Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 07, 2026
মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে এলে নীতি সুদহার কমানো হবে: আইএমএফকে বাংলাদেশ ব্যাংক

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
06 April, 2025, 09:40 pm
Last modified: 06 April, 2025, 09:46 pm

Related News

  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক
  • মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক

মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে এলে নীতি সুদহার কমানো হবে: আইএমএফকে বাংলাদেশ ব্যাংক

আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরদের সঙ্গে আইএমএফের প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার কখন কমানো হবে তা জানতে চায় প্রতিনিধিদলটি।
টিবিএস রিপোর্ট
06 April, 2025, 09:40 pm
Last modified: 06 April, 2025, 09:46 pm

দেশের মূল্যস্ফীতি ৮ শতাংশের নিচে এলে নীতি সুদহার (পলিসি রেট) কমিয়ে আনা হবে বলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নরদের সঙ্গে আইএমএফের প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার কখন কমানো হবে তা জানতে চায় প্রতিনিধিদলটি। জবাবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ কথা বলেন। 

বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এসব কথা জানান।

মুখপাত্র বলেন, 'গভর্নরের জবাবের পরিপ্রেক্ষিতে প্রতিনিধিদলটিও বলেছে, আমাদের সংস্থারও প্রজেকশন রয়েছে যে চলতি বছরের জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮.২ শতাংশে নেমে আসবে।' 

তিনি আরও বলেন, 'প্রতিনিধিদলটি দেশের রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সংস্কার কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে।'

মুখপাত্র বলেন, প্রতিনিধিদলটি আজ বিকেলে বাংলাদেশ ব্যাংকের একাধিক বিভাগের সঙ্গে আলাদা বৈঠক করেছে। এর মধ্যে একটি বৈঠকে দেশের ব্যাংকগুলোর তার‌ল্য সংকট নিয়ে আলোচনা হয়।

'আইএমএফের প্রতিনিধিদল দেশের ১২টি ব্যাংকের তারল্য সংকট নিয়ে গভর্নরের কাছে জানতে চায়। এরই পরিপ্রেক্ষিতে গভর্নর জানান যে ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়ায় বর্তমানে মাত্র পাঁচটি ব্যাংক তারল্য সংকটে রয়েছে। বাকি ব্যাংকগুলোয় মোটামুটি সংকট কেটে গেছে', যোগ করেন তিনি। 

কেন্দ্রীয় ব্যাংকের এই মুখপাত্র আরও বলেন, কোন প্রক্রিয়ায় ব্যাংকগুলোকে তারল্য সহায়তা দেওয়া হয়েছে, সেটিও জানতে চায় প্রতিনিধিদল। জবাবে গভর্নর জানান, ডিমান্ড প্রমিজরি নোটের (প্রতিশ্রুতিপত্র) মাধ্যমে তাদের তারল্য সহায়তা দেওয়া হয়েছে। তবে প্রতিনিধিদলটি এ প্রক্রিয়া নিয়ে সন্তুষ্ট হতে পারেননি।

তিনি বলেন, আইএমএফ দল গভর্নরের কাছে জানতে চেয়েছে, যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে তাদের লোন দেওয়া বন্ধ রয়েছে কি না। জবাবে গভর্নর বলেছেন, ব্যাংকগুলোতে পুরোপুরি লোন দেওয়া বন্ধ রয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন রিফাইনেন্স স্কিমের আওতায় তারা তারল্য সুবিধা নিয়ে ছোট ছোট ঋণ অর্থাৎ এসএমই ও কৃষি ঋণ দিচ্ছে।

মুখপাত্র জানান, আজকের বৈঠকে গভর্নরের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দল ব্যাংকগুলোর খেলাপি ঋণ, রিজার্ভ ও বিনিময় হার নিয়ে আলোচনা করেননি।  

Related Topics

টপ নিউজ

সুদ / নীতি সুদহার / আইএমএফ / মূল্যস্ফীতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা
  • 'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
    প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি
  • ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
    অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী
  • রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
    বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার
  • ছবি: সংগৃহীত
    ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

Related News

  • এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী
  • ত্রৈমাসিক মুদ্রানীতি পর্যালোচনা কতটা এবং কীভাবে কার্যকর হবে
  • নতুন বেতন কাঠামো, জ্বালানির মূল্যবৃদ্ধি বাড়াচ্ছে মূল্যস্ফীতির ঝুঁকি: বাংলাদেশ ব্যাংক
  • মূল্যস্ফীতির ঝুঁকি কাটেনি, নীতি সুদহার ৯.৫০ শতাংশে অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি, ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

2
'পিচ্চি রাজা'। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রিজন ভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে বোনের প্রাইভেটকারে তুলে দেন এসআই প্রবীর: জিএমপি

3
ইলাস্ট্রেশন: নোবেল কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক

অপটোজেনেটিক্সে অবদান রেখে চিকিৎসাবিজ্ঞানে নোবেল জিতলেন তিন বিজ্ঞানী

4
রাঙামাটির বরকলের বরুণাছড়িরতে গ্রামের বনে ঘুরে বেড়াচ্ছে এশীয় হাতির পাল। ছবি: সমির মল্লিক
ফিচার

বন থেকে আসা প্রতিবেশী: বন্য হাতির সঙ্গে যেভাবে সহাবস্থান গড়ে তুলেছে বরকলের মানুষ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

রামপালে দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিতে যাচ্ছে সরকার

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ই-মেইলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net