Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
দেশীয় প্রযুক্তিতে ডেমু ট্রেন মেরামতে সাফল্য, হবে বিপুল অর্থ সাশ্রয় 

সারাদেশ

বিপুল সরকার সানি, দিনাজপুর
04 September, 2022, 06:05 pm
Last modified: 04 September, 2022, 11:11 pm

Related News

  • অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ২৫মে থেকে ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ছাড়ের ঘোষণা রেলওয়ের
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ঈদুল ফিতর: ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

দেশীয় প্রযুক্তিতে ডেমু ট্রেন মেরামতে সাফল্য, হবে বিপুল অর্থ সাশ্রয় 

প্রতিটি ট্রেনে আছে ৪০টি মডিউল, এসব মডিউলের সঙ্গে সফটওয়্যার সেটআপ দেয়া রয়েছে। কোনও মডিটউল বিকল হলে, সেটি পরিবর্তনের সময় সফটওয়্যারও সেটআপ দেয়া হয়। যার প্রতিটির দাম প্রায় ৭ লাখ টাকা। এসব সফটওয়্যার সেটআপ দিত চীনা প্রকৌশলীরা। ফলে সফটওয়্যার কেনার পাশাপাশি তাদের পারিশ্রমিকও দিতে হতো। 
বিপুল সরকার সানি, দিনাজপুর
04 September, 2022, 06:05 pm
Last modified: 04 September, 2022, 11:11 pm
পার্বতীপুর রেল স্টেশনে দেশীয় প্রযুক্তিতে সচল হওয়া ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/ টিবিএস

এবার দেশীয় প্রযুক্তিতে ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট বা ডেমু ট্রেনের সফল ট্রায়াল সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। দেশের প্রকৌশলীরা চীনা প্রযুক্তির বদলে দেশীয় প্রযুক্তিতে এ সাফল্য পেয়েছেন। এতে করে চীনের প্রযুক্তিতে যেখানে খরচ হতো ৬০০ কোটি টাকা, সেখানে মাত্র ১০০ কোটি টাকাতেই সচল করা যাবে এ ধরনের ২০টি ট্রেন।  

রোববার (৪ সেপ্টেম্বর) তৃতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে লোডসহ একটি ডেমু ট্রেন- পার্বতীপুর থেকে পঞ্চগড় রেলপথে চালানো হয়েছে। গতি ছিল ঘন্টায় ৭২ কিলোমিটার। রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা পেলে যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে রেল বহরে যুক্ত হবে ডেমু ট্রেনটি।

রেলওয়ে বিভাগ সূত্রে জানা যায়, চীন থেকে ২০১৩ সালে ৬৪৫ কোটি টাকা ব্যয়ে ২০টি ডেমু ট্রেন আনা হয়। এগুলি পরিচালিত হতো, এক ধরনের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে। এসব ট্রেন ২০ বছর মেয়াদ ধরা হলেও, আমদানির মাত্র ৪-৫ বছরের মধ্যেই একের পর এক বিকল হতে থাকে। ৯ বছরের মধ্যেই ২০টি ডেমু ট্রেনই বিকল হয়ে পড়ে।

চীনের তানশাং ইন্টারন্যাশনাল ও ডানিয়াল টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউড ডেমু ট্রেনের নির্মাতা প্রতিষ্ঠান। স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য ট্রেনগুলি আমদানি করা হয়। এর দু'দিকে দুটি ইঞ্জিন ও মাঝখানে বসার আসনে ৩শ যাত্রীর আসন রয়েছে। 

ডেমু ট্রেনের বিশেষ সফটওয়্যারের বিষয়ে চীনা কোম্পানি বিশেষ গোপনীয়তা অবলম্বন করে। ট্রেন হস্তান্তর করা হলেও, এই সফটওয়্যার তারা হস্তান্তর করেনি বা এ সম্পর্কে দেশীয় প্রকৌশলীদেরও জানায়নি।

প্রতিটি ট্রেনে আছে ৪০টি মডিউল, এসব মডিউলের সঙ্গে সফটওয়্যার সেটআপ দেয়া রয়েছে। কোনও মডিটউল বিকল হলে, সেটি পরিবর্তনের সময় সফটওয়্যারও সেটআপ দেয়া হয়। যার প্রতিটির দাম প্রায় ৭ লাখ টাকা। এসব সফটওয়্যার সেটআপ দিত চীনা প্রকৌশলীরা। ফলে সফটওয়্যার কেনার পাশাপাশি তাদের পারিশ্রমিকও দিতে হতো। 

কিন্তু, ট্রেনগুলো বিকল হতে শুরু করলে, নতুন নতুন মডিউল স্থাপন ও সফটওয়্যার সেটআপ খরচ দিতে গিয়ে হিমশিম অবস্থায় পড়ে রেলওয়ে বিভাগ। এরপর বিকল হওয়া ডেমু ট্রেনগুলি মেরামত করা হয়নি দীর্ঘদিনেও।

এরইমধ্যে, বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুর-উল-আলম ট্রেনগুলোকে সচল করতে দেশীয় প্রকৌশলীদের শরণাপন্ন হন। এগিয়ে আসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ও আনবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা প্রকৌশলী আসাদুজ্জামান। 

তিনি গবেষণা করেন ডেমু ট্রেন নিয়ে । দেড় বছরের চেষ্টায় মাত্র ৭২ দিন কাজ করে চীনা প্রযুক্তি সরিয়ে ফেলে, দেশীয় প্রযুক্তি ব্যবহার করে একটি ডেমু ট্রেন সচলও করেন। আসাদুজ্জামানকে সহযোগিতা করেন, প্রকৌশলী আজিম বিশ্বাস-সহ পার্বতীপুর ডিজেল লোকোমোটিভ ওয়ার্কশপের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, 'করোনাকালীন সময়ে ট্রেন মেরামতের কাজ শুরু করা হয়। ওই সময়ে, নানান ধরনের যন্ত্রাংশ আমদানি করতে কিছুটা দেরি হয়েছে। এই কাজটি সম্পন্ন করতে আমাদের দেড় বছর সময় লেগেছে। তবে আমরা কাজ করেছি মাত্র ৭২ দিন। এখন আমরা যে পর্যায়ে আছি, তাতে আমরা সফল'।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই বেশ কয়েকবার ট্রায়াল হয়েছে তাতে করে লোড, গতি, পরিচালনা সবকিছুই ঠিকঠাক আছে। আমাদের হিসাব অনুযায়ী, চীনা প্রযুক্তি ব্যবহার করে ২০টি ডেমু সচল করতে প্রায় ৬০০ কোটি টাকার প্রয়োজন, আর দেশীয় প্রযুক্তি ব্যবহার করে খরচ পড়বে প্রায় ১০০ কোটি টাকা। এই টাকা বরাদ্দ পেলে আগামী ৩ মাসের মধ্যেই ২০টি ডেমু ট্রেন সচল করা সম্ভব।

ডেমু ট্রেনের লোকো মাষ্টার মশিউর রহমান ও সহকারী লোকো মাষ্টার নুরুজ্জামান বলেন, দেশীয় প্রযুক্তিতে ট্রেনটি মেরামত করায়, চালাতে কোনো সমস্যা হচ্ছে না। ট্রেনের প্রয়োজনীয় গতি ঠিক আছে, যা ঘন্টায় প্রায় ৭২ কিলোমিটার।

পার্বতীপুর লোকোমোটিভ ইয়ার্ডের ইনচার্জ কাফী-উল-ইসলাম বলেন, ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানেই ডেমু ট্রেন রয়েছে। অকেজো অবস্থায় পার্বতীপুরের লোকোশেডে ২টি ডেমু ট্রেন রয়েছে। গত বছরের ২৪ মার্চ মেরামতের জন্য ট্রেন দুটিকে ডিজেল লোকো ওয়ার্কশপে হস্তান্তর করা হয়। দেশের প্রকৌশলীরা গত বছরের ২ এপ্রিল থেকে একটি ট্রেন সচল করার কাজ শুরু করেন। মেরামত চলাকালেই ২৯বার ডেমু ট্রেনটির ট্রায়াল দেয়া হয়েছে। এরমধ্যে যাত্রী লোড ছাড়া ২৭ বার ও যাত্রী নিয়ে দুইবার পঞ্চগড় ও লালমনিরহাট রুটে চালানো হয়েছে।

রেলওয়ের প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, 'প্রায় এক বছর ধরে আমরা সহজ প্রক্রিয়ায় এটি চালুর চেষ্টা করেছি। এখন আমরা মোটামুটি সফল। ট্রায়ালও সফল হয়েছে। অবশ্য আগামী ৪-৫ মাস পর্যবেক্ষণ করার পরই আমাদের প্রচেষ্টা সফল হয়েছে বলে ধরে নেওয়া হবে। এরপর সবকটি ডেমু ট্রেনকেও এই প্রক্রিয়ায় ঠিক করা হবে। চীনের প্রযুক্তি জটিল ছিল, সেটি সহজ করতে এই প্রক্রিয়া।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ রেলওয়ে / ডেমু ট্রেন / দেশীয় প্রযুক্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ২৫মে থেকে ট্রেনে প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ২৫% ছাড়ের ঘোষণা রেলওয়ের
  • বাড়তি কোচ সংযোজন ও মেরামত: ঈদযাত্রায় যাত্রীর চাপ সামলানোর প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে
  • শেষ হলো ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি, টিকিট পেতে ভোগান্তি যাত্রীদের
  • ঈদুল ফিতর: ৩ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net