Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
May 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MAY 21, 2026
মুনাফা ৩৬ শতাংশ কমলেও ৪৪১ কোটি টাকা লভ্যাংশ দেবে লাফার্জ-হোলসিম

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
12 March, 2025, 08:15 pm
Last modified: 12 March, 2025, 08:18 pm

Related News

  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • বিক্রি বাড়লেও এপ্রিল-সেপ্টেম্বরে বাটার ক্ষতি ২৪ কোটি টাকা
  • লভ্যাংশ দেবে না ইসলামী ব্যাংক, ২০২৪ সালে মুনাফা কমেছে ৮৩ শতাংশ

মুনাফা ৩৬ শতাংশ কমলেও ৪৪১ কোটি টাকা লভ্যাংশ দেবে লাফার্জ-হোলসিম

বহুজাতিক কোম্পানিটি পর্ষদ সভায় ২০২৪ সালের জন্য আরো ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করে। এর আগে গেল বছরের প্রথম ৯ মাসের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ১৯ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল।
টিবিএস রিপোর্ট
12 March, 2025, 08:15 pm
Last modified: 12 March, 2025, 08:18 pm

শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদক— লাফার্জ-হোলসিম বাংলাদেশ পিএলসি ২০২৪ সালের জন্য ৩৮ শতাংশ লভ্যাংশ দেবে শেয়ারহোল্ডারদের। এই সময়ে কোম্পানির নিট মুনাফা ৩৬ শতাংশ কমলেও ৪৪১ কোটি টাকার এই লভ্যাংশ দেওয়া হচ্ছে।

আজ বুধবার কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়েছে।

বহুজাতিক কোম্পানিটি পর্ষদ সভায় ২০২৪ সালের জন্য আরো ১৯ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করে। এর আগে গেল বছরের প্রথম ৯ মাসের আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ১৯ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ দেওয়া হয়েছিল। এতে মোট লভ্যাংশ দাঁড়াচ্ছে ৩৮ শতাংশে।

তবে ২০২৪ সালের জন্য দেওয়া লভ্যাংশ আগের বছরের জন্য যা দেওয়া হয়— তার চেয়ে ২৪ শতাংশ কম, যখন কোম্পানিটি রেকর্ড অঙ্কের মুনাফা করেছিল।

প্রস্তাবিত লভ্যাংশের সুপারিশ ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য আগামী ৮ মে কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) উপস্থাপন করা হবে। লভ্যাংশ রেকর্ডের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৯ এপ্রিল।

দেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং সামষ্টিক অর্থনীতির প্রতিকূল পরিবেশের কারণে গেল বছর তাদের জন্য কঠিন এক সময় ছিল বলে বিবৃতিতে জানিয়েছে লাফার্জ-হোলসিম। এসময় তাদের বিক্রি বা রাজস্ব ৩ শতাংশ কমে ২,৭৫৪.৩০ কোটি টাকায় নামে। আর মুনাফা আগের বছরের থেকে ৩৬ শতাংশ কমে ৩৮১.৯০ কোটি টাকা হয়েছে।

লাফার্জ-হোলসিমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইকবাল চৌধুরী বলেন, "২০২৪ সাল ছিল বাংলাদেশের জন্য এক ঘটনাবহুল সময়, তবে প্রতিকূলতাগুলো সফলভাবে মোকাবিলা করেছে আমাদের কোম্পানি। সরাসরি রিটেইল ও নেট রিটেইল আউটলেটগুলোসহ— আমাদের উদ্ভাবনী ও অতুলনীয় বিক্রয় চ্যানেলগুলোর মাধ্যমে আমরা ব্যাপক অগ্রগতি করেছি।"

তিনি জানান, এখন  তাদের মোট রাজস্বের ৮ শতাংশ বিশেষ পণ্য থেকে আসছে, অন্যদিকে সিমেন্ট ব্যবসায় ২৫ শতাংশ পরিচালন মুনাফার প্রবৃদ্ধি হয়েছে। 

Related Topics

টপ নিউজ

লাফার্জ-হোলসিম বাংলাদেশ পিএলসি / লভ্যাংশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
    কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি
  • ছবি: দ্য টেলিগ্রাফ
    'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার
  • ছবি: বিবিসি
    বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা
  • ইলাসট্রেশন: টিবিএস
    ‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা
  • মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
    মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

Related News

  • ২০২৫ সালে সিটি ব্যাংকের রেকর্ড ১,৩২৪ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • ২০২৫ সালে ৯১০ কোটি টাকা মুনাফা, ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
  • ২০২৫ সালের অক্টোবর–ডিসেম্বরে বিএটি বাংলাদেশের লোকসান ১৩৬ কোটি টাকা 
  • বিক্রি বাড়লেও এপ্রিল-সেপ্টেম্বরে বাটার ক্ষতি ২৪ কোটি টাকা
  • লভ্যাংশ দেবে না ইসলামী ব্যাংক, ২০২৪ সালে মুনাফা কমেছে ৮৩ শতাংশ

Most Read

1
ইউরোফাইটার টাইফুন ও জে-১০সি যুদ্ধবিমান। ছবি:মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
আন্তর্জাতিক

কাতারে যৌথ মহড়ায় ইউরোফাইটারের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতে চীনের জে-১০সি

2
ছবি: দ্য টেলিগ্রাফ
আন্তর্জাতিক

'চিকেনস নেক' করিডরের কাছে মহাসড়কের কিছু গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণ নিচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকার

3
ছবি: বিবিসি
আন্তর্জাতিক

বেঁচে থাকার তাগিদে সন্তান বিক্রি: কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আফগান পিতারা

4
ইলাসট্রেশন: টিবিএস
অর্থনীতি

‘অ্যাড মানি’তে কার্ড ও এমএফএস অ্যাকাউন্টের নাম একই রাখা বাধ্যতামূলক করছে বাংলাদেশ ব্যাংক

5
ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আজ বাজারে আসছে নতুন ৫ টাকার নোট, থাকছে ‘গ্রাফিতি-২০২৪’ ও ‘তারা মসজিদ’; মুদ্রা সংগ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা

6
মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?
বাংলাদেশ

মোটরযান নিয়ন্ত্রণে রাখছে এআই ক্যামেরা, কিন্তু ঢাকার বেপরোয়া অটোরিকশা বাগে আনবে কে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net