই। আমরা আমাদের সম্ভাবনাগুলো অনুসন্ধান করতে চাই কাতারের সহায়তায়।”
টিবিএস রিপোর্ট
22 April, 2025, 10:30 pm
Last modified: 23 April, 2025, 02:19 pm
কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাআদ বিন শেরিদা আল-কাবির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক। ছবি: প্রেস উইং

বাংলাদেশের সঙ্গে এলএনজি সরবরাহ সংক্রান্ত সম্প্রতি মেয়াদোত্তীর্ণ হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) নবায়নে সম্মত হয়েছে কাতার। একইসঙ্গে বাংলাদেশে প্রস্তাবিত স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণ নিয়ে কারিগরি কাজ এগিয়ে নিতে উদ্যোগী হয়েছে দেশটি।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) দোহার আর্থনা সামিটের সাইডলাইনে কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাআদ বিন শেরিদা আল-কাবি বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন।

"আমরা বাংলাদেশের পাশে থাকতে চাই এবং তা চালিয়ে যাব," বলেন কাতারি প্রতিমন্ত্রী।

২০১৭ সালের সেপ্টেম্বরে কাতারগ্যাসের সঙ্গে জি-টু-জি ভিত্তিতে ১৫ বছরের জন্য ১.৫-২.৫ এমটিপিএ এলএনজি আমদানির উদ্দেশ্যে সেল পারচেজ অ্যাগ্রিমেন্ট (এসপিএ) করে বাংলাদেশ। ওই চুক্তির আওতায় প্রতিবছর ৪০টি কার্গো আমদানি করা হচ্ছে।

২০২৩ সালের জুনে আরও ১.৫ এমটিপিএ এলএনজি আমদানির জন্য দ্বিতীয় এসপিএ স্বাক্ষরিত হয়, যা ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।

তবে এই এসপিএর সঙ্গে সংশ্লিষ্ট একটি সমঝোতা স্মারক চলতি বছরের জানুয়ারিতে মেয়াদোত্তীর্ণ হয়, যার প্রেক্ষিতে কাতারের পক্ষ থেকে পুনরায় সমঝোতা নবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

"আমরা এখনই সমঝোতা স্বাক্ষর করব," বলেন আল কাবি। তিনি আরও বলেন, বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব বজায় থাকবে এবং কাতার তার উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা করছে, যার ফলে এলএনজির দাম কমে আসবে বলে আশা করা যাচ্ছে।

তিনি বলেন, "সরবরাহ নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদি চুক্তিই সর্বোত্তম সমাধান।"

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীকে বলেন, "আমাদের জ্বালানি খাত পুনর্গঠনে কাতারের সহযোগিতা চাই। আমরা আমাদের সম্ভাবনাগুলো অনুসন্ধান করতে চাই কাতারের সহায়তায়।"

বৈঠকে উপস্থিত ছিলেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি জানান, বাংলাদেশের পরিকল্পনা রয়েছে মাতারবাড়ী, কক্সবাজারে একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের, যার সঙ্গে জুড়ে দেওয়া হবে পাইপলাইন ও পুনর্গ্যাসকৃত এলএনজি সরবরাহ ব্যবস্থা।

তিনি আরও জানান, বাংলাদেশের এলএনজি টার্মিনালগুলো বর্তমানে বছরে ১১৫টি কার্গো পরিচালনার সক্ষমতা রাখে এবং সেই সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বৈঠকে কাতারি প্রতিমন্ত্রী জানান, কাতার বাংলাদেশে ইউরিয়া সার রপ্তানিও বাড়ানোর চিন্তা করছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক মাহমুদ, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ এবং জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

Related Topics

টপ নিউজ

এলএনজি সরবরাহ / কাতার / বাংলাদেশ / সমঝোতা স্মারক / জ্বালানি নিরাপত্তা / কাতার সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • বিনিয়োগ আকর্ষণে চীনে অফিস খুলবে বিডা
  • করছাড় কমলেও বাংলাদেশের কর-জিডিপি অনুপাত এখনও বিশ্বে অন্যতম সর্বনিম্ন
  • অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা
  • ইরান যুদ্ধ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভকে খাঁদে ফেলতে পারে: মাসরুর রিয়াজ
  • ঈদের আগে রেমিট্যান্স আসা বেড়েছে ৩৫ দশমিক ৭০ শতাংশ

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net